এক্সপ্লোর

Udaynarayanpur News: বিজেপির বুথ সভাপতিকে রড ও শাবল দিয়ে বেধড়ক মারধর, অভিযুক্ত তৃণমূল

West Bengal post poll Violence: বিজেপির একজন বুথ সভাপতিকে লোহার রড, শাবল ও লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দৃষ্কতীদের বিরুদ্ধে।

সুনীত হালদার, উদয়নারায়ণপুর: ভোট পরবর্তী হিংসার ঘটনা অব্যাহত রয়েছে হাওড়ার উদয়নারায়নপুরে (Udaynarayanpur)। উদয়নারায়নপুরের দক্ষিণ মানশ্রীতে বিজেপির বুথ সভাপতি লক্ষ্মীকান্ত দে-কে রড, শাবল ও বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তিনি উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। 
   
অভিযোগ, উদয়নারায়নপুর বিধানসভার দক্ষিণ মানশ্রী-তে ১১৪৯ নম্বর বুথের বুথ সভাপতি লক্ষীকান্ত দে বাড়ির অদূরে একটি দোকানে বসেছিলেন । সেই সময় তৃণমূল আশ্রিত  একদল দুষ্কৃতী তাঁকে সেখান থেকে টেনে নিয়ে যায় এবং তাঁর ওপর রড শাবল ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। এর জেরে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ছিলেন লক্ষ্মীকান্ত। পরে পুলিশের সাহায্যে লক্ষীকান্তের বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায়  উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

আরও পড়ুন: Kalimpong Rain: বৃষ্টি দুর্যোগে ভয়ঙ্কর পাহাড়, হড়পা বানে আটকে স্কুল বাস! আতঙ্কিত পড়ুয়ারা

লক্ষীকান্তের দাবি, লোকসভা ভোটের সময় তিনি ১৪৯ নম্বর বুথের বিজেপির এজেন্ট ছিল এবং এলাকাতে তিনি দীর্ঘদিন ধরেই বিজেপি দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।  তাই সোমবার রাতে  তাকে একা পেয়ে ২৫-৩০ জনের তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তাঁকে প্রাণে মারার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে তাঁকে দেখতে যান হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি অরুণ উদয় পাল চৌধুরী ও হাওড়া গ্রামীণ জেলা যুব সভাপতি শুভ্র মাঝি সহ বিজেপির নেতৃত্ববৃন্দ। 

হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতির অভিযোগ লোকসভা ভোটের পর বিভিন্ন জায়গায় বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী । যেখানে যে কর্মী সক্রিয় সেখানে তার ওপর বেশি আঘাত হানছে এমনটাই অভিযোগ করেন তিনি। তিনি বলেন, মঙ্গলবার পরিবারের লোকদের দিয়ে আমরা উদয়নারায়পুর থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করব। এদিকে উদয়নারায়ণপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক সমীর পাঁজা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।.

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Hathras Satsang Stampede: হাথরসে 'সৎসঙ্গ' চলাকালীন হুলস্থুল, পদপিষ্ট হয়ে শিশু-সহ শতাধিক পুণ্যার্থীর মৃত্যুর আশঙ্কা

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget