এক্সপ্লোর

Sandeshkhali News: সন্দেশখালিতে অ্যাকশনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি

Sandeshkhali Incident Police: গতকাল দুপুর থেকে সন্দেশখালিতে অ্যাকশনে নামেন রাজীব কুমার। রাত কাটান পূর্ত দফতরের গেস্ট হাউসে।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: যারা আইন ভেঙেছে, সকলে গ্রেফতার হবে। সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali) দু’ সপ্তাহ পর গ্রাউন্ড জিরোয় গিয়ে আশ্বাস দিলেন রাজ্য পুলিশের (West Bengal Police) DG। একদিকে ৪৯ দিন ধরে অধরা শেখ শাহজাহান (Seikh Shahjahan)। আরেক দিকে ফেরার তৃণমূল নেতার (TMC Leader) বাহিনীর বিরুদ্ধে জমেছে নালিশের পাহাড়। 

এই পরিস্থিতিতে গতকাল দুপুর থেকে সন্দেশখালিতে অ্যাকশনে নামেন রাজীব কুমার। রাত কাটান পূর্ত দফতরের গেস্ট হাউসে। তার আগে পুলিশের বোটে চড়ে প্রায় ২ ঘণ্টা ধরে সন্দেশখালি, ধামাখালি, জেলিয়াখালি, তুষখালি-সহ বিভিন্ন দ্বীপে ঘোরেন DG। বাইকে চড়ে এলাকায় টহল দেন।

সূত্রের খবর, মূলত সন্দেশখালির ভৌগলিক চেহারা বুঝতেই DG-র এই অভিযান। এরপর ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং বসিরহাটের SP-সহ উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজীব কুমার। তার আগে গেস্ট হাউসে বৈঠক করেন প্রায় ৪০০ সিভিক ভলান্টিয়ারের সঙ্গেও। DG-র নির্দেশে রাত ৩টে পর্যন্ত বাইকে চড়ে সন্দেশখালিতে নজরদারি চালায় পুলিশ। কলকাতায় ফিরে নবান্নে যান DG। 

সন্দেশখালিতে কাল থেকেই অ্যাকশনে নামবেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এমনটাই সূত্রের খবর। অফিসারদের সঙ্গে দফায় দফায় বৈঠকও হবে। 'ফোর্স-অফিসারদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। জমি বা অত্যাচার সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে ব্যবস্থা নেব। যারা আইন ভেঙেছে, তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেব', ধামাখালিতে আশ্বাস ডিজি রাজীব কুমারের। অন্যদিকে, সন্দেশখালি থানায় পৌঁছলেন বারাসাত রেঞ্জের নতুন দায়িত্বপ্রাপ্ত ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়।  

এদিকে, প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে সন্দেশখালি-অস্ত্রে শান বিজেপির। ৬ মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, জানালেন সুকান্ত মজুমদার। 'বারাসাতে সভা করার কথা প্রধানমন্ত্রীর', সন্দেশখালির নির্যাতিতারা চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা, জানালেন বিজেপির রাজ্য সভাপতি। 

আরও পড়ুন, মোদির বঙ্গসফরে সাক্ষাৎ সন্দেশখালির নির্যাতিতাদের? ইঙ্গিত সুকান্তর

ফের সন্দেশখালির পথে সুকান্ত মজুমদার। বসিরহাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জেলে গিয়ে ধৃত বিজেপি নেতা বিকাশ সিংহ সহ ১১ জনের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির রাজ্য সভাপতি। ধৃত বিজেপির নেতা কর্মীদের সঙ্গে দেখা করে সন্দেশখালি যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। ১৩, ১৪ ফেব্রুয়ারি বসিরহাটেই বাধা, ৯দিনের মাথায় ফের সন্দেশখালির পথে বিজেপির রাজ্য সভাপতি।                                                    

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget