এক্সপ্লোর

South 24 Paragana: রেল লাইনে বসে মোবাইল ফোনে গেম খেলায় ব্যস্ত, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের !

Train Services: শিয়ালদহগামী একটি পণ্যবাহী ট্রেন এবং অন্য লাইন দিয়ে বজবজ গামী একটি ট্রেন চলে আসে

জয়ন্ত পাল, আকড়া (দক্ষিণ ২৪ পরগনা) : মোবাইল ফোনের (Mobile Phone) নেশা কাড়ল প্রাণ। রেল লাইনে বসে মোবাইল ফোনে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় (Train Hits) মৃত্য়ু হল দুই যুবকের। গতকাল রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজ-শিয়ালদা শাখার আকড়া স্টেশন সংলগ্ন এলাকায়। আপ-ডাউন লাইনে দুটি ট্রেন চলে আসায় লাইন থেকে সরে যাওয়ার সময় পাননি দুই যুবক।

রাত আনুমানিক ১০টা ৪০ মিনিট। রেললাইনের ওপর বসে মোবাইলে গেম খেলছিলেন ওই দুই যুবক। সেই সময় শিয়ালদহগামী একটি পণ্যবাহী ট্রেন এবং অন্য লাইন দিয়ে বজবজ গামী একটি ট্রেন চলে আসে। কিন্তু তখন ওই দুই যুবক মোবাইলে গেম খেলায় এতটাই আসক্ত ছিলেন যে তাঁরা গাড়ি আসার বিষয়টি বুঝতেই পারেননি। আর তাতেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। 

ঘটনার খবর চাউর হতেই স্থানীয়রা ভিড় জমাতে থাকেন এলাকায়। খবর দেওয়া হয় রেল পুলিশে। মৃত এক যুবক ওই এলাকারই বাসিন্দা এবং অপর আরেক যুবক আকড়া ফটকের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দু'জনেরই বয়স ১৮ থেকে ২০-র মধ্যে। একজনের নাম জানা গেলেও অপর জনের নাম জানা যায়নি। মৃত এক যুবকের নাম শেখ চাঁদ(২০)।

স্মার্ট যুগে মোবাইল ফোন ও ইন্টারনেটে আসক্ত নন এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বিশেষজ্ঞরা বলছেন, এই আসক্তিই শারীরিক ও সামাজিক নানাবিধ সমস্য়া ডেকে আনে। এমনকী দেখা দেয় অপরাধপ্রবণতা। কিন্তু আধুনিক প্রযুক্তির প্রতি এই আসক্তি দূর করা কঠিন। এই প্রেক্ষিতে মোবাইল ফোন ও ইন্টারনেটে আসক্তদের চিকিৎসায় মল্লিকবাজারের ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সেসে (Institute of Neuro Sciences) সম্প্রতি চালু হয়েছে ক্লিনিক ফর ইন্টারনেট গেমিং অ্য়ান্ড মিডিয়া অ্য়াডিকশন (Clinic For Internet Gaming and Media Addiction)।

মোবাইল ফোন ও ইন্টারনেটে আসক্তির চিকিৎসায় দেশে দ্বিতীয় ক্লিনিক তৈরি হয়েছে। গত অগাস্ট মাসে ক্লিনিকের উদ্বোধন করেন নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা। এ বিষয়ে একটি সেমিনারেরও আয়োজন করা হয়। মূলত কম বয়সীদের মধ্যে মোবাইল ফোন ও ইন্টারনেটের প্রতি আসক্তি বেশি। কীভাবে বাড়ছে আসক্তি এবং এর থেকে বেরিয়ে আসতে করণীয় কী তা নিয়ে সেমিনারে আলোচনা করেন মনোরোগ বিশেষজ্ঞরা (Psychiatrist)। যে আলোচনায় প্রাথমিকভাবে উঠে আসে, বাইরের দুনিয়া, বিশেষত প্রকৃতির মাঝে সময় কাটানোর মোবাইল ও ইন্টারনেটে আসক্তির অভ্যাস কাটাতে সাহায্য করতে পারে।

সেরা শিরোনাম

News Live Updates: 'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget