এক্সপ্লোর

WB Assembly By Election 2024: ভোটগ্রহণ কেন্দ্রে তৃণমূল প্রার্থীর দাদার 'মাতব্বরি', প্রশ্নের মুখে কী প্রতিক্রিয়া?

Raigunj News: প্রিসাইডিং অফিসার নিজেই স্বীকার করলেন, সকাল সাড়ে আটটার মধ্যেই তিন থেকে চারবার ভোটারদের নিয়ে একেবারে ভোটগ্রহণ কক্ষে ঢুকেছেন তিনি।

উজ্জ্বল মুখোপাধ্যায়, রায়গঞ্জ: ভোট চলাকালীন ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে অতিসক্রিয় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের (WB Assembly By Election 2024) তৃণমূল প্রার্থীর দাদা। ভোটারদের নিয়ে কেন্দ্রের ভেতর ঢুকে থাকতে দেখা যায় তাঁকে। যদিও প্রশ্নের মুখে পড়ে নীরব প্রার্থীর দাদা পাপ্পু কল্যাণী। 

অতিসক্রিয় তৃণমূল প্রার্থীর দাদা: ভোটের শুরু থেকেই রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের বাইরে তৃণমূলের বিশাল জমায়েত দেখা যায়। কেন্দ্রীয় বাহিনী এসে একবার হঠিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ১৪১ ও ১৪২ নম্বর বুথের সামনে আবার জমায়েত করে তারা। ভোটারদের সঙ্গে কথা বলতে দেখা যায় জয়ামেতকারীদের। আর এর মধ্যেই এক বুথে ঘটল বেনজির ঘটনা। ভাই তৃণমূল প্রার্থী। আর সেই কেন্দ্রেই 'অতিসক্রিয়' দাদা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই ভোটারদের নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে ঢুকে মাতব্বরি। বিতর্কে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর দাদা পাপ্পু কল্যাণী।

এদিন দেখা যায়, কৃষ্ণ কল্যাণীর দাদা পাপ্পু কল্যাণী ভোটারদের নিয়ে অবাধে একেবারে ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে ঢুকে যাচ্ছেন তিনি। একবার নয়, বারবার। এবিপি আনন্দর ক্যামেরায় দুমিনিটে দুবার ঢুকতে দেখা গেল তাঁকে। আর প্রিসাইডিং অফিসার নিজেই স্বীকার করলেন, সকাল সাড়ে আটটার মধ্যেই তিন থেকে চারবার ভোটারদের নিয়ে একেবারে ভোটগ্রহণ কক্ষে ঢুকেছেন তিনি। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের  ১৪১ নম্বর বুথে দেখা গেল এই দৃশ্য। কৃষ্ণ কল্যাণীর দাদার সাফাই, তিনি এই বুথের দায়িত্বে আছেন। 

রায়গঞ্জ বিধানসভা আসনে লড়াই ত্রিমুখী। একদিকে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। আরেকদিকে বিজেপির মানসকুমার ঘোষ। কংগ্রেসের হয়ে লড়াইয়ে মোহিত সেনগুপ্ত। নির্বাচনী লড়াইয়ে রায়গঞ্জ বরাবরই নজরকাড়া কেন্দ্র। গত বিধানসভা ভোটে, রায়গঞ্জ থেকে বিজেপির টিকিটে লড়ে, ২০ হাজারের বেশি ভোটে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হন কৃষ্ণ কল্য়াণী। কিন্তু ভোটে জেতার কয়েক মাস পর থেকেই, বিজেপি নেতৃত্বের সঙ্গে মতবিরোধ বাড়তে থাকে তাঁর। দু'হাজার একুশের অক্টোবর মাসে তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে, রায়গঞ্জ আসনে কৃষ্ণ কল্য়াণীকে প্রার্থী করেছিল তৃণমূল। কিনতু দলকে জেতাতে পারেননি তিনি। বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের কাছে, ৬৮ হাজারের বেশি ভোটে পরাজিত হন কৃষ্ণ কল্য়াণী। লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে রায়গঞ্জ আসনে এগিয়ে বিজেপি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: WB Assembly By Election 2024: রাতের অন্ধকারে লাঠিসোটা নিয়ে চড়াও, উপনির্বাচনেও অব্যাহত অশান্তি

সেরা শিরোনাম

Boro Maa Naihati : নৈহাটির বড় কালী-কে পুজো দিতে চান? জেনে নিন সময়, পুষ্পাঞ্জলির নিয়ম, প্রসাদ পাওয়ার নিয়ম
নৈহাটির বড় কালী-কে পুজো দিতে চান? জেনে নিন সময়, পুষ্পাঞ্জলির নিয়ম, প্রসাদ পাওয়ার নিয়ম
West Bengal News LIVE: পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
Howrah News: মুদির দোকান থেকে 'তোলাবাজি', অভিযোগ করতে থানায় যেতে চাইলে রাস্তায় ফের 'মারধর'
মুদির দোকান থেকে 'তোলাবাজি', অভিযোগ করতে থানায় যেতে চাইলে রাস্তায় ফের 'মারধর'
KMC Election : পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
থমকে গেলো পুরো নির্বাচন ! আদালতের বড় নির্দেশ

ভিডিও

CEC News: ভোট চুরির অভিযোগ বিরোধীদের, মুখ খুললেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার SY Quraishi
Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | #abpananda
KMC News | পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
Shamim Ahmed | মমতা-তৃণমূলেই রয়েছেন তিনি, অবস্থান স্পষ্ট করলেন বিধায়ক শামিম আহমেদ
Suvendu Adhikari : 'কেউ তোলাবাজি করলে হেল্পলাইনে অভিযোগ জানান, ১৫ মিনিটেই ব্যবস্থা নেওয়া হবে', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget