এক্সপ্লোর

Murshidabad Chaos: নতুন বছরের আনন্দ উধাও মুর্শিদাবাদে, দায় কার? নিন্দায় সরব বিশিষ্টজনেরা

Waqf Law 2025: চোখের সামনে খুন হয়ে গেছেন প্রিয়জন। অশান্তির আগুনে কারও ঘর জ্বলেছে, কেউ হারিয়েছেন রুজি-রুটি। প্রাণভয়ে গ্রামকে গ্রাম ফাঁকা হয়ে গেছে।

কলকাতা: নতুন বছরের প্রথম দিনও ভিটেহারা বহু মানুষ (Murshidabad Chaos)। ত্রাণ শিবিরে বসে চোখের জল ফেলছেন। ওয়াকফ-বিরোধী আন্দোলনে হিংসার আগুন কারও ঘর কেড়েছে, কেউ হারিয়েছেন প্রিয়জনকে। কেন এই পরিস্থিতির মুখোমুখি হতে হল এতগুলো মানুষকে? দায় নিতে হবে সরকারকেই। নিন্দায় সরব হয়েছেন বিশিষ্টজনেরা। 

চোখের সামনে খুন হয়ে গেছেন প্রিয়জন। অশান্তির আগুনে কারও ঘর জ্বলেছে, কেউ হারিয়েছেন রুজি-রুটি। প্রাণভয়ে গ্রামকে গ্রাম ফাঁকা হয়ে গেছে। কোনওরকমে প্রাণ-মানটুকু বাঁচিয়ে এক কাপড়ে পরিবারের হাত ধরে ঘর ছাড়তে হয়েছে কাউকে, যে যন্ত্রণা উস্কে দিয়েছে দেশভাগ কিংবা একাত্তরের স্মৃতি। নববর্ষের দিনও তাঁদের চোখের জল বাঁধ মানছে না।

নিন্দায় সরব বিশিষ্টজনেরা: ক্যালেন্ডারে নতুন একটা বছর। হালখাতা, লক্ষ্মীপুজো, মিষ্টিমুখে বর্ষবরণ৷তবে, লাগাতার অশান্তিতে বিধ্বস্ত মুর্শিদাবাদের মানুষগুলোকে স্পর্শ করল না সেই উৎসব, আনন্দ। নিজের বাড়ি-ঘর থাকতেও, তা ছেড়ে অন্য় রাজ্য়ে পালিয়ে শিবিরে আশ্রয় নিতে হয়েছে। বাংলা নতুন বছরের প্রথম দিনটায় ওদের প্রাপ্তি বলতে--- শুধুই ভয়, যন্ত্রণা আর চোখের জল।  বছরের প্রথম দিনে, এই মানুষগুলোর অসহায়তার জন্য় দায়ী কারা? সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, "বিস্মিত। নিন্দা। প্রশাসন, পুলিশের ব্যর্থতা। গোয়েন্দা বিভাগের ব্যর্থতা। পয়লা বৈশাখে শুভ বৃুদ্ধির উদয় হোক। বাংলা তো সাম্প্রদায়িক হিংসা দেখতে অভ্যস্ত নয়।'' শিক্ষাবিদ মীরাতুন নাহার বলেন, "যারা ঘটনা ঘটিয়েছে পয়লা বৈশাখ তো তাদের নয়। যারা ঘরহারা তাদের পয়লা বৈশাখ। কেন্দ্র ক্ষমতা দখলের জন্য সাপোর্ট করছে। বিরত থাকুন। রাজ্য সরকার ভোটব্যাঙ্কের কথা ভেবে এসব করবেন না। সাধারণের কথা ভাবুন।''

কবে পরিস্থিতি স্বাভাবিক হবে? কবে বাড়ি ফিরতে পারবেন ভিটেহারা মানুষগুলো? শুধু সাধারণ মানুষ নয়, বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পায়নি পুলিশও। ইটবৃষ্টি, পুলিশের গাড়ি ভাঙচুর বাইক ভেঙে অগ্নিসংযোগ...বাদ যায়নি কিছুই। পরিস্থিতি নিয়ন্ত্রণ দূরে থাক, মুর্শিদাবাদে তো পুলিশকেই পালিয়ে দোকানের শাটার নামিয়ে লুকোতে দেখা গেছে। আইনের রক্ষকেরই যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে? অভিনেতা বাদশা মৈত্রের কথায়, "আমিও মুর্শিদাবাদের ছেলে। এরকম ঘটনা ঘটছে রাজ্যের মধ্যে। প্রশাসন দায় এড়াতে পারে না।''

মুর্শিদাবাদ থেকে ভাঙড়, ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তি থামাতে পুলিশ ঠিক কতখানি সক্রিয় ছিল, তা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূলেরই একের পর এক বিধায়ক, সাংসদ। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর, সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা থেকে জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান। একসুর সবার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget