এক্সপ্লোর

Nisith Pramanik:অনুরোধ করলে তৃণমূলের ভেটাগুড়িতে পার্টি অফিস খোলার ব্যবস্থা করব, তীব্র কটাক্ষ নিশীথের

Coochbehar News:ভেটাগুড়িতে তৃণমূল সংগঠন করার লোক না পেলে, লোক খুঁজে দেব যাতে ওরা সংগঠনটা চালাতে পারে। তৃণমূলের আক্রমণের পাল্টা তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন নিশীথ প্রামাণিক।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ভেটাগুড়িতে তৃণমূল সংগঠন করার লোক না পেলে, লোক খুঁজে দেব যাতে ওরা সংগঠনটা চালাতে পারে। তৃণমূলের আক্রমণের পাল্টা তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন নিশীথ প্রামাণিক। যা নিয়ে চড়ছে রাজনীতির পারদ।

কী বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী?
নিশীথকে বলতে শোনা যায়, 'পার্টি অফিসে বসার যদি লোক না থাকে, আমার কাছে অনুরোধ করলে আমি পার্টি অফিস খুলে দেওয়ারও ব্যবস্থা করব। সেখানে লোক বসারও ব্যবস্থা আমি করে দিতে পারব।' আর এই মন্তব্যের পর বছরের শুরুতেই ফের কথার যুদ্ধে সরগরম কোচবিহার। রাজনৈতিক মহলের বক্তব্য, তৃণমূলকে এভাবে আসলে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ঘটনার সূত্রপাত শনিবার। সেদিন ভেটাগুড়িতে পাঁচ মাস ধরে বন্ধ থাকা তৃণমূলের দুটি পার্টি অফিস পুনরায় খোলে শাসকদল। সেখান থেকেই বিজেপিকে হুঁশিয়ারি দেন উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষ, জগদীশ বর্মা বাসুনিয়ারার মতো তৃণমূলের নেতা-মন্ত্রী-বিধায়করা। সিতাইয়ের তৃণমূল বিধায়ক, জগদীশ শর্মা বাসুনিয়া বলেছিলেন, 'আমরা একের বদলে ৫। আমরা প্রকাশ্য দিবালোকে তার বদলা নেব।' এবার নিশীথের জবাব, 'যদি ভেটাগুড়িতে সংগঠন করতে গিয়ে তৃণমূল কংগ্রেস লোক খুঁজে না পায়, আমার কাছে এলে, আমি তাদের লোক খুঁজে দেব। প্রয়োজন হলে কিছু লোক দিয়ে দেব, যাঁদের নিয়ে তারা সংগঠন করতে পারবে।'

তরজা...
তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বিষয়টি নিয়ে মন্তব্য, 'নতুন বৈরাগী, ভাতকে বলে অন্ন। ওঁর কাছে মাতাল, অ্যান্টিসোশাল রয়েছে... ও তো নিজেই ক্রিমিনাল।', গত মাসের শেষ দিকে, পার্টি অফিস খোলা নিয়ে চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। নাম না করে নিশীথ প্রামাণিকের উদ্দেশে উদয়ন নিজস্ব কায়দায় বলেন,' চ্যালেঞ্জ দিয়ে খুলব, কারও যদি দম থাকে, কারও যদি ক্ষমতা থাকে, সে যত বড়ই নেতা হোক, যত বড়ই পদেই থাকুক...' শাসকদলের বন্ধ দলীয় দফতর দিয়ে এই তরজা নতুন বছরের শুরুতে আরও এক ধাপ চড়ল। চলতি বছরেই লোকসভা নির্বাচন। গতবার কোচবিহার লোকসভা আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি! এবার কি তৃণমূল সেই আসন পুনরুদ্ধার করতে পারবে? না, নিজেদের দখলে থাকা আসন ধরে রাখবে বিজেপি? উত্তর মিলবে ভোটের ফল বেরনোর পরেই। কিন্তু তার আগে কোচবিহারের রাজনীতির পারদ ক্রমশ ঊর্দ্ধমুখী! 

আরও পড়ুন:লঞ্চ বন্ধ ! সুন্দরবনে চরম হয়রানি হাজার হাজার পর্যটকের, কেউ কেউ আটকে জলের মাঝেই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget