এক্সপ্লোর

Waqf Update: 'যাঁরা অপরাধী, তাঁদের প্রত্যেককে ধরা হবে..', কড়া বার্তা ADG জাভেদ শামিমের

ADG Javed Shamim On Waqf Bill Protest Murshidabad Malda Violence : ওয়াকফ অশান্তি ঘিরে থমথমে সামশেরগঞ্জ, ধুলিয়ান, কী বললেন ADG জাভেদ শামিম ?

কলকাতা: ওয়াকফ অশান্তি ঘিরে থমথমে সামশেরগঞ্জ, ধুলিয়ান। ইতিমধ্যেই রাজীব কুমার বলেছিলেন 'পরিস্থিতি নিয়ন্ত্রণে।' আজ ADG জাভেদ শামিম সাংবাদিক সম্মেলনেও একই দাবি জানিয়েছেন। তিনি এদিন বলেন, 'গোটা পরিস্থিতির উন্নতি হয়েছে।'

আরও পড়ুন, মুর্শিদাবাদে 'অশান্তি'র জন্য কারা দায়ী ? শুভেন্দু কাছে এসে পৌঁছল কাদের নাম ? ' তালিকাও তৈরি...'

'যাঁরা অপরাধী, তাঁদের প্রত্যেককে ধরা হবে..'

এদিন ADG জাভেদ শামিম বলেন, 'মুর্শিদাবাদ-মালদা জুড়ে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ঘরছাড়ারা ধীরে ধীরে ঘরে ফিরে আসছেন। এলাকা শান্তিপূর্ণ থাকলেও, তার মানে কিন্তু এই নয়, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে। এলাকাজুড়ে গুজবের দাপট এখনও কমেনি, সেই জন্যই ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। জঙ্গিপুরে ধীরে ধীরে দোকানপাট খুলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন এলাকায় চলছে রুটমার্চ। বাইরের রাজ্য থেকে কিছু না জেনে সোশাল মিডিয়ায় নানারকম পোস্ট করা হচ্ছে। হিংসাকাণ্ডে গ্রেফতারের সংখ্যা ২০০-র বেশি। যাঁরা অপরাধী, তাঁদের প্রত্যেককে ধরা হবে। একটা প্ররোচনা থেকে এই কাণ্ড ঘটেছে, এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গোটা বিষয়টির উপর নজর রাখা হচ্ছে।'

' এদের জেলে যাওয়া উচিত..'

যদিও এদিন সকালে রাজীব কুমারের দাবি মানতে নারাজ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'রাজা যা বলে পরিষদ তার শতগুণ বাড়িয়ে বলে। এদের জেলে যাওয়া উচিত। মমতা একবার তাকে জেলে যাওয়া থেকে বাঁচিয়েছেন। তাই এখন তিনি যা বলছেন ইনিও তাইই বলছেন। এই ধরণের অফিসারের ওপর কে ভরসা করবে? যারা অপরাধ করছে ইনি তাদের থেকেও বেশি অপরাধী।'

' এখানে কিছুই নিরাপদ নয়..'

মালদা এবং মুর্শিদাবাদ ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, 'এই চক্রান্ত অনেক বড়। দেশ ভাগের পর মহম্মদ আলি জিন্নার মনে সুখ ছিল না। এখানকার মুসলিম নেতারা বলেছিল ৩০ বছর অপেক্ষা করুন বাংলা এবং আসাম আপনাকে রুপোর থালায় সাজিয়ে দেব। সেটা তখন পারেনি। সেই চক্রান্তের সাথী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এটা সম্পূর্ণ করবেন। জিন্নার আধুনিক রূপ মমতা বন্দ্যোপাধ্যায়। সোহরাওয়ার্দীর আধুনিক রূপ মমতা বন্দ্যোপাধ্যায়।উনি হাতে করে এটাকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত করছেন। ইনি যতদিন আছেন কোনও হিন্দু নিরাপদ নয়। এখানে রাজনীতি অর্থনীতি সমাজ কিছুই নিরাপদ নয়। মমতা থাকলে বাংলায় শান্তি নেই।'

'সব ধর্মের সবার আছে আবেদন, আপনারা দয়া করে শান্ত ও সংযত থাকুন..'

অপরদিকে ওয়াকফ আইন ইস্যুতে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, 'সব ধর্মের সবার আছে আবেদন, আপনারা দয়া করে শান্ত ও সংযত থাকুন। ধর্মের নামে কোনও অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। মনে রাখবেন, এই আইন কিন্তু আমরা করিনি। উত্তর যা চাওয়ার কেন্দ্রের কাছে চাইতে হবে। আমরা ওয়াকফ আইনকে সমর্থন করি না। যাঁরা উস্কানি দিচ্ছেন তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। কিছু রাজনৈতিক দল ধর্মের অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে। তাদের প্ররোচনায় পা দেবেন না, শান্তি-সম্প্রীতি বজায় রাখুন, বার্তা মুখ্যমন্ত্রীর।

সেরা শিরোনাম

West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget