এক্সপ্লোর

Golden Temple: বিকট গুলির শব্দে কাঁপল স্বর্ণ মন্দির চত্বর! পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে হামলা

Sukhbir Singh Badal: সাতসকালে কেঁপে উঠল পাঞ্জাবের স্বর্ণ মন্দির চত্বর। শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদলকে লক্ষ্য করে গুলি চালানো হল অমৃতসরের স্বর্ণমন্দিরের বাইরে, এমনটাই অভিযোগ।

নয়া দিল্লি: সাতসকালে কেঁপে উঠল পাঞ্জাবের স্বর্ণ মন্দির চত্বর। শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদলকে লক্ষ্য করে গুলি চালানো হল অমৃতসরের স্বর্ণমন্দিরের বাইরে, এমনটাই অভিযোগ। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন প্রাক্তন নেতা। 

ধর্মীয় অপরাধ করার জন্য আগেই শিরোমণি অকালি দলের প্রাক্তন সভাপতি তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল-সহ পূর্বতন অকালি মন্ত্রিসভার একাধিক সদস্যকে দোষী সাব্যস্ত করেছিল শিখ সম্প্রদায়ের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন অকাল তখত। শিরোমণি অকালি দলের নেতা সুখবীর বাদল চাপে মুখে গত মাসের মাঝামাঝি দলের দায়িত্ব ছাড়তে বাধ্য হয়েছিলেন।                                                                                                                     

৩ ডিসেম্বর  দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত স্বর্ণ মন্দিরের শৌচাগার সাফ করার শাস্তি দেওয়া হয়েছিল। সেই শাস্তি তালিকায় ছিল - শৌচালয় পরিষ্কার, বাসন মাজা ও ধোওয়া, জুতো পরিষ্কার করা ইত্যাদি। শিখ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উপাসনাস্থল অমৃতসরের স্বর্ণ মন্দিরের শৌচালয় পরিষ্কার করতে দেখা যায় অকালি নেতাদের। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল। যদিও পা ভাঙা থাকায় কর সেবা গুরুদ্বারের রান্নাঘর এবং শৌচালয় পরিষ্কার করতে পারেননি সুখবীর সিংহ বাদল। 

আরও পড়ুন, বয়স পেরিয়েছে ১০০, বন্দি দশা থেকে ৩৬ বছর পর মুক্তি 'রসিক'-এর

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম নারায়ণ সিংহ চৌরা।  ঘটনাস্থল থেকে দেখা যায় তাকে ধীরে ধীরে গেটের কাছে আসছে। তারপর দ্রুত বন্দুক বের করে। সুখবীর সিংহ বাদলের কাছে দাঁড়িয়ে থাকা একজন লোক তাকে সময় মতো দেখে তার হাত ধরে নেয়। ফলে গুলিটি ছিটকে বাইরে চলে যায়।  আততায়ীকে ধরে ফেলেন স্বর্ণমন্দিরের বাইরে উপস্থিত লোকজন।

কে এই নারায়ণ সিংহ চৌরা? 

অভিযোগ খলিস্তান লিবারেশন ফোর্স এবং অকালি ফেডেরশনের সঙ্গে যুক্ত নারায়ণ সিংহ চৌরা। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার মামলায় জালালাবাদ গ্রাম থেকে তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। তার বিরুদ্ধে ৮ মে ২০১০-এ অমৃতসরের সিভিল লাইন পুলিশ স্টেশনে বিস্ফোরক আইনের অধীনে মামলা করা হয়েছিল। যদিও এই মামলায় আদালত বেকসুর খালাস করে দেয় তাঁকে। ১৯৮৪ সালে বুড়াইল জেল ভাঙার মামলারও আসামি ছিলেন নারায়ণ সিংহ চৌরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget