এক্সপ্লোর

Municipal Election: ওমিক্রন আবহে কর্পোরেশন ভোট আদৌ কি সম্ভব? তুঙ্গে তরজা

Municipal Election Update:নতুন বছরের আগে ফের চোখ রাঙাচ্ছে করোনা (Corona)। এদিকে, ২২ জানুয়ারি, রাজ্যের ৪টি কর্পোরেশন শিলিগুড়ি (Siliguri), আসানসোল (Asansol), চন্দননগর (Chandannagar) ও বিধাননগরে ভোট।

কলকাতা: ওমিক্রন (Omicron) আবহে রাজ্যে কর্পোরেশন ভোট (Corporation Election) কি আদৌ করা সম্ভব? তা নিয়ে জারি তরজা। বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত বলে মত দিলীপ ঘোষের (Dilip Ghosh)। চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission)। পাল্টা এই দাবি করেছেন সৌগত রায় (Sougata Roy)।

নতুন বছরের আগে ফের চোখ রাঙাচ্ছে করোনা (Corona)। রাজ্যেও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের গ্রাফ। এদিকে, ২২ জানুয়ারি, রাজ্যের ৪টি কর্পোরেশন শিলিগুড়ি (Siliguri), আসানসোল (Asansol), চন্দননগর (Chandannagar) ও বিধাননগরে (Bidhannagar) ভোট। ওমিক্রন আবহে, রাজ্যে ভোট করা কি আদৌ উচিত? তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত বলে মন্তব্য দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তাঁর কথায়, “আমরা দেড় বছর পার করে এসেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে, বিশেষজ্ঞরাও জানেন...তাঁদের টিম তৈরি করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, ইলেকশন হবে কি না, উৎসব হবে কি না?’’

এদিকে, বৃহস্পতিবারই উত্তরপ্রদেশ (Uttarpradesh) সফরে গিয়ে, মুখ্য নির্বাচন কমিশনার ইঙ্গিত দিয়েছেন, সেখানে ভোট নির্ধারিত সময়েই হবে। এই প্রেক্ষাপটে তৃণমূল প্রশ্ন তুলছে, বাংলায় পুরভোট না হলে, পাঁচ রাজ্যে বিধানসভা ভোট হবে কী করে? তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলেন, “এটা রাজ্য নির্বাচনের হাতে সব ক্ষমতা, তারা কাকে জিজ্ঞাসা করে সিদ্ধান্ত নেবে, তাদের ব্যাপার। একটা প্রশ্ন ওঠে, যদি পশ্চিমবঙ্গে পুরভোট না করা যায়, তাহলে উত্তরপ্রদেশ,পাঞ্জাব বা উত্তরাখণ্ডে কি নির্বাচন করা যাবে?” উত্তরপ্রদেশ-বাংলার প্রেক্ষিত আলাদা বলে মন্তব্য বিজেপির (BJP)। সব মিলিয়ে, উৎসবের আবহে করোনা সংক্রমণ নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। 

এদিকে কার্যত দ্বিগুণ হল রাজ্যের করোনা সংক্রমণ (Covid Case),  ১০০০-এর কোটার ছাড়িয়ে বৃহস্পতিবার কোভিড আক্রান্তের (Covid Infected) সংখ্যা ২০০০-এর কোটায়। বৃহস্পতিবার রাজ্য় স্বাস্থ্য দফতরের (WB Health Department) প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২,১২৮ জন। রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৮,৭৭৬ জন। যা বুধবারের তুলনায় ১,০৪৯ বেশি। এই সময় পর্বে রাজ্যে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন। 

আরও পড়ুন: ATM Loot Attempt : পূর্ব মেদিনীপুরে লুঠের জন্য আস্ত এটিএম-ই বাইরে বের করে আনল দুষ্কৃতীরা, হাওড়াতেও ভাঙা হল এটিএম

সেরা শিরোনাম

News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget