এক্সপ্লোর

Panchayat Election 2023: 'সর্বত্র কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের ডিউটি অসম্ভব', ভোটকর্মীদের নিরাপত্তা চেয়ে সরব সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক

ভোটকর্মীদের নিরাপত্তা চেয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব। এমনটাই জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। 

কলকাতা: পঞ্চায়েত ভোটে (Panchayat Election) শুধু ৭ জেলায় কেন্দ্রীয় বাহিনী (Central Force) কেন? যা পরিস্থিতি, তাতে সব জেলাতেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হওয়া উচিত। নইলে সরকারি কর্মচারীদের পক্ষে ভোটের ডিউটি করাই অসম্ভব হয়ে উঠবে। ভোটকর্মীদের নিরাপত্তা চেয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্টে (Supreme Court) যাব। এমনটাই জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh)। 

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবিতে, গোড়া থেকেই সরব বিরোধীরা। এনিয়ে রাজভবন থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস, বিজেপি। মঙ্গলবার সেই দাবিতে কার্যত সিলমোহর দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হবে পঞ্চায়েত ভোট। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আপাতত স্পর্শকাতর জেলাগুলিতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী চাইলে, তৎক্ষণাৎ তার ব্যবস্থা করবে কেন্দ্র।নির্দেশ দিল আদালত।  

কলকাতা হাইকোর্টের রায়: শুধু রাজ্য় পুলিশ নয় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হবে পঞ্চায়েত ভোট। মঙ্গলবার গুরুত্বপূর্ণ রায়ে জানিয়ে দেয়ল কলকাতা হাইকোর্ট। আপাতত স্পর্শকাতর জেলাগুলিতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। পরে রাজ্য় সরকারের দেওয়া রিপোর্ট পর্যালোচনা করে, যেখানে রাজ্য় পুলিশের অপ্রতুলতা থাকবে সেখানে কমিশনকে আধা সামরিক বাহিনী অবিলম্বে মোতায়েন করতে হবে। 

শান্তিপূর্ণ, সুষ্ঠু নির্বাচন করার জন্য সব পদক্ষেপ করবে কমিশন। কমিশন যদি কেন্দ্রীয় বাহিনী চায়, তাহলে তৎক্ষণাৎ তার ব্যবস্থা করবে কেন্দ্র। বাকি জেলার ক্ষেত্রে পরিস্থিতি পর্যালোচনা করে তারপর কমিশন কেন্দ্রীয় বাহিনী চাইবে। কমিশন বাহিনী চাইলে কেন্দ্রীয় সরকার তা দেবে। 

কী বললেন বিচারপতি: মঙ্গলবার প্রধান বিচারপতি বলেন, রাজ্য় নির্বাচন কমিশন যে জেলা এবং এলাকাগুলোকে স্পর্শকাতর মনে করছে, সেখানে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী আনার ব্য়বস্থা করবে। এরপর রাজ্য় সরকারের দেওয়া রিপোর্ট পর্যালোচনা করবে রাজ্য় নির্বাচন কমিশন। বাকি যেসব জায়গায় রাজ্য় পুলিশ অপ্রতুল, সেই সমস্ত জায়গায় অবিলম্বে আধাসামরিক বাহিনী মোতায়েনের ব্য়বস্থা করবে রাজ্য় নির্বাচন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী, সময় নষ্ট না করে, দ্রুত বাহিনীর ব্য়বস্থা করতে হবে কেন্দ্রীয় সরকারকে। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি, যে কেন্দ্রীয় বাহিনীর পুরো খরচ কেন্দ্রীয় সরকারকে বহন করতে হবে, রাজ্য়ের ওপর দেওয়া যাবে না। 

শুভেন্দু অধিকারী ও অধীর চৌধুরীর দায়ের করা মামলায় হাইকোর্ট এই গুরুত্বপূর্ণ রায় দেওয়ায় অত্য়ন্ত খুশি বিরোধীরা। বিরোধীদের কেন্দ্রীয় বাহিনীর দাবিকে মান্যতা দেওয়ার পাশাপাশি, হাইকোর্ট জানিয়েছে, পঞ্চায়েতের ত্রিস্তর অর্থাৎ পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোটের গণনা একসঙ্গে করতে হবে। এদিকে, পঞ্চায়েত ভোটের জন্য় অন্য রাজ্য থেকে ১৫ ব্যাটেলিয়ন পুলিশ চেয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget