এক্সপ্লোর

Suvendu Adhikari: তারকেশ্বরে শুভেন্দুর মিছিলকে কেন্দ্র করে অশান্তি, গ্রেফতার ৯

Hooghly News: বৃহস্পতিবার তারকেশ্বরে, বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, বৃহস্পতিবার ইটের আঘাতে ৪ পুলিশ কর্মী আহত হন।

সোমনাথ মিত্র, তারকেশ্বর: হুগলির তারকেশ্বরে বৃহস্পতিবার, শুভেন্দু অধিকারীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় ৯ জনকে গ্রেফতার করল পুলিশ।

শুভেন্দুর মিছিলে অশান্তির ঘটনায় গ্রেফতার: তারকেশ্বরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলে তুলকালাম। শুভেন্দু অধিকারীকে কালো পতাকা প্ল্যাকার্ড হাতে মহিলাদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। মুহুর্মুহু ইটবৃষ্টি, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ইটের আঘাত থেকে বাঁচতে শেডের তলায় আশ্রয় নেয় বিক্ষোভকারী মহিলা ও পুলিশ। বৃহস্পতিবার তারকেশ্বরের এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, বৃহস্পতিবার ইটের আঘাতে ৪ পুলিশ কর্মী আহত হন। পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়। অন্যদিকে, বিক্ষোভকারীদের দাবি, হামলার জেরে, তাঁদেরও ১০ জন কর্মী জখম হন। বিক্ষোভকারীদের তরফেও তারকেশ্বর থানায় আরেকটি অভিযোগ দায়ের করা হয়। এই দু’টি মামলার প্রেক্ষিতেই ৯ জনকে গ্রেফতার করা হয়। তৃণমূল জানিয়েছে, শুভেন্দু অধিকারীর সভার পাল্টা, শনিবার, ওই জায়গাতেই তারা একটি প্রতিবাদ সভা করবে। পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, “আগে থেকেই চেষ্টা করছিল মিছিল বানচালের। এদেরই মহিলাদের দাঁড় করায়। ওরাই ইট ছুঁড়েছে। ৯ জনকে অ্যারেস্ট করল। বিজেপি কর্মীদের মিথ্যে কেস দিয়ে ফাঁসিয়েছে। কেস দিয়ে আমাদের আটকানো যাবে না।’’

শুদ্ধিকরণ কর্মসূচি তৃণমূলের: এদিকে, শুভেন্দুর সভাস্থল, আজ, দুধ দিয়ে শুদ্ধ করে তৃণমূল। বিজেপি যেখানে সভা করেছিল, সেখানটা ধোওয়া হয় দুধপুকুরের জলে। শনিবার, ওই জায়গাতেই প্রতিবাদ সভা করবে তৃণমূল। বৃহস্পতিবার, হুগলির তারকেশ্বর স্টেশনের পাশে, সভা করেছিলেন শুভেন্দু অধিকারী।  শুক্রবার সেই জায়গায় শুদ্ধিকরণ কর্মসূচি পালন করল তৃণমূল। মাটির কলসী ভর্তি দুধ ও তারকেশ্বর মন্দির সংলগ্ন, দুধপুকুর থেকে জল এনে, ধোওয়া হল রাস্তা। এই শুদ্ধিকরণ কর্মসূচির নেতৃত্বে ছিলেন, তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। তিনি বলেন, “গলায় রুদ্রাক্ষের মালা পর মহিলাদের মারল। এই ঘটনায় আমরা আইনের আশ্রয় নিয়েছি। বাবার স্থান আমাদের কাছে পবিত্র। তাই শুদ্ধিকরণ।’’এর আগে, হুগলির উত্তরপাড়া ও পশ্চিম মেদিনীপুরে, শুভেন্দুর মিছিলের পর, শুদ্ধকরণ কর্মসূচি পালন করেছিল তৃণমূল। এবার সেই ছবি দেখা গেল, হুগলির তারকেশ্বরে।

আরও পড়ুন: Suvendu on Mamata : "ওঁকে বীরের সঙ্গে দেখা করার জন্য তিহার জেলে যেতে হবে", মমতাকে একহাত শুভেন্দুর

সেরা শিরোনাম

News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget