এক্সপ্লোর

Anubrata Mondal: তিহাড় জেল থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল, আজই ফিরছেন কলকাতা?

Anubrata Mondal তিহাড় থেকে বেরিয়েই গাড়িতে বিমানবন্দরের দিকে যাচ্ছেন অনুব্রত মণ্ডল।

কলকাতা: এক পুজোর আগে গ্রেফতার। আরেক পুজোর আগে মুক্ত কেষ্ট। তিহাড় জেলে থেকে অনুব্রত মণ্ডল। দিল্লিতে বাবাকে আনতে গেলেন মেয়ে সুকন্যা মণ্ডল। সূত্রের খবর, তিহাড় থেকে আজই কলকাতায় ফিরছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। 

পুজোর আগে মুক্ত কেষ্ট: অবশেষে তিহাড় জেল থেকে মুক্তি পেলেন অনুব্রত মণ্ডল। তিনদিন আগেই গরু পাচার মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি। সোমবার রাত সাড়ে ন'টা নাগাদ তিহাড় জেল থেকে বেরিয়ে আসেন কেষ্ট। বাবার জন্য় তখন জেলের বাইরে দাঁড়িয়ে ছিলেন মেয়ে সুকন্য়া। যিনি সপ্তাহ দুয়েক আগেই এই মামলায় জামিনে তিহাড় জেল থেকে মুক্তি পেয়েছেন। এদিন তিহাড় জেলের ৩ নম্বর গেট দিয়ে বেরিয়ে এলেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর তিহাড় থেকে আজই কলকাতায় ফিরছেন তিনি।

২০২৩ সালের ২১ মার্চ থেকে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর। ১৮ মাস পর তিহাড় জেলের বাইরে। অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পর থেকেই, বীরভূমজুড়ে সাজো সাজো রব। চতুর্দিকে লাগানো গেট, পোস্টার, ব্যানারে জ্বলজ্বল করছে তাঁর ছবি। মঙ্গলবার বীরভূমের গীতাঞ্জলি পেক্ষাগৃহে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার গেটেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে ছবি রয়েছে অনুব্রত মণ্ডলের।

গ্রেফতার হওয়ার আগে অবধি, বীরভূমে অনুব্রত মণ্ডলের দাপট ছিল চোখে পড়ার মতো। সেই অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় ২০২২ সালের ১১ অগাস্ট গ্রেফতার করে সিবিআই প্রথমে আসানসোল জেল, তারপর দিল্লির তিহাড় জেল মিলিয়ে প্রায় দু'বছর বন্দি থাকলেও, বীরভূমের জেলা সভাপতির পদ থেকে অনুব্রত মণ্ডলকে সরাননি মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে বারবার অনুব্রতর পাশে থেকে বার্তা দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়-সহ তৃণমূল শীর্ষনেতৃত্ব।                                                       

একটা সময়ে ভোট এলেই বঙ্গ রাজনীতি সরগরম হয়ে উঠল অনুব্রত মণ্ডলের হুমকিতে। তবে গত কয়েকবছরে পাল্টেছে অনেক কিছুই। ২০২২ সালে গরুপাচার মামলায় গ্রেফতার হওয়ার পর অনুব্রত মণ্ডলকে ছাড়াই ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচন ও ২০২৪-এ লোকসভা ভোটে বীরভূমে বড় জয় পেয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে জেলায় ফেরার পর আগের জায়গা কি ফিরে পাবেন অনুব্রত মণ্ডল? মঙ্গলবার রাতের বিমানেই দিল্লি ছাড়ছেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: R G Kar News: 'নির্মল ঘোষকে ডাকিনি...শ্মশান ঘাটেও ছিলেন' জানালেন নিহত চিকিৎসকের বাবা

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget