এক্সপ্লোর

Hathras Satsang Stampede: হাথরসে 'সৎসঙ্গ' চলাকালীন হুলস্থুল, পদপিষ্ট হয়ে শিশু-সহ ১১৬ জনের মৃত্যু

Uttar Pradesh Stampede:আহত হয়েছেন বেশ কয়েক জন। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের।

হাথরস: উত্তরপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে প্রায় শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা। নিহতদের মধ্যে বহু মহিলা রয়েছেন বলে জানা যাচ্ছে। 'সৎসঙ্গ' চলাকালীন পদপিষ্ট হয়ে এতজনের মৃত্যু। নিহতদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। চিফ মেডিক্যাল অফিসার রাজকুমার আগরওয়াল জানিয়েছেন, এখনও পর্যন্ত ১১৬জনের মৃত্যুর খবর মিলছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁদের। কিন্তু সেখানে যথেষ্ট পরিকাঠামো ছিল না বলে অভিযোগ। 

এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিকেলে এটা-র SSP রাজেশ কুমার সিংহ বলেন, "হাথরস জেলার একটি গ্রামে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেই সময় পদপিষ্ট হন অনেকে। এখনও পর্যন্ত এটা-র হাসপাতালে ২৭টি দেহ পৌঁছেছে, ২৩ জন মহিলার, তিন শিশুর এবং এক ব্যক্তির। আহতরা এখনও হাসপাতালে এসে পৌঁছননি। তদন্ত শুরু হয়েছে। ওই ২৭ জনের দেহ শনাক্তকরণের কাজ চলছে।"

স্থানীয়রা জানিয়েছেন, ভগবান শিবের আরাধনায় মুঘলগরহিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। অনুষ্ঠান শেষ হতে হুলস্থুল বেঁধে যায়। ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি শুরু হলে পদপিষ্ট হন অনেকে। প্রায় ১০০-র বেশি মানুষ আহত হয়েছেন বলে দাবি তাঁদের। মানব মঙ্গল মিলন সদ্ভাবনা সমাগম কমিটির তরফে ওই 'সৎসঙ্গ'-এর আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রচণ্ড গরমে পুণ্যার্থীদের আটকে প্রথমে ধর্মগুরু ও তাঁর সহযোগীদের বেরনোর রাস্তা করা হয়। সেই সময় ধর্মগুরুকে প্রণাম করতে ঝাঁপিয়ে পড়েন ৪০০-৫০০ লোক। একই সময় বেরনোর চেষ্টা করেন বহু মানুষ, তাতেই পদপিষ্ট হন বহু। সবমিলিয়ে ৫০ হাজার মানুষ উপস্থিত ছিলেন সেখানে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দফতর থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'হাথরসের দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সংবেদনা জানিয়েছেন যোগী আদিত্যনাথ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। উনি জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যাতে, আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। দ্রুতগতিতে উদ্ধারকার্য সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন তিনি। আগরার এডিজি, কমিশনার এবং আলিগড়ের প্রশাসনকে তদন্তের নির্দেশ দিয়েছেন'। ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে বলে জানানো হয়েছে। মৃতদের পরিবারকে ২ লক্ষ করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যোগী।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যালে লেখেন, 'এইমাত্র হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যুর খবর শুনলাম। ওঁদের পরিবার পরিজনদের কথা ভেবে ব্যথিত আমি।  নিহতদের পরিবার পরিজনদের সমবেদনা জানাই'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget