এক্সপ্লোর

Kolkata New CP: বর্ষশেষেই শহরের দায়িত্ব, কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন বিনীত গোয়েল

Kolkata New CP: ১৯৯৪ ব্যাচের আইপিএস অফিসার বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিরাপত্তার দায়িত্বও সামলেছেন আগে।

কলকাতা: ঘোষণা হয়ে গিয়েছিল এক দিন আগেই। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে কলকাতা পুলিশের কমিশনারের (Police Commissioner of Kolkata) দায়িত্ব গ্রহণ করলেন বিনীত গোয়েল (Vineet Goyal)। একই সঙ্গে বছরের শেষ দিন কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে অবসর নিলেন সৌমেন মিত্র (Soumen Mitra)।

শুক্রবার দুপুরেই লালবাজার পৌঁছে যান বিনীত। তার পর দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। দুপুর সওয়া ৩টে নাগাদ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় সৌমেনকে। তার পরই বর্ষশেষের উৎসবমুখর কলকাতার দায়িত্ব গ্রহণ করেন বিনীত।

১৯৯৪ ব্যাচের আইপিএস অফিসার বিনীত গোয়েল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিরাপত্তার দায়িত্বও সামলেছেন আগে। এ ছাড়াও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force/STF) এবং দুর্নীতি দমন শাখার দায়িত্ব সামলেছেন বিনীত। কমিশনার হিসেবে সফল সৌমেনের জায়গায় তাঁকে আনা হল।

এ দিন দায়িত্ব নিয়েই সাংবাদিক বৈঠক করেন বিনীত। সেখানে কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, “করোনার জন্য গত দু’বছরে ভোগান্তি হয়েছে। মাঝে একটু শুধরেছিল পরিবেশ। ফের সংক্রমণ যে ভাবে বাড়ছে, তাতে উদ্বেগ বাড়ছে। পুলিশের একার পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মানুষের সহযোগিতা প্রয়োজন মাস্ক পরে তবেই বাইরে বেরোন। স্যানিটাইজার ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন।”

নতুন কমিশনার আরও জানান, কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহর। এখানে মানুষ পুলিশকে ভালবাসেন। তার মধ্যেও সাইবার ক্রাইমের ঘটনা বেড়ে চলেছে। প্রযুক্তি র ব্যবহার করে তার মোকাবিলা করাই লক্ষ্য হবে তাঁর।

আরও পড়ুন: Municipal Election: ওমিক্রন আবহে কর্পোরেশন ভোট আদৌ কি সম্ভব? তুঙ্গে তরজা

তবে অবসর নিলেও, এখনই সৌমেনকে ছাড়ছেন না মুখ্যমন্ত্রী। অবসরের পর তাঁকে অফিসার অন স্পেশ্যাল ডিউটি (Officer on Special Duty) নিয়োগ করা হচ্ছে। কলকাতার কমিশনার হিসেবে দায়িত্বসহকারে কর্তব্য পালনের জন্যই তাঁকে অফিসার অন স্পেশ্যাল ডিউটি হিসেবে রেখে দেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর।

তবে কলকাতা পুলিশে যথেষ্ট সুনাম রয়েছে বিনীতেরও। চলতি বছরের জুন মাসে নিউটাউনে পাঞ্জাবের দুই গ্যাংস্টারকে ঘিরে যে শ্যুটআউট হয়েছিল, তাতে নেতৃত্ব দিয়েছিলেন বিনীত।  এর আগে মুখ্যমন্ত্রী মমতার নিরাপত্তা বিভাগেরও প্রধান ছিলেন তিনি। সেখান থেকে এসটিএফ-এ সরিয়ে আনা হয় তাঁকে। তার পরই একেবারে কলকাতা পুলিশের নেতৃত্বে।

এ ছাড়াও, মুখ্যমন্ত্রীর অন্যতম স্নেহভাজন হিসেবেও পরিচিত বিনীত। ২০১৯ সালে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে নিয়ে টানাপোড়েনের সময় কেন্দ্রের বিরুদ্ধে মমতা যখন মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন, সেই সময় ধর্নাস্থলে মমতার সঙ্গে ছিলেন বিনীতও।

তার জন্য বিনীত-সহ তৎকালীন ডিজিপি বীরেন্দ্র, আইন-শৃঙ্খলা বিষয়ক এডিজি অনুজ শর্মা, বিধাননগর পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংহ এবং কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

সেই সময় কেন্দ্র যুক্তি দেয়, সার্ভিস কন্ডাক্ট রুল অনুযায়ী, অভিযুক্ত অফিসাররা শৃঙ্খলাভঙ্গ করেছেন। কড়া পদক্ষেপের পাশাপাশি তাঁদের পদোন্নতি আটকানো এবং পদক ফেরানোর নির্দেশও দেওয়া হয়।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget