এক্সপ্লোর

Devendra Fadnavis: অবশেষে কাটল জট, দেবেন্দ্রই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন, শিন্ডের ডেপুটি হওয়া নিয়ে এখনও ধোঁয়াশা

Maharashtra CM: এখনও পর্যন্ত যা খবর, বৃহস্পতিবার বিকেল ৫টায় মুম্বইয়ের আজাদ ময়দানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন দেবেন্দ্র

মুম্বই: অবশেষে যবনিকা পতন। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্রপ ফড়ণবীসই। সর্বসম্মতিতে তিনি তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে জানিয়েছে BJP. সূত্রের খবর, একনাথ শিন্ডে এবং অজিত পওয়ার দেবেন্দ্রর ডেপুটি হতে পারেন।  যদিও দেবেন্দ্রর উপমুখ্যমন্ত্রী হিসেবে কাজ করতে শিন্ডে কাজ করতে রাজি হবেন কি না, সেই নিয়ে এতদিন কাটাছেঁড়া চলছিল। 

এখনও পর্যন্ত যা খবর, বৃহস্পতিবার বিকেল ৫টায় মুম্বইয়ের আজাদ ময়দানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন দেবেন্দ্র। তাঁর সঙ্গে সেখানে শপথ নিতে পারেন শিন্ডে এবং অজিতও। মহারাষ্ট্রের BJP সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে জানিয়েছেন, দেবেন্দ্রর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এবারের মহারার্ষ্ট্র নির্বাচনে BJP, শিবসেনা (শিন্ডে) এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (অজিত)-র 'মহাযুতি জোট'ই জয়লাভ করে। কিন্তু গত ২৩ নভেম্বর নির্বাচনের ফল প্রকাশিত হলেও, এতদিনেও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা যায়নি। BJP বেশি আসন পাওয়ায়, তাদের দল থেকে দেবেন্দ্রই মুখ্যমন্ত্রী হবেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু শিবসেনা (শিন্ডে)-র তরফে শিন্ডেকেই ফের মুখ্যমন্ত্রী করার দাবি উঠছিল। এমনকি নির্বাচনের আগে BJP সেই মর্মে প্রতিশ্রুতিও দিয়েছিল বলে দাবি করা হয়। শিন্ডে জানান, মোদি যা সিদ্ধান্ত নেবেন, তাতেই রাজি তিনি। কিন্তু এর পর তাঁর গ্রামের বাড়িতে চলে যাওয়া, অসুস্থ হয়ে পড়ায় জোটের অন্দরে বোঝাপড়া ঠিক নেই বলে জল্পনা শুরু হয়। জল্পনা আরও বাড়ান অজিত। মুখ্যমন্ত্রী পদের জন্য BJP-র মুখকেই সমর্থন করবেন বলে জানান তিনি। 

সেই নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর বুধবার জানা গেল, দেবেন্দ্রই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন। এদিন দলীয় বৈঠকের পর তাঁকে বলতে শোনা যায়, "এক হ্যায়, সেফ হ্যায়", নির্বাচনী প্রচারে যে স্লোগান তুলেছিলেন মোদি। জোটের অন্দরে কোনও মতানৈক্য নেই বোঝাতেই দেবেন্দ্র ওই স্লোগান তোলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। জানা গিয়েছে, BJP-র বৈঠকে মুখ্যমন্ত্রী পদের জন্য দেবেন্দ্রর নাম সুপারিশ করেন বিজয় রূপাণী, যিনি মুম্বইয়ে BJP-র পর্যবেক্ষক ছিলেন। তাঁর প্রস্তাবে সমর্থন জানান সকলে। শুধু BJP-ই নয়, তাদের অভিভাবক সংস্থা RSS-ও বরাবর দেবেন্দ্রকেই সমর্থন করে আসছিল।

এবারের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোট ২৮৮ আসনের মধ্যে ২৩০টিতে জয়ী হয়।  বিজেপি ১৪৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা কের ১৩২টিতে জয়ী হয়। বিজেপি-র এই সাফল্যের অন্যতম কারিগর ছিলেন দেবেন্দ্র। তাই মুখ্যমন্ত্রী পদে তাঁকে রাখতে গোড়া থেকেই জোর দিয়ে আসছিল বিজেপি। তবে শরিকদের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছতেই প্রা দু'সপ্তাহ সময় লেগে গেল।

সেরা শিরোনাম

Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Amit Shah : SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, এবার মুখ খুললেন অমিত শাহ ; বললেন...
SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, এবার মুখ খুললেন অমিত শাহ ; বললেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget