এক্সপ্লোর

Vidyasagar Setu : কাল প্রায় সারাদিন বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! কলকাতা-হাওড়া যাতায়াত করবেন কোন পথে?

Kolkata Traffic Alert - আগামীকাল, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল। সব রকম গাড়ির জন্যই জারি নিয়ম।

সুনীত হালদার, হাওড়া: গত সপ্তাহেই ছিল পরিকল্পনা, শেষ মুহূর্তে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। এই সপ্তাহে সাঁতরাগাছি বাস টার্মিনাসে কাজের জন্য রবিবার দিনভর বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে ৬ লেনের এলিভেটেড করিডর তৈরির কাজ চলছে। তার জন্য কোনা এক্সপ্রেসওয়েতে স্টিলের বিম ওঠা-নামা করবে। তার দরুণ , আগামীকাল, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল। সব রকম গাড়ির জন্যই জারি নিয়ম। কোনও গাড়িই সেদিন দ্বিতীয় হুগলি সেতু দিয়ে গঙ্গাপার হতে পারবে না।  যে গাড়িগুলি দ্বিতীয় হুগলি সেতু ধরার কথা, সেই গাড়িগুলি হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। বিস্তারিত রুট জানিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশ।                

  • ট্রাফিক পুলিশ সূত্রে খবর, ১৬ নম্বর জাতীয় সড়ক হয়ে কোলাঘাটের দিক থেকে আসা গাড়ি, যেগুলি  কোনা এক্সপ্রেসওয়ে বা দ্বিতীয় হুগলি সেতু ধরতে চায়, সেগুলিকে নিতে হবে বিকল্প পথ। কলকাতা যাওয়ার জন্য  ধুলাগড়, সলপ, পাকুরিয়া, সিসিআর হতে  নিবেদিতা সেতু ধরতে পারবে।                         
  • আবার ডানকুনি দিক থেকে আসা যে গাড়িগুলি কোনো এক্সপ্রেসওয়ে বা দ্বিতীয় হুগলি সেতু ধরতে চায়, সেগুলিকে নিতে হবে নিবেদিতা সেতুই। কলকাতা থেকে হাওড়াগাম গাড়িগুলিকেও তাই করে হবে। কোলাঘাটের দিক থেকে আসা যে সব গাড়ি দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করে থাকে, সেগুলিকেও রবীন্দ্র সেতু বা নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে। পণ্যবাহী যানবাহন ছাড়া অন্য যেসব গাড়ি কোলাঘাট যেতে চায়, সেগুলিকে কাজিপাড়া-জিটি রোড-ব্যাতাইতলা-আন্দুল রোড-আলমপুর হয়ে এনএইচ ১৬ ধরে ধুলাগড়, রানিহাটির রাস্তা ব্যবহার করতে হবে।              
  • পণ্যবাহী যানবাহন ছাড়া ডানকুনিগামী অন্য যানগুলিকে  শৈলেন মান্না সরণি, শানপুর মোড়, হাওড়া আমতা রোড, সলপ, পাকুরিয়া, সিসিআর ব্রিজ ধরতে হবে। নিবরার দিক থেকে আসা সাঁতরাগাছি স্টেশনে যেতে ইচ্ছুক ছোট যানবাহনগুলি জগাছা- মাহিয়ারি রোড ব্যবহার করতে পারবে। কাজিপাড়া থেকে সাঁতরাগাছি স্টেশনে যেতে ইচ্ছুক ছোট যানবাহনগুলি কোনা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত যেতে পারবে।                 

সেরা শিরোনাম

Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Transgender Job: শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
Abhishek Banerjee : '৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
'৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget