এক্সপ্লোর

Sukanta Majumdar: মমতা নামেই আছেন, পিছন থেকে সরকার চালাচ্ছেন অভিষেক, বিস্ফোরক অভিযোগ সুকান্তের

Abhishek Banerjee: দিল্লির রাজঘাটে তৃণমূলের ধর্নায় নীরব অবস্থানের মধ্য দিয়ে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল।

কলকাতা: দিল্লিতে তৃণমূলের ধর্না, বিক্ষোভ ঘিরে পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। সেই আবহে এবার বিস্ফোরক দাবি করলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এখন নামেই। পিছন থেকে সরকার চালান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূল (TMC)।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে, অভিষেকের নেতৃত্বে দিল্লিতে কর্মসূচি চলছে তৃণমূলের। তার পাল্টা বঙ্গ বিজেপি-র (BJP) সাংসদদের নিয়েও পাল্টা বৈঠক হয়েছে। সেখানেই এমন কৌশলী মন্তব্য করলেন সুকান্ত। তাঁর বক্তব্য,"মমতা বন্দ্যোপাধ্যায় এখন নামেই। পিছন থেকে সরকার চালান অভিষেক বন্দ্যোপাধ্যায়।"

রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত সোমবার বলেন, "BDO মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অধীনে কাজ করছেন। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বারা পরিচালিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এখন নামেই আছেন, পিছন থেকে সরকার চালান অভিষেক বন্দ্যোপাধ্যায়।" এর পাল্টা অভিষেক বলেন, "যেমন নরেন্দ্র মোদি নামেই আছেন, আসলে সরকার চালান অমিত শাহ। সেভাবেই ভাবছেন ওঁরা।"

আরও পড়ুন: Abhishek Banerjee : 'একটাও রাজনৈতিক স্লোগান ব্যবহার করা হয়নি, ধাক্কাধাক্কি করে তুলে দিল দিল্লি পুলিশ' বললেন অভিষেক

করোনা- কালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল হোক বা পঞ্চায়েত নির্বাচনের আগে, অভিষেকের নির্দেশে নদিয়ার চাকদা এবং পূর্ব মেদিনীপুরের মারিশদা পঞ্চায়েতের প্রধানের ইস্তফা দেওয়া, অভিষেকের বিরুদ্ধে বার বার, পিছন থেকে সরকার চালানোর অভিযোগ তুলেছে বিরোধীরা। এবার তৃণমূলের দিল্লি-কর্মসূচির মধ্যেই একই অভিযোগ তুলল বিজেপি।

দিল্লির রাজঘাটে তৃণমূলের ধর্নায় নীরব অবস্থানের মধ্য দিয়ে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। তাকে ঘিরে সোমবার হুলস্থুল পরিস্থিতি তৈরি হয় রাজধানীর বুকে। ধাক্কাধাক্কি, লাঠিয়ে উঁচিয়ে পুলিশের তেড়ে যাওয়ার দৃশ্য ইতিমধ্যেই সামনে এসেছে। দিল্লি পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে।

যদিও এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস এবং সিপিএম। তাদের প্রশ্ন,  রাজঘাটে সোমবার যা হল তাও কি বিজেপি-তৃণমূলের সেটিং নয়?
পুরোটাই কি পরিকল্পিত চিত্রনাট্য়? অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে বাড়তি মাইলেজ পাইয়ে দিতেই বিজেপিরই আরও এক চেষ্টা? সেই কারণেই কি ধাক্কাধাক্কি-ধুন্ধুমার-উত্তেজনা? বকলমে যাতে লোকসভা ভোটে তৃণমূল-বিজেপি দু-দলেরই লাভ হয়?

এই গোটা ঘটনায় তপ্ত রাজনীতি। তার মধ্যেই তৃণমূলের তরফে মারাত্মক অভিযোগ তোলা হয়েছে। দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, অভিষেককে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে। তিনি বলেন, "আমি সঙ্গে ছিলাম। আমি দেখেছি। ওর উপর যেভাবে হামলার চেষ্টা হয়েছে, সেটা লজ্জাজনক। এই সরকারকে ধিক্কার। আমরা হতবাক।" যদিও রাজনৈতকি স্বার্থেই সুদীপ এই স্তাবকতা করছেন বলে পাল্টা কটাক্ষ করেন শুভেন্দু।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget