এক্সপ্লোর

Kolkata News: কীভাবে মৃত্যু পড়ুয়ার? কসবার স্কুলে ফরেন্সিক বিশেষজ্ঞ ও ময়নাতদন্তকারী চিকিৎসকরা

Kasba Student Death: সূত্রের খবর, উপর থেকে পড়ার কারণে মৃত পড়ুয়ার শরীরের ডান চোয়ালের হাড়, পাঁজরের হাড়, ডান পায়ের পাতার হাড় এবং ডান দিকের কোমরের হাড় ভেঙেছে।

কলকাতা: কসবার (Kasba) স্কুলে পড়ুয়ার মৃ্ত্য়ুর ঘটনায় চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে সিলভার পয়েন্ট স্কুলের ঘটনাস্থল ঘুরে দেখলেন ফরেন্সিক বিশেষজ্ঞ ও ময়নাতদন্তকারী চিকিৎসক। বুধবার সকালে প্রথমে কসবা থানায় যান তাঁরা। সেখান থেকে তাঁদের কসবার সিলভার পয়েন্ট স্কুলে নিয়ে যায় পুলিশ।

কীভাবে মৃত্যু পড়ুয়ার? 

খুন না আত্মহত্য়া? চাপা অভিমানেই কি নিজেকে শেষ করল দশম শ্রেণির পড়ুয়া? নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ? কসবার সকুলে ছাত্রের মৃত্য়ুর কারণ ঘিরে এখনও ধোঁয়াশা।  মৃত্য়ু কীভাবে হয়েছে? উত্তর হাতড়াচ্ছে পুলিশ। সূত্রের খবর, উপর থেকে পড়ার কারণে মৃত পড়ুয়ার শরীরের ডান চোয়ালের হাড়, পাঁজরের হাড়, ডান পায়ের পাতার হাড় এবং ডান দিকের কোমরের হাড় ভেঙেছে। কীভাবে ওই ছাত্র পড়ে গিয়েছিল তা খতিয়ে দেখতেই ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞ ও ময়নাতদন্তকারী চিকিৎসক। সূত্রের খবর, পরিদর্শনের পর পূর্ণাঙ্গ রিপোর্ট দেবেন তাঁরা। এদিকে, মৃতের এক সহপাঠী জানিয়েছে, ঘটনার দিন ষষ্ঠ পিরিয়ডে অঙ্কের ক্লাস ছিল। প্রজেক্ট অসমপূর্ণ থাকায় মৃত পড়ুয়াকে বকাবকি করেন শিক্ষিকা। ক্লাসের বাইরে দাঁড় করিয়ে দেন। পরে ক্লাস টিচারের কাছে নিয়ে যাওয়ার জন্য় উপরে নিয়ে যান। অন্য়দিকে, পুলিশ তাঁদের আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন মৃত শেখ শানের বাবা। পুলিশের আশ্বাসে তাঁরা আশ্বস্ত বলেও জানিয়েছেন তিনি।

এই ঘটনা ঘিরে মঙ্গলবার রাতে রণক্ষেত্রের চেহারা নেয় কসবা। ছাত্রমৃত্য়ুর প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে স্থানীয়দের বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে রাস্তায়। পাঁচিল টপকে থানায় ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। দেহ নিয়ে আত্মীয় ও স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গেও তাদের ধস্তাধস্তি বাধে। রেলিং টপকে কসবা থানার মধ্যে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা।

পরিবারের তরফে আগেই দাবি করা হয়েছ, পড়ে স্কুল কর্তৃপক্ষ জানায় ওপর থেকে ঝাঁপ দিয়েছে দশম শ্রেণির পড়ুয়া মৃতের পরিবারের আরও দাবি, প্রজেক্ট জমা দিতে না পারায় সহপাঠীদের সামনে কান ধরে দাঁড় করিয়ে দেওয়া হয় শেখ শানকে। অন্য আরেকজন পড়ুয়ার সঙ্গে তাঁকে ৫ তলায় নিয়ে যান শিক্ষিকারা। সহপাঠীকে নেমে যেতে বলা হলেও নামতে দেওয়া হয়নি শানকে। সূত্রের খবর, পুলিশকে ইমেল করে সকুল কর্তৃপক্ষ দাবি করেছেন, শেখ শানকে অঙ্কের প্রজেক্ট জমা দিতে বলা হয়। তার জন্য মৃত ছাত্র খারাপ ব্য়বহার করে। এরপর তাকে স্টাফরুমে নিয়ে যাওয়া হয়। সেখানে ২ মিনিট দাঁড় করিয়ে রাখার পর ক্লাসে যেতে বলা হলেও সে যায়নি।একইসঙ্গে সকুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মৃত ছাত্রের বাবা চাঞ্চল্য়কর অভিযোগও এনেছেন।

আরও পড়ুন: North 24 Parganas: 'ভাটার সময় তোলা হয় বালি,' ফের অবৈধ কারবার শুরু গঙ্গার ঘাটে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Suvendu Adhikari:'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'
'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget