এক্সপ্লোর

Freedom Fighters: ফের বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী' আখ্যা, ৬ বছর পর ফের সেই ভুলেরই পুনরাবৃত্তি কেন? উঠছে প্রশ্ন

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্রে বিপ্লবীদেরই দাগিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদী বলে। যা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বিদ্য়াসাগর বিশ্ববিদ্য়ালয়ের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে তোলপাড়া রাজ্য। তবে এই প্রথম নয়। এর আগেও ক্লাস এইটের বইয়ে, ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’ শীর্ষক অধ্যায়ে উল্লেখ করা হয়েছিল বাংলার বীর সন্তান ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী সহ বিনয়-বাদল-দীনেশের কথা। যা নিয়ে বিধানসভায় উঠেছিল তর্ক-বিতর্কের ঝড়। বিধানসভায় দাঁড়িয়ে ভুল স্বীকার করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ৬ বছর পর ফের সেই ভুলেরই পুনরাবৃত্তি কেন? প্রশ্ন উঠছে।

সন্ত্রাস শব্দের অর্থ অতিশয় ত্রাস অর্থাৎ ভয়ের পরিবেশ। আর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্রে বিপ্লবীদেরই দাগিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদী বলে। যা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। তবে এই প্রথম নয়, এর আগে সরকারি পাঠ্য বইয়েও এমন মারাত্মক, লজ্জাজনক ভুল হয়েছে।  রাজ্য সরকার অনুমোদিত মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’ শীর্ষক অধ্যায়ে উল্লেখ করা হয়েছিল ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী সহ বিনয়-বাদল-দীনেশের কথা। ২০১৩ সাল থেকে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে পড়ানো হচ্ছিল ওই বই। এনিয়ে প্রশ্ন তোলায় প্রথমে অভিযোগ উড়িয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন,  সরকারি কোনও বইয়ে এরকম তথ্য নেই। বেসরকারি বইয়ে রয়েছে কি না খতিয়ে দেখা হবে। 

২০১৯ সালের ৯ জুলাই বিধানসভায় ফের এই ফের প্রসঙ্গটি তোলে বামেরা। শিক্ষামন্ত্রীকে অষ্টম শ্রেণির পাঠ্যবই দেখিয়ে পূর্বস্থলী উত্তরে তৎকালীন সিপিএম বিধায়ক প্রদীপ সাহা প্রশ্ন করেছিলেন, বেসরকারি বই নয়, সরকারি বইয়েই দেশের স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে সরকারের বক্তব্য কী? তখন শিক্ষামন্ত্রী স্বীকার করেন, সরকারি বইয়ে মারাত্মক ভুল হয়ে গিয়েছে। এখন থেকে এই ধরনের পাঠ্যপুস্তক ছাপার আগে সরকারকে দেখাতে হবে। বিতর্কের মুখে পড়ে সেই ভুল শোধরানো হয়। 

অষ্টম শ্রেণির পাঠ্যবইতে ভুল শোধরানো হলেও, ৬ বছর পর বিদ্য়াসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে আরও একবার মারাত্মক, দুর্ভাগ্যজনক ভুল সামনে এল। এবিষয়ে যাদবপুর বিদ্যাপীঠের ইতিহাস শিক্ষক স্বপন কুমার সর্দার জানান, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী সহ বিনয়-বাদল-দীনেশের কথা ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’ চিহ্নিত করা হয়েছিল। কিন্তু বর্তমান সিলেবাসে সেই শব্দটি নেই। এখন তাঁদের কার্যকলাপ বিপ্লববাদী আন্দোলন হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই স্কুলের আরেক শিক্ষক পার্থসারথি বাছাড় জানান, "এখন তাঁদের কৃতিত্বকে তুলে ধরা হচ্ছে। বিপ্লবী কার্যকলাপ, বিপ্লববাদী কার্যকলাপের মধ্যে দিয়ে এগুলো আমরা দেখতে পাই। এখন আর সন্ত্রাসবাদ শব্দ ব্যবহার করা হয় না।'' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
Chandra Bose : ভোটের আগেই BJP থেকে এসেছিলেন TMC-এ, ফলে ভরাডুবি হতেই তৃণমূলও ছাড়লেন প্রবীণ নেতা
ভোটের আগেই BJP থেকে এসেছিলেন TMC-এ, ফলে ভরাডুবি হতেই তৃণমূলও ছাড়লেন প্রবীণ নেতা
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget