এক্সপ্লোর

TMC News : গ্রেফতার তৃণমূলের এই হেভিওয়েট কাউন্সিলর ! চোর চোর স্লোগান থানার বাইরে

গ্রেফতার আরও ১ তৃণমূল কাউন্সিলর। গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। তোলাবাজির অভিযোগে গ্রেফতার ১০১ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত।

কলকাতা : কলকাতায় গ্রেফতার আরও ১ তৃণমূল কাউন্সিলর। গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। তোলাবাজির অভিযোগে গ্রেফতার ১০১ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। গ্রেফতারের পর পাটুলি থানায় আনা হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্তকে। তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে দেখেই চোর স্লোগান দেয় ক্ষিপ্ত জনতা, কেউ কেউ বলেন ‘বাপ্পা চোর’, ‘বাপ্পা চোর’। পাটুলি থানার বাইরে জড়ো হন সাধারণ মানুষরা। অন্যদিকে, আজ বিকেলেই এই ১০১ নং ওয়ার্ডে গ্রেফতার করা হয়েছে যুব তৃণমূল নেতা সৌরভ ঘোষকে। 

পাটুলি, বৈষ্ণবঘাটা অঞ্চলের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্যে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ আনে স্থানীয়রা।  অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে পাটুলি থানার পুলিশ। প্রথমে বিজেপি করতেন বাপ্পাদিত্য। ২০১০ সালে পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। ২০১৫ সালে পুরভোটে জিতে ১১০ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হন তিনি। ২০২১ সালে দ্বিতীয় বারের জন্য পুরসভা নির্বাচনে জয়ী হওয়ার পর তৃণমূল কাউন্সিলরদের মুখ্য সচেতক পদে ছিলেন বাপ্পাদিত্য। 

আরও পড়ুন - 'ফেরার' সুশান্ত ঘোষ ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের গাড়ির চালক, কী কী অভিযোগ ?

উল্লেখ্য, তোলাবাজির অভিযোগে 'ফেরার' তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষ। যদিও পুলিশ গ্রেফতার করে তাঁর গাড়ির চালককে। বেলদার ওড়িশা সীমান্ত থেকে গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের গাড়ির চালক সুজিত চৌধুরী। অভিযোগ, কাউন্সিলরের হয়ে তোলাবাজির টাকা তুলতেন সুজিত। তোলাবাজি নিয়ে ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে হয় FIR। মূলত, 'রুবির মোড় থেকে বিস্তীর্ণ এলাকায় হকার স্টল থেকে চলত এই তোলাবাজি। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ৩ কোটি টাকার তোলাবাজির অভিযোগ রয়েছে আগে থেকে। আনন্দপুর থানায় ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেও হয় FIR। আর এই FIR-এর পর থেকেই খোঁজ নেই সুশান্ত ঘোষের।

প্রসঙ্গত, কোটি কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের (Sushanta Ghosh) বিরুদ্ধে দায়ের করা হয়েছিল FIR। ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই FIR রুজু করে তদন্ত শুরু করে আনন্দপুর থানার পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, সুশান্ত ঘোষ কিন্তু ভোট পরবর্তী সময়ে কলকাতা পুরসভায় ১২ নম্বর বরোর চেয়ারম্যান পদ ছাড়েন সুশান্ত ঘোষ। কাউন্সিলর থাকলেও, বরো চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষ যখন কাউন্সিলর বা বরো চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন, তখন বাংরবার গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠে এসেছে। সুশান্ত ঘোষ অনেক ক্ষেত্রেই গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছেন। তাঁর ওপর গুলি চালানোর চেষ্টা। ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন। গুলি চালানোর ঘটনায় কোনও ব্যবস্থাই নেওয়া হনি।



সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
New Jalpaiguri Rohingya Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
Advertisement

ভিডিও

Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ
Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের
Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget