এক্সপ্লোর

Udayan Guha : রাত ১২টায় পার্টি অফিসে ডেকে 'পিঠে বানানোর আদেশ উদয়নের', 'না' বলায় BJP কর্মীর 'বাড়ি ভাঙচুর'

Coochbehar Update : বাড়ির বউকে না বলে হাড়িভাঙার কোন মহিলাকে ধরে নিয়ে আসব পার্টি অফিসে পিঠে খাওয়ার জন্য়!

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে রাত ১২টায় পার্টি অফিসে ডেকে পিঠে বানাতে বলার অভিযোগ এক বিজেপি মহিলা কর্মীর। রাজি না হওয়ায় তাঁর বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারিণী। অভিযোগ অস্বীকার করেছেন উয়দন গুহ এবং তৃণমূল ব্লক সভাপতি বিশু ধর।  

রাতবিরেতে পিঠের 'আবদার'

সন্দেশখালির পিঠের 'আবদার'-এর অভিযোগ এবার দিনহাটায়। বিজেপি মহিলা কর্মীকে রাত ১২টায় তৃণমূল পার্টি অফিসে ডেকে পিঠে বানাতে বলার অভিযোগ উঠল। এবার অভিযোগের আঙুল তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর দিকে। এক মহিলা বিজেপি কর্মীর অভিযোগের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তাতেই শোরগোল পড়ে গেছে। 

'মারধর করার হুমকি'

অভিযোগকারিণী, নিজের মুখ ঢেকেই এবিপি আনন্দ-কে জানালেন, 'আমাদের সঙ্গে ঘটনা ঘটেছে, ওরা আমাকে পিঠে বানাতে ডাকে। হুমকি দেয়। আমি ওদের কথায় রাজি হইনি। তাই ওরা বলে কী, যদি আমার কথায় রাজি না হলে পরিণাম খারাপ হবে। আমি বলি, দেখা যাবে। আমি কেন যাব,  রাত্রি ১২টায় তোমাদের ডেরায় পিঠে বানাতে? ওরা জোর জুলুম করে। আমি রাজি হইনি। তার কারণে আমাদের বাড়িতে বিকেল চারটের সময় বুথ সভাপতি পঞ্চায়েত এসে বলে আজকে কথা শুনতে হবে। আমি কথা শুনিনি দেখে রাত্রি ৯টায় আমাদের বাড়িতে এসে ভাঙচুর করে। আমি একাই ছিলাম বাড়িতে। আমাকে মারধর করার হুমকি দেয়। এগুলো উদয়ন গুহ, বিশু ধরের গুন্ডা বাহিনী। ওরাই এসে আমাকে বলে।' 

বাড়ির বউকে না বলে হাড়িভাঙার কোন মহিলাকে ধরে নিয়ে আসব পার্টি অফিসে পিঠে খাওয়ার জন্য়? প্রশ্ন উদয়নের 

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উদয়ন গুহ।  উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী এবিপি আনন্দকে জানিয়েছেন, ' সন্দেশখালিকে সামনে রেখে এখন নতুন পিঠে কাহিনি বিজেপি সারা বাংলায় চালু করবার চেষ্টা করছে। যে মহিলার কথা বলা হচ্ছে, সেই মহিলা কখনও আমাকে সামনা সামনি কোনও দিনও দেখেছেন কিনা বলুন। আর কোন পার্টি অফিসে ডেকেছি? পিঠে খাওয়ার জন্য় বাড়ির বউকে না বলে হাড়িভাঙার কোন মহিলাকে ধরে নিয়ে আসব পার্টি অফিসে পিঠে খাওয়ার জন্য়! আমাদের কোনও নেতাই রাত ১২টা দূরের কথা, ১০টার পরে বাইরে থাকে কিনা জানি না। আমার ম্য়াক্সিমাম লিমিট হচ্ছে ৯টা, সাড়ে ৯টা। তারপরে কিন্তু আমি বাড়ির বাইরে থাকি না। কেউ আমাকে পায় না।' 

আরও পড়ুন, সন্দেশখালিতে অ্যাকশনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি

কোচবিহারের পুলিশ সুপারের দাবি, তৃণমূল পার্টি অফিসে ডেকে পিঠে বানানোর অভিযোগ পুলিশের কাছে করেননি অভিযোগকারিণী। বাড়ি ভাঙচুরের লিখিত অভিযোগ করেছেন তিনি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget