এক্সপ্লোর

Students Protest: কলকাতা বিশ্ববিদ্যালয়ে  স্নাতকোত্তরে আসন বৃদ্ধির দাবিতে উপাচার্যর গাড়ির সামনে বসে বিক্ষোভ পড়ুয়াদের 

University of Calcutta:অফিস থেকে বেরোনোর সময় উপাচার্যর গাড়ির সামনে বসে পড়েন পড়ুয়ারা। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের পদস্থ আধিকারিকরা।

কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে (University Of Calcutta) পড়ুয়া বিক্ষোভ( Students Protest)। মাস্টার্সে আসন বাড়ানোর দাবিতে বিক্ষোভের উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর।  উপাচার্যের সামনে বিক্ষোভ পড়ুয়াদের। অফিস থেকে বেরোনোর সময় উপাচার্যর গাড়ির সামনে বসে পড়েন পড়ুয়ারা। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের পদস্থ আধিকারিকরা। পুলিশের বিশাল বাহিনী রয়েছে ঘটনাস্থলে। উপাচার্য বেরোতে না পারায় জোড়াসাঁকো থানার পুলিশ পড়ুয়াদের সরানোর চেষ্টা করে।

বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, উপাচার্য তাঁদের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু স্নাতকোত্তর স্তরে আসন বৃদ্ধির দাবি নিয়ে তিনি কোনও কথা বলেননি। সেই কারণেই তাঁরা তাঁর গাড়ির সামনে বসে পড়েন। বিক্ষোভরত পড়ুয়াদের দাবি সম্পর্কে উপাচার্যর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পড়ুয়াদের অভিযোগ, উপাচার্য বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢোকাচ্ছেন। তাঁদের ওপর পুলিশ বলপ্রয়োগ করেছে বলেও পড়ুয়াদের অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি, স্নাতক স্তরে ভালো ফল করা সত্ত্বেও তাঁরা MA, Msc, MCom-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। স্নাতকোত্তরে আসন বাড়ানোর দাবি জানিয়েছেন পড়ুয়াদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

স্নাতকোত্তরে আসন বৃদ্ধির দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগেও বিক্ষোভ  প্রদর্শন করেছিলেন স্নাতক উত্তীর্ণ পড়ুয়ারা। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হলেও স্নাতকোত্তরে আসন সংখ্যা কম। আসন বৃদ্ধির দাবিতে কর্তৃপক্ষকে একাধিকবার ডেপুটেশন দিলেও কোনও লাভ হয়নি। গত ১৭ জানুয়ারি  রেজিস্ট্রারের সঙ্গে সাক্ষাতের কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন না উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্টার। দাবি মানা না পর্যন্ত চলবে অবস্থান, আন্দোলন। ওই দিন দাবি করেছিলেন বিক্ষোভকারী পড়ুয়াদের। গেট বন্ধ করে দিয়ে  বিক্ষোভ দেখিয়েছিলেন পড়ুয়ারা। তাঁদের বক্তব্য , বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো প্রায় ১০০ শতাংশ পাস করিয়েছেন। ফলে স্নাতকোত্তরেও তো আসন বাড়ানো প্রয়োজন। অন্যান্য রাজ্যে তো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে আসন বেড়েছে। এ রাজ্যে কেন হবে না, সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারী পড়ুয়ারা। দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন পড়ুয়ারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget