এক্সপ্লোর

Shantiniketan: শান্তিনিকেতনে পালন 'বসন্ত আবাহন', নাচে গানে মেতে উঠল পাঠভবন অঙ্গন

Shantiniketan Dol Utsav: প্রতিবছর ফাল্গুন মাসের প্রথম দিনে শান্তিনিকেতনের পাঠভবনে বসন্ত ঋতুকে স্বাগত জানাতে পালন করা হয় বসন্ত আবাহন

ভাস্কর মুখোপাধ্যায় এবং আবির ইসলাম, বীরভূম: শান্তিনিকেতনে (Shantiniketan) এমন একটি জায়গা যেখানে প্রকৃতির রূপ পরিবর্তন হয় ঋতুর সঙ্গে তাল মিলিয়ে। আর সেই প্রকৃতিকে ঘিরেই সারা বছর বিশ্বভারতীর (Visva Bharati) শান্তিনিকেতনে লেগে থাকে বিভিন্ন অনুষ্ঠান। শান্তিনিকেতনের নান্দনিকতার ইতিহাসে ‘বসন্তোৎসব’ অন্যতম। শুক্রবার বসন্ত ঋতুর আগমনকে স্বাগত জানিয়ে "বসন্ত আবাহন" করল পাঠভবনের ছাত্রছাত্রীরা। নাচে গানে মেতে উঠল পাঠভবনের অঙ্গন। বসন্ত উৎসবের আগে, প্রতিবছর পাঠভবনে বসন্ত আবাহন হয়ে থাকে।  

প্রতিবছর ফাল্গুন মাসের প্রথম দিনে শান্তিনিকেতনের পাঠভবনে বসন্ত ঋতুকে স্বাগত জানাতে পালন করা হয় বসন্ত আবাহন।  এদিন সকালে বসন্ত আবাহন উৎসবে পাঠভবনের ছাত্র-ছাত্রীরা মিলিত হয়ে বসন্তের গান, নাচ উপস্থপনা করে শান্তিনিকেতনের আম্রকুঞ্জ জহর বেদিতে।  

শান্তিনিকেতন গৃহ থেকে শোভাযাত্রা শুরু হয় “ওরে গৃহবাসী খোলদ্বার খোল লাগলো যে দোল” বৈতালিকের মধ্য দিয়ে। শোভাযাত্রার শেষে মূল অনুষ্ঠান শুরু হয় আম্রকুঞ্জের জহর বেদিতে। 

উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলে শমীন্দ্রনাথ ঠাকুর ১৯০৭ ঋতু উৎসব করেছিলেন। সেটাই ছিল প্রথম বসন্ত উৎসব। শ্ৰী পঞ্চমীতে সেটা পালিত হয়। কারণ এই নিয়ে মতান্তর আছে। পরে মাঘী পূর্ণিমাতে, শ্রী পঞ্চমীতে শান্তিনিকেতনে একাধিকবার বসন্ত উৎসব হয়েছে। ১৯২৫ সালে শ্রী পঞ্চমীতে আম্রকুঞ্জে প্রথম বসন্তোৎসব পালন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দোলের দিন যে বসন্ত উৎসব হয়েছে তা নয়। আবার দোলের দিনও কখনও কখনও হয়েছে। ১৯৩৭ সালে মাঘীপূর্ণিমা তিথিতে বসন্তোৎসবে প্রভাতী বৈতালিকের গান ছিল ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে।’ ১৯২০-র দশকে বিশ্বভারতী হওয়ার আগের পর্বেও দোলের দিন শান্তিনিকেতনে বসন্ত-উদ্‌যাপন ছিল, কিন্তু রীতিমতো আশ্রমিক-উৎসব সম্ভবত তখনও তা হয়ে ওঠেনি। তার জন্য অপেক্ষা ছিল ১৯২৩ সাল পর্যন্ত। তবে ১৯২৩-এর পরেও যে বসন্তোৎসবের অবিচ্ছেদ্য ও ধারাবাহিক নথি পাওয়া যায় তা নয়। শান্তিদেব ঘোষের সাক্ষ্য থেকে মনে হয়, সম্ভবত ১৯৩২ থেকেই ‘ওরে গৃহবাসী’ গাইতে গাইতে শোভাযাত্রার চল শুরু হয়েছিল। ১৯৩৪ সালে সেই গানের সঙ্গে জুড়ে গিয়েছিল নাচ।                                     

তিরিশের দশক থেকে বসন্ত-উৎসব উপলক্ষে কবিকে বিশেষ ভাষণ দিতেও দেখা যায়। কবির প্রয়াণের পরও বসন্তোৎসবে ভাষণের এই ধারা অব্যাহত থাকে কিছুকাল। পরবর্তীতে ক্ষিতিমোহন সেন এই নান্দনিক উৎসবের সঙ্গে উপযুক্ত মাঙ্গলিক মন্ত্রও যোগ করেছিলেন।

সেই উৎসবের ধারাই আজও বহন করে চলেছে বিশ্বভারতী। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর

ভিডিও

BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা
Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ
CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Sudip Bandyopadhyay |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget