এক্সপ্লোর

WB Assembly: বিধানসভার গেটে হঠাৎই উত্তেজনা, ২ BJP বিধায়ক শঙ্কর ঘোষ ও অশোক দিন্দাকে আটকাল পুলিশ !

BJP MLA Sakar Ghosh and Ashok Dinda in Assembly: বিধানসভায় ঢুকতে 'বাধা' BJP বিধায়ক শঙ্কর ঘোষ ও অশোক দিন্দাকে ! হঠাৎই উত্তেজনা, কিন্তু কেন ?

কলকাতা: বিধানসভায় বাহিনী-বিতর্কে ২ বিজেপি বিধায়ক। কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে ঢোকার সময় ২ বিজেপি বিধায়ককে আটকাল পুলিশ। শঙ্কর ঘোষ, অশোক দিন্দাকে আটকালেন বিধানসভার নিরাপত্তারক্ষীরা। ২০২১ সালে বিতর্কের পর বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে না ঢোকার নির্দেশ দেন অধ্যক্ষ।

বিধানসভার গেটে হঠাৎই উত্তেজনা

বিধানসভার গেটে হঠাৎই উত্তেজনা। দুজন সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স নিয়ে গাড়ি চেপে বিধানসভার ভেতর ঢুকতে যান বিজেপির মুখ্য সচেতন শংকর ঘোষ। চালকের আসনে ছিলেন আরেক বিজেপি বিধায়ক অশোক দিন্দা। গেটে তাদের আটকানো হয়। কারণ বিধানসভার অভ্যন্তরে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স নিয়ে ঢোকা বারণ।

'পায়ে হেঁটে বিধানসভায়..', ঠিক কী হয়েছিল ?

 ২০২১ সালে বিধানসভার অভ্যন্তরে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স এর সঙ্গে একটা জটিলতা তৈরি হয়েছিল সাংবাদিকদের। এরপরই অধ্যক্ষ নির্দেশ দেন সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স নিয়ে ভেতরে ঢোকা যাবেনা। মূল গেটের বাইরেই তাদেরকে অপেক্ষা করতে হবে। এই নিয়ে বিধানসভায় একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেট থেকে গাড়িতে না চেপে পায়ে হেঁটে বিধানসভায় ঢোকেন।

কী কারণে তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছে না ?  

 মঙ্গলবার হঠাৎ করে দুজন বিজেপি বিধায়ক কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঢোকার চেষ্টা করায় বেশ কিছুটা আলোড়ন তৈরি হয়। শংকর ঘোষ নিরাপত্তা আধিকারিকের  কাছে জানতে চান কাছে জানতে চান কী কারণে তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছে না। কোন অর্ডার আছে। আধিকারিক জানান অধ্যক্ষের অর্ডার আছে। তারা সেই অর্ডারের কপি চান। শেষ পর্যন্ত সেই অর্ডারের কপি দেখার পর তারা সিকিউরিটি ফোর্সকে বাইরে পাঠিয়ে নিজেরা ভেতরে ঢোকেন। 

' বিধায়কদের কাছ থেকে এটা কখনোই আশা করা যায় না'

বিধানসভা সূত্রে খবর অধ্যক্ষের এই অর্ডারের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা করেছে বিজেপি। তাদের অভিযোগ বিধানসভার ভেতরে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সে কারণেই কি এদিন সিকিউরিটি ফোর্স নিয়ে বিধানসভার ভেতরে ঢোকার চেষ্টা?; বিধানসভার পক্ষ থেকে অবশ্য পাল্টা বলা হয়েছে অর্ডার যে আছে তা তো বিলক্ষণ জানেন  বিজেপির বিধায়করা। না হলে আর মামলা করলেন কেন? কিন্তু যে ঘটনা ঘটানো হলো সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিধায়কদের কাছ থেকে এটা কখনোই আশা করা যায় না।

আরও পড়ুন, সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আর জি কর-কাণ্ডের শুনানি

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : উত্তর ২৪ পরগনার বাদুতে গ্যাস সরবরাহকরী সংস্থার গোডাউনে হানা পুলিশের
উত্তর ২৪ পরগনার বাদুতে গ্যাস সরবরাহকরী সংস্থার গোডাউনে হানা পুলিশের
DA Demand and Strike : ধর্মঘট ঘিরে দফায় দফায় উত্তেজনা, খাদ্য ভবনের গেটে উত্তপ্ত পরিস্থিতি; 'বিবেকটাকে কালীঘাট থেকে ছাড়িয়ে নিয়ে আসুন'
ধর্মঘট ঘিরে দফায় দফায় উত্তেজনা, খাদ্য ভবনের গেটে উত্তপ্ত পরিস্থিতি; 'বিবেকটাকে কালীঘাট থেকে ছাড়িয়ে নিয়ে আসুন'
DA Agitation: সুপ্রিম কোর্টের নির্দেশ, তারপরেও অমিল DA! আজ রাজ্যজুড়ে ধর্মঘটে সরকারি কর্মীরা
সুপ্রিম কোর্টের নির্দেশ, তারপরেও অমিল DA! আজ রাজ্যজুড়ে ধর্মঘটে সরকারি কর্মীরা
LPG Crisis : 'ডিস্ট্রিবিউটর গ্যাস দিতে পারছেন না', টান পড়েছে কলকাতার বিরিয়ানির হাঁড়িতেও; 'কী হবে জানি না'
'ডিস্ট্রিবিউটর গ্যাস দিতে পারছেন না', টান পড়েছে কলকাতার বিরিয়ানির হাঁড়িতেও; 'কী হবে জানি না'

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
Embed widget