এক্সপ্লোর

Tiljala Murder: পঞ্চান্নগ্রাম অটো স্ট্যান্ডের কাছে অচৈতন্য অবস্থায় উদ্ধার দেহ, আটক ব্য়বসায়ী

Unconscious Body Found:তিলজলায় পিটিয়ে খুনের অভিযোগ। পঞ্চান্নগ্রাম অটো স্ট্যান্ডের কাছে অচৈতন্য অবস্থায় উদ্ধার দেহ। মৃতের নাম মিতেন্দ্র পাসওয়ান। হাসপাতালে নিয়ে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: তিলজলায় পিটিয়ে খুনের (tiljala lynching) অভিযোগ। পঞ্চান্নগ্রাম অটো স্ট্যান্ডের কাছে (panchannagram auto stand) অচৈতন্য অবস্থায় (unconscious body recovery) উদ্ধার দেহ। মৃতের নাম মিতেন্দ্র পাসওয়ান। হাসপাতালে নিয়ে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে খবর, মিতেন্দ্রের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত তাঁকে ব্যাপক মারধর করা হয়েছে, অনুমান পুলিশের।

কী জানা গেল?
গোটা ঘটনা ঘিরে সকাল থেকে রহস্য দানা বাঁধে। পুলিশ সূত্রে খবর, মৃতের বয়স সাঁইত্রিশ বছর। কী ভাবে মৃত্যু হল, বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে পুলিশের দাবি মৃতের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত তাঁকে কেউ বা কারা বিপুল মারধর করেছে বলে ধারণা। কিন্তু কারা এমন কাজ করল স্পষ্ট নয়। আপাতত যা জানা যাচ্ছে, তাতে এটা স্পষ্ট যে সকাল সাতটা নাগাদ তিনি বেরিয়েছিলেন। সাড়ে নটা নাগাদ তাঁকে ওই অবস্থায় দেখতে পাওয়া যায়। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই তিলজলা থানায় মৃত ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে ওই ব্যক্তি জানান, মিতেন্দ্র ওই ব্যবসার সূত্রেই তাঁর বাড়ি গিয়েছিলেন। তিনি আরও জানান যে মিতেন্দ্রর সঙ্গে তাঁর কাজ নিয়ে গণ্ডগোল হয়েছিল। অভিযোগ, মিতেন্দ্র ওই ব্যক্তিকে ধাক্কা মারেন। পরবর্তীকালে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। ব্যবসায়ীর আরও অভিযোগ, তাঁর মাকেও ধাক্কা মারেন মিতেন্দ্র। পরে তিনিও মৃত ব্যক্তিকে মারধর করেন। বর্তমানে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে, ধারণা তাঁর ব্যাপক মারধরেই মৃত্যু হয়েছে মিতেন্দ্রের। প্রসঙ্গত, গত বছর জানুয়ারিতে এক ব্যবসায়ীর মরণঝাঁপ ঘিরে উত্তাল হয়েছিল তিলজলা।

কী ঘটেছিল?
সে বার তিলজলায় বহুতলের ছাদ থেকে মরণঝাঁপ দিয়েছিলেন এক ব্যবসায়ী। লকডাউন পর্বে ব্যবসায় মন্দার কারণেই আত্মহত্যা, প্রাথমিক তদন্তে অনুমান ছিল পুলিশের। মৃতের নাম সুরজ আগরওয়াল। স্থানীয় সূত্রে খবর, স্ত্রী, সন্তানকে নিয়ে বহুতলের পাঁচতলার ফ্ল্যাটে থাকতেন ওই ব্যবসায়ী। ঘটনার আগেই সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে যান স্ত্রী। ঘটনার দিন সকাল পৌনে ৬টা নাগাদ ভারী কিছু পড়ার আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ওই ব্যবসায়ীকে বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন:'AI এর যুগ, যা খুশি বানানো যায়, RRR দেখেননি?', দলবদলের জল্পনা ওড়ালেন হিরণ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget