এক্সপ্লোর

Shantinikatan Basanta Utsav 2024: এবার শান্তিনিকেতনে দোলের দিন হচ্ছে না ঐতিহ্যবাহী বসন্তোৎসব !

Dol Yatra 2024: ঠিক হয়েছে, দোলের পর কোনও একদিন বিশ্বভারতী কর্তৃপক্ষ ছাত্রছাত্রী,  অধ্যাপক, কর্মী এবং আশ্রমিকদের নিয়ে বসন্ত উৎসব করবে।

ভাস্কর মুখোপাধ্যায়, শান্তিনিকেতন : সামনেই রঙের উৎসব (Festival of Colours)। চারিদিকে তারই প্রস্তুতি। কিন্তু, দুঃসংবাদ ! এবার শান্তিনিকেতনে দোলের দিন হচ্ছে না ঐতিহ্যবাহী বসন্তোৎসব (Shantinikatan Basanta Utsav 2024)। বৃহস্পতিবার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক হয়েছে, দোলের পর কোনও একদিন বিশ্বভারতী কর্তৃপক্ষ ছাত্রছাত্রী,  অধ্যাপক, কর্মী এবং আশ্রমিকদের নিয়ে বসন্ত উৎসব করবে। সেখানে বহিরাগতদের প্রবেশের অনুমতি থাকবে না।  

এর আগে পৌষমেলা নিয়ে নানা টালবাহানা দেখা গেছে। আর এবার বসন্তোৎসব যে হচ্ছে না তা পরিষ্কার হয়ে গিয়েছে বৃহস্পতিবার বিশ্বভারতীর বৈঠকে। ২০১৯ সালে শেষ বার শান্তিনিকেতনের আশ্রম মাঠে হয়েছিল বসন্তোৎসব। সেবার অত্যাধিক ভিড় ও প্রশাসনিক ব্যর্থতায় চরম বিশৃঙ্খলা হয়েছিল। ২০২০ ও '২১ সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল বসন্তোৎসব। ২০২২ ও '২৩ সালে তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বসন্তোৎসবের আয়োজন করেননি ৷ রাজ্য সরকারের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ায় কোপ পড়েছিল ঐতিহ্যবাহী পৌষমেলা ও বসন্তোৎসবে ৷ এবার অনেকেই মনে করেছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক হয়তো বসন্তোৎসবের আয়োজন করবেন ৷

সূত্রের খবর, ভিড়ের কথা ভেবেই বিশ্বভারতীর কর্তৃপক্ষ দোলের দিন  বসন্তোৎসব বাতিল করেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্বভারতীর এক আধিকারিক জানান, ভিড়ের জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ আর বসন্ত উৎসব করতে চাইছেন না। তাছাড়া ২০২৩ সালে পৌষ মেলা নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিজ্ঞতা খুবই খারাপ। 

বিশ্বভারতীর পাঠভবন অধ্যাপক কিশোর ভট্টাচার্য জানান, এবার দোলের দিন বসন্ত উৎসব হচ্ছে না। সাধারণ পর্যটক, ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত। দোলের পরে একটা দিনে বিশ্বভারতী ঐতিহ্য মেনে বসন্ত উৎসব আয়োজন করবে। 

পড়ুয়াদের মধ্যে অনেকে বলেন, 'শান্তিনিকেতনে বসন্তোৎসব মানে অন্য আমেজ ৷ এবার হবে না জেনে খুব হতাশ লাগছে। সোনাঝুড়িতে বসন্ত উৎসব হবে।

এমনকী, এই উৎসবের উপর নির্ভর করে বোলপুরের আর্থ-সামাজিক ব্যবস্থা ৷ ইতিমধ্যেই বোলপুর-শান্তিনিকেতনে সমস্ত হোটেল বুক হয়ে গিয়েছে।

দীর্ঘ টানাপোড়েন শেষে গতবার শান্তিনিকেতনে (Shantinektan) হয় পৌষমেলা (Poush Mela)। সব মতানৈক্য কাটিয়ে মেলা শুরু হতেই সর্বত্র খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। দেশ বিদেশ থেকে হাজারা হাজার মানুষ ভিড় জমান শান্তিনিকেতনে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget