এক্সপ্লোর

WB Assembly By Election 2024: রাতের অন্ধকারে লাঠিসোটা নিয়ে চড়াও, উপনির্বাচনেও অব্যাহত অশান্তি

West Bengal Bypolls: ভোট-সন্ত্রাসের চেনা ছবি বিধানসভা উপনির্বাচনেও। অশান্তির হটস্পট রানাঘাট দক্ষিণ কেন্দ্রের পায়রাডাঙা।

রানাঘাট: উপনির্বাচনের (WB Assembly ByElection 2024) আগের রাতে রানাঘাট দক্ষিণের পায়রাডাঙায় উত্তেজনা। অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি এজেন্টের বাড়ি ভাঙচুর। ভাঙা হয়েছে জানলার কাচ, সিসি ক্যামেরা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২৬ জনকে।

বিজেপি এজেন্টের বাড়ি ভাঙচুর : ভোট-সন্ত্রাসের চেনা ছবি বিধানসভা উপনির্বাচনেও। অশান্তির হটস্পট রানাঘাট দক্ষিণ কেন্দ্রের পায়রাডাঙা। বিজেপি প্রার্থীর এজেন্ট-সহ গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হামলা, হুমকি ও ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রানাঘাট জেলা পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারীদের দেওয়া সিসি ক্য়ামেরার ফুটেজে, গভীর রাতে মুখে কাপড় বাঁধা একদল দুষ্কৃতীকে হাতে লাঠি নিয়ে, বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালাতে দেখা গেছে। বিজেপি প্রার্থীর এজেন্টের ঘরের জানালার কাচ ভেঙে চুরমার। মেঝেয় ছড়িয়ে ভাঙা কাচের টুকরো। দুষ্কৃতীদের সিসি ক্যামেরা ভাঙার ছবিও ধরা পড়েছে ফুটেজে। এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির কর্মী সমর্থকরা। চৌমাথায় নাকাচেকিং থাকা সত্ত্বেও ৩০-৩৫ জনের দুষ্কৃতীদল কীভাবে বাড়ি বাড়ি চড়াও হল, সেই প্রশ্ন তুলছেন তাঁরা। নির্বাচন কমিশনে সিসিটিভি ফুটেজ পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বিজেপি প্রার্থীর এজেন্ট। 

রানাঘাট দক্ষিণের লড়াই ত্রিমুখী। তৃণমূল প্রার্থী করেছে বিজেপি থেকে আসা মুকুটমণি অধিকারীকে। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোজকুমার বিশ্বাস। সিপিএমের হয়ে লড়াইয়ে অরিন্দম বিশ্বাস। ২০২১-এর বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণ আসনে বিজেপির প্রতীকে জয়ী হন মুকুটমণি অধিকারী। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেন তিনি। লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে রানাঘাট দক্ষিণে এগিয়ে বিজেপি। আর এই কেন্দ্র নিজেদের দখলে নিতে মরিয়া তৃণমূল। 

এদিন পায়রাডাঙার উকিলনাড়া অঞ্চলেও বিজেপি নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ বিজেপির নদিয়া দক্ষিণ বিধানসভা মণ্ডলের সহ সভাপতির বাড়িতে ভাঙচুর। ঘরের দরজা ভেঙে মারধরের অভিযোগ। বিজেপির নদিয়া দক্ষিণ বিধানসভা মণ্ডলের সহ সভাপতির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মুখ ঢেকে গতকাল রাতে হামলা চালায়। বুথে বসলে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। স্থানীয় এক বাসিন্দার বাড়ি ও অটোতেও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। বিজেপির পঞ্চায়েত সদস্য গৌতম বিশ্বাসের বাড়িতেও দুষ্কৃতী 
হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Price Hike : বুক ছ্যাঁৎ করে উঠবে টমেটোর দামে, মুরগির দাম আকাশ ছুঁল, কীভাবে ম্যানেজ করবেন বাজেট?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Updates: বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
Covid New Cases: রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
Abhishek Banerjee: 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget