এক্সপ্লোর

Cooch Behar Zilla Parishad: কোচবিহারে তৃণমূল পরিচালিত জেলা পরিষদে 'অনাস্থা' তৃণমূলেরই! মুখ্যমন্ত্রীর উপর 'আস্থা', বলছেন বিক্ষুব্ধরা

Cooch Behar Trinamool: কোচবিহার জেলা পরিষদের ৩১ জনের মধ্যে ১৭ জনই এই অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছে। বিক্ষুব্ধরা বলছেন, মুখ্যমন্ত্রীর উপর ভরসা রেখেই অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছেন তাঁরা।

কোচবিহার: পুরসভার পর এবার অনাস্থা জেলা পরিষদেও। কোচবিহারের তৃণমূল পরিচালিত জেলা পরিষদে এবার 'অনাস্থা'। জানা গিয়েছে জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে তৃণমূলেরই একাংশ। একই সঙ্গে অনাস্থা নিয়ে আসা হয়েছে কোচবিহার জেলা পরিষদের সহ সভাধিপতির বিরুদ্ধেও।                                

আরও পড়ুন: বেড়েছে চিনির দাম, আর তারপরই লাগাম টানতে কদমতলায় যৌথ অভিযান এনফোর্সমেন্ট বিভাগ ও পুলিশের

কোচবিহার জেলা পরিষদে মোট ৩১ টি সিট রয়েছে। আর এই ৩১ জনের মধ্যে ১৭ জনই এই অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছে। বিক্ষুব্ধরা বলছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর ভরসা রেখেই তারা জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছেন।                                

কোচবিহার জেলা পরিষদের তৃণমূল সদস্য হিমানী ঈশ্বর বলেন, "আমরা সভাধিপতি ও সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসেছি। অনেকদিন থেকে আমাদের জেলা পরিষদ অচলাবস্থায় পড়ে রয়েছে। কোনও কাজ হচ্ছে না। আমরা সবাই যারা এখানে জনপ্রতিনিধি রয়েছি, আমরা চাইছি এই জেলা পরিষদকে সচল করতে।"                               

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে অভিযানে প্রশাসন, রঘুনাথপুর ও আদ্রায় ব্যবসায়ীদের সতর্ক করলেন এসডিও

তিনি আরও বলেন, বিজেপির সঙ্গে কোনও কথা হয়নি। তাঁরা নিজেরাই অনাস্থা নিয়ে এসেছেন। হিমানী ঈশ্বর বলেন, "২০ বা ২১ জনের মতো মানুষ একসঙ্গে অনাস্থা নিয়ে এসেছি। আজ ১৭ জন ছিল।"                                

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার তমলুক ব্লকের নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েতের দখল চলে গিয়েছে বিজেপির হাতে। সব থেকে অবাক করে যে বিষয়, তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থনেই নতুন প্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির কার্তিক জানা। তবে উপপ্রধান পদে আগের মতোই বহাল রয়েছেন তৃণমূলের দীপালি মণ্ডল।                                

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget