এক্সপ্লোর

WB Assembly By Election 2024: 'ঠাকুরবাড়িতে তালা ভাঙতে হল কেন ?', বাগদা উপনির্বাচনের আগে যুযুধান শান্তনু ও মমতা ঠাকুর

Shantanu Thakur Attacks Mamata Thakur: ভোটের প্রচারেও উঠে আসছে ঠাকুরনগরের মতুয়াবাড়ির পারিবারিক দ্বন্দ্বের প্রসঙ্গ, কী বলছেন শান্তনু ঠাকুর এবং মমতা ঠাকুর ?

সমীরণ পাল,উত্তর ২৪ পরগনা: বাগদা বিধানসভা উপনির্বাচনেও অব্যাহত গৃহযুদ্ধ। ভোটের প্রচারেও উঠে আসছে ঠাকুরনগরের মতুয়াবাড়ির পারিবারিক দ্বন্দ্বের প্রসঙ্গ। যুযুধান শান্তনু ঠাকুর এবং মমতা ঠাকুর। 

জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেছেন, 'ঠাকুরবাড়িতে যাতে আরও খারাপ পরিস্থিতি গড়ে তোলা যায়, তার জন্য নিজের ক্ষমতা বাড়াচ্ছেন। আপনারা দেখেছেন যে, ২০১৮ সালে ঠাকুরবাড়িতে বিনা দোষে মন্দির চুরির দায়ে আমাকে জেলে পাঠানো হয়েছিল। ঠাকুরবাড়ির মন্দির, যেটা আমারও মন্দির। ক্ষমতা হাতে পেলে এরা কী করতে পারবে, আপনারা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে দেখেছেন।' রাজ্যসভার সাংসদ  মমতা ঠাকুর বলেন,'মমতা ঠাকুরকে সাধারণ মানুষ জানে, ভক্তরা জানে। ঠাকুরবাড়িতে তালা ভাঙা...আজ এখন বড়মার কাছে তারা প্রণাম করতে পারছে না, চোখের জল ফেলছে, সেটা আমার জন্য নয়। শান্তনু ঠাকুরের জন্য।' 

বাগদা বিধানসভা উপনির্বাচনেও অব্যাহত গৃহযুদ্ধ। কার দখলে থাকবে বড়মা, প্রয়াত বীনাপাণি দেবীর ঘর? লোকসভা ভোটের মুখে তা নিয়ে তপ্ত হয়ে উঠেছিল ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়ি। একদিকে বনগাঁর বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। অন্য়দিকে মতুয়া বাড়িরই অপর সদস্য় তৃণমূলের রাজ্য়সভার সাংসদ মমতা ঠাকুর। সংঘাত গড়িয়েছিল অনশন পর্যন্ত। বীনাপানি দেবীর ঘরের দখল ছেড়ে দেওয়ার দাবিতে, নিজেরই কাকার ছেলে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অনশনে বসেছিলেন মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। তাঁকেই এবার বাগদা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল। ভোটের প্রচারেও উঠে আসছে ঠাকুরনগরের মতুয়াবাড়ির পারিবারিক দ্বন্দ্বের প্রসঙ্গ। 

আরও পড়ুন, 'সব সীমা পার মমতার..', বাংলার অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের

শান্তনু ঠাকুর বলেন, 'যখনই রাজ্যসভা থেকে উনি সাংসদ হয়ে এলেন ঠাকুরবাড়িতে, সবার প্রথমে দেখলেন যে, আমাকে তালা ভাঙতে হল। গত ৫ বছরে তো ওনার কোনও পদ ছিল না। তখন তো আমি এমনি তালা ভাঙতে পারতাম। এই প্রশ্নটা কেউ করেননি। কারণ ওনার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড অত্যন্ত ভয়ানক এবং সেই ভয়ানক পরিস্থিতিকে আরও ভয়ানক করার জন্য নিজের পরিবার থেকে ক্যান্ডিডেট দিয়েছে। ' মমতা ঠাকুর বলেন,'ঠাকুরবাড়িতে রাজনীতিক হিসেবে ক্ষমতায় কবে এসেছি? তার মানে ২০১৫-তে। তাহলে ২০১৫-তে আমার কোনও কিছু হল না। তাহলে ২০১৫-তে আমার কোনও কিছু হল না, ২০২৪-এ এসে তালা ভাঙতে হল কেন শান্তনু ঠাকুরকে? ক্ষমতা আমি বাজে ব্যবহার করছি, নাকি শান্তনু ঠাকুর, মানুষ সেটা দেখেছে। '১০ জুলাই বাগদা বিধানসভায় উপনির্বাচন হবে। ফল ঘোষণা ১৩ জুলাই। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget