এক্সপ্লোর

Mamata Banerjee: 'বাংলায় বেকারত্ব কমেছে', আর কী বললেন মুখ্যমন্ত্রী ?

Mamata On Bengal Employment: বিপদে-আপদে ঠিক কত চাকরি দেওয়া হয়েছে রাজ্যবাসীকে, লোকসভা ভোটের আগে থেকে মনে করালেন মুখ্যমন্ত্রী, চাকরি নিয়ে কী বার্তা মমতার ?

কলকাতা: কোভিড পর্ব থেকে শুরু করে এযাবৎকালে বিপদে-আপদে ঠিক কত চাকরি (Employment)দেওয়া হয়েছে রাজ্যবাসীকে, লোকসভা ভোটের আগে থেকে মনে করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি এদিন স্পষ্ট বলেন,  'বাংলায় বেকারত্ব কমেছে'।

এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, কোভিড হল না গাইডলাইনস দেয় ! কোভিড হলে রাস্তায় নামে ? নাকি হাসপাতালে-হাসপাতালে ঘোরে ? নাকি গরীব লোকের ঘরে ঘরে ঘোরে ? কটাক্ষের স্বরে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। মমতার সংযোজন আপনাদের মনে নেই, আমি রাস্তায় রাস্তায় ঘুরে,  প্রচার করে সচেতনতা বাড়িয়ে কীভাবে মানুষকে অ্যাডজাস্ট করেছিলাম।  আপনাদের প্রেসেরও লোক মারা গিয়েছেন, বন্ধুরা। তাঁদেরও আমি সাহায্য করেছি। আমার নিজের পরিবারেরও দুই জন মারা গিয়েছেন।... আমাদের অফিসার, আমাদের পুলিশরা মারা গিয়েছেন। অনেকেই মারা গিয়েছেন। কাউকেই আমি বঞ্চিত করিনি। কেএলও ছেড়ে যারা চলে এসেছেন, সবাইকে আমি চাকরি দিয়েছি, স্পেশাল হোমগার্ডের।'

তিনি আরও বলেন, 'আগে যারা বিভিন্ন কাজে যুক্ত ছিলেন, তাঁদেরও আমি চাকরি দিয়েছি।ঝাড়গ্রাম-বাঁকুড়া-পুরুলিয়ায় কয়েকহাজার হোমগার্ড-পুলিশ চাকরি পেয়েছেন।চাকরির সংখ্যাটা কম নয়, আপনাদের আমি লিস্ট দিয়ে দেব। আমাদের শুধু MSME সেক্টরেই ১ কোটি ১৫ লক্ষ লোক কাজ পেয়েছে। বাদবাকি সব যুক্ত করেই আমি সব দেব।  আর যারা বড়বড় কথা বলছে, তাঁদের থোথা মুখ, আমি ভোঁতা করে দেব বলে এদিন হুঁশিয়ারি দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মুখ্যমন্ত্রী এদিন আরও বিশ্লেষণ করে বলেন, তার কারণ, সেন্ট্রাল গভমেন্টে মনে রাখবেন, ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে।  আর আমাদের এখানে ৪০ শতাংশ দারিদ্রতা কমেছে। তাই ১০০ দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে ?' কেন্দ্রের বিজেপি সরকারকে পাল্টা নিশানা করে প্রশ্ন ছুঁড়লেন মমতা।

 আরও পড়ুন, 'ওরা সবচেয়ে বড় চোর', BJP-কে নিশানা মমতার

এদিন তিনি আরও বলেন, 'দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেব না। আমার রক্ত থাকতে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেব না। আলিপুর বডিগার্ড লাইন্স হেরিটেজ এলাকা, ভাঙতে দেব না। মেট্রোর কাজের জন্য আলিপুর বডিগার্ড লাইন্স ভাঙতে বলা হচ্ছে। দক্ষিণেশ্বর স্কাইওয়াকে হাত দিলে বিবেকানন্দ, রাসমণিকে মনে করতে হবে। মেট্রোর প্রতিটা প্রকল্প আমার করা। আমি না থাকলে দিল্লি মেট্রো হত না। রেলে অ্যান্টি কলিশন ডিভাইস আমার করা। জোকা-তারাতলা মেট্রো আমার করা। হাত দিচ্ছে কোথায়? ওদের ঔদ্ধত্য দেখে অবাক হয়ে যাচ্ছি। ম্যাপ নিয়ে বসলে হবে না, এলাকা পরিদর্শনের পর সিদ্ধান্ত নিতে হবে। রুট বদলাতে হলে অনেক জায়গা আছে, আমাকে বলুন, আমি দেব। কয়েকদিন পরে কালীঘাট ভাঙো, শুনব না। সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু হেরিটেজ ধ্বংস করতে দেব না।'

সেরা শিরোনাম

Purulia: পুরুলিয়ায় নদীতে উল্টে গেল বাস, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির
পুরুলিয়ায় নদীতে উল্টে গেল বাস, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির
Baruipur Case : 'কোনও অপরাধীকে আর...', এনকাউন্টার প্রসঙ্গে কী বললেন শমীক? মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলেন ...
'কোনও অপরাধীকে আর...', এনকাউন্টার প্রসঙ্গে কী বললেন শমীক? মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলেন ...
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের

ভিডিও

Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda
Baruipur News: কেন এনকাউন্টার প্রভাস মণ্ডলকে? ঠিক কী ঘটেছিল?
Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget