এক্সপ্লোর

Sundarban Tourist Harassment : লঞ্চ বন্ধ ! সুন্দরবনে চরম হয়রানি হাজার হাজার পর্যটকের, কেউ কেউ আটকে জলের মাঝেই

Sundarban Launch Service On Strike: বোট মালিকদের বিক্ষোভ, চরম হয়রানির শিকার হন পর্যটকরা। অনেকেই ফিরে যান হোটেলে। জলের মাঝে আটকে পড়েন বহু পর্যটক। 

শান্তনু নস্কর ও হিন্দোল দে, এবিপি আনন্দ, দক্ষিণ ২৪ পরগনা : বর্ষবরণের এই সময়টায় রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রেই পর্যটকদের ভিড়। কিন্তু বছরের শুরুতে সুন্দরবনে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা খুব একটা মধুর হল না অনেকেরই।   চরম হয়রানির শিকার হলেন হাজার হাজার পর্যটক। লাইসেন্স না পাওয়ার প্রতিবাদে পয়লা জানুয়ারি সকাল থেকে বন্ধ করে দেওয়া হয় লঞ্চ পরিষেবা। 

বঙ্গোপসাগরের উপকূলে সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল সুন্দরবন। শীতের মরশুমে ইউনেস্কোর এই ওয়ার্ল্ড হেরিটেজে দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। বছর শুরুর দিনে সেই ভিড় আরও বাড়ে। আর সেদিনই বোট মালিকদের বিক্ষোভ। যার জেরে চরম হয়রানির শিকার হন পর্যটকরা। অনেকেই ফিরে যান হোটেলে। জলের মাঝে আটকে পড়েন বহু পর্যটক। 

সুন্দরবনের শতাধিক জলযানের লাইসেন্স বাতিল হওয়ায় নতুন বছরের প্রথম দিনেই হয়রানির শিকার হলেন সুন্দরবনে আগত পর্যটকরা। এক হাজারের বেশি পর্যটক আটকে রয়েছেন সুন্দরবনের পাখিরালয় সহ একাধিক পর্যটন কেন্দ্রে। এসময় রাজ্যের বিভিন্ন প্রান্ত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরবন ভ্রমণে আসেন পর্যটকরা। সুন্দরবনে এটাই ব্যবসার পিক সিজন। আর এসময়ই এমন হয়রানি। 

সুন্দরবনে আসা পর্যটকরা রীতিমতো হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ। সুন্দরবন ট্যুরিস্ট বোট ওনার্স অ্যাসোসিয়েশন এর তরফ থেকে সোমবার সকাল থেকে সমস্ত জলযান বন্ধ রাখা হয়েছে সুন্দরবন ভ্রমণের অনুমতি পাওয়ার দাবিতে। তার জেরেই এই দুর্ভোগ। 

সুন্দরবন ট্যুরিস্ট বোট ওনার্স অ্যাসোসিয়েশনের দাবি, প্রত্যেক বছর ডিসেম্বর মাসে সপ্তাহে দুদিন করে বোটের লাইসেন্স রিনিউ করে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ। অভিযোগ, প্রশাসনের ঢিলেমিতে সেই আটদিনের মধ্যেও অর্ধেক দিন কাজই হয় না। যার জেরে বহু বোটের লাইসেন্স রিনিউ করাই যায়নি। তার প্রতিবাদেই সোমবার সকাল থেকে সুন্দরবনে জলযান-পরিষেবা বন্ধ করে দেন বোটমালিকরা।

প্রায় ২ ঘণ্টা পর বোট মালিকরা লঞ্চ ছাড়তে রাজি হলেও লাইসেন্স না থাকায় বন দফতরের লাল ফাঁসে পড়তে হয়। ফলে নদীতে ঘোরাঘুরি করতে পারলেও জঙ্গলের গভীরে সুধন্যখালি, দোবাঁকি, সজনেখালি, নেতিধোপানির মতো পর্যটন কেন্দ্রগুলিতে ঢুকতেই পারেনি অধিকাংশ বোট। 

আরও পড়ুন :

১ জানুয়ারি শ্রীরামকৃষ্ণ ভক্তদের কী দিতে চেয়েছিলেন? কেন পালন হয় কল্পতরু উৎসব?

                                                    

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
Chandra Bose : ভোটের আগেই BJP থেকে এসেছিলেন TMC-এ, ফলে ভরাডুবি হতেই তৃণমূলও ছাড়লেন প্রবীণ নেতা
ভোটের আগেই BJP থেকে এসেছিলেন TMC-এ, ফলে ভরাডুবি হতেই তৃণমূলও ছাড়লেন প্রবীণ নেতা
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget