এক্সপ্লোর

Amit Shah: পুজোর আবহে বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ, কলকাতার এই দুটি পুজোর উদ্বোধন করতে পারেন তিনি

Amit Shah On Durga Puja: রাজ্যে এসে পুজো উদ্বোধন করতে পারেন শাহ, বিজেপির পুজো উদ্বোধন নিয়ে কটাক্ষ তৃণমূলের

দীপক ঘোষ ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: দুর্গাপুজোর আবহে জমজমাট রাজনীতির আঙিনাও। বিজেপি সূত্রে খবর, প্রতিবারের মতো এবারও পুজোর আবহে বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতার দুটি পুজো প্যান্ডেল - সন্তোষ মিত্র স্কোয়ার ও লেক অ্যাভিনিউয়ের সেবক সঙ্ঘের পুজোর উদ্বোধন করতে পারেন তিনি। অন্যদিকে, বিজেপির পুজো উদ্বোধন নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও। 

আরও পড়ুন, কলকাতা বিমানবন্দরে অস্ত্র-সহ আটক প্রাক্তন TMC কাউন্সিলর !

পুজোর উদ্বোধন করতে দিল্লি থেকে কলকাতায় আসতেন পারেন শাহ

দুর্গাপুজো। বাঙালির প্রাণের উৎসব!বাঙালির আবেগের উৎসব। আবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ দুর্গাপুজো এটিই। স্বভাবতই, উৎসবের আমেজেও লেগেছে রাজনীতির রং। বাঙালি মন পেতে মরিয়া শাসক-বিরোধী সবাই। মুখ্য়মন্ত্রী ইতিমধ্য়েই পুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন। আর পুজোর উদ্বোধন করতে দিল্লি থেকে কলকাতায় আসতেন পারেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, আগামী শুক্রবার, অর্থাৎ চতুর্থীর দিনে কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে তাঁর। 

কলকাতার কোন ২টো পুজোর উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ?

কলকাতার ২টো পুজোর উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার মধ্যে একটি সন্তোষ মিত্র স্কোয়ার, যা বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো বলে পরিচিত। আরেকটি লেক অ্যাভিনিউয়ের সেবক সঙ্ঘের পুজো।বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, আসার কথা আছে। কর্মসূচি চূড়ান্ত হলে আমরা বলে দেব। কলকাতার একাধিক বড় পুজোর প্রধান পৃষ্ঠপোষক তৃণমূলের হেভিওয়েট নেতারা!উত্তর থেকে দক্ষিণ এক ছবি, এরমধ্য়ে বাতিক্রম হল, সন্তোষ মিত্র স্কোয়ার! যার মাথা হলেন বিজেপি নেতা সজল ঘোষ। এছাড়াও বিজেপির পুজো বলে পরিচিত EZCC-র পুজো, ২০২০ সালে, কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার বা EZCC-তে প্রথমবার দুর্গাপুজো করে গেরুয়া শিবির। 

শোনা যাচ্ছে..
 
সেবার, ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।কিন্তু, তারপর ২০২৩ ও ২০২৪ সালে আর কোনও পুজো হয়নি। বদলে ২০২৩ সালে, EZCC-র বিপরীতে ঐকতান চত্বরে বিজেপির নেতা-কর্মীরা নিজেদের উদ‍্যোগে পুজোর আয়োজন করেন।কিন্তু গত বছর সেই দুর্গাপুজোও আর হয়নি। সেদিক থেকে বছর দুই বাদে এখানে আবার হবে দুর্গাপুজো..সম্প্রতি EZCC-তে ধুমধাম করে খুঁটিপুজোও সেরে ফেলেছে গেরুয়া শিবির। তবে বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুজো উদ্বোধনের তালিকায় নেই এই দুর্গাপুজোর নাম। শোনা যাচ্ছে, তার বদলে এখানে পুজো উদ্বোধন করতে পারেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর
Ritabrata Banerjee: সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget