এক্সপ্লোর

Sukanta Majumdar: ‘দ্রুত তদন্ত হলে আরও গ্রেফতার হতো’, দিলীপের পর CBI নিয়ে অসন্তোষ প্রকাশ সুকান্তরও

Post Poll Violence Case: ঘটনাচক্রে শনিবারই বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি চালাতে দেখা গিয়েছে। ভোট পরবর্তী হিংসা মামলায় তিন জনকে গ্রেফতার করেছে তারা।

কলকাতা: দিলীপ ঘোষের (Dilip Ghosh) পর এ বার সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (CBI) নিয়ে অসন্তোষ প্রকাশ বিজেপি-র (BJP) রাজ্য সভাপতির। ভোট পরবর্তী হিংসা মামলার (Post Poll Violence Case) তদন্তে সিবিআই ঢিলেমি দিয়েছে বলেই কার্যত দাবি করলেন সুকান্ত। তাঁর কথায়, "ভোট পরবর্তী সন্ত্রাস-মামলায় সিবিআইয়ের আরও দ্রুত তদন্ত করা উচিত ছিল। সিবিআই দ্রুত তদন্ত করলে আরও বেশি গ্রেফতার হত।"

সিবিআই নিয়ে অসন্তোষ চেপে রাখলেন না সুকান্ত মজুমদার

ঘটনাচক্রে শনিবারই বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি চালাতে দেখা গিয়েছে। ভোট পরবর্তী হিংসা মামলায় তিন জনকে গ্রেফতার করেছে তারা। ওই তিন জন তৃণমূল কর্মী এবং গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলরে ঘনিষ্ঠ বলে সিবিআই-এর একটি সূত্র মারফত জানা গিয়েছে। সেই আবহেই সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত।

এ দিন সুকান্ত বলেন, "আরও তাড়াতাড়ি কাজ করলে আমরা খুশি হতাম। অনেক দিন হয়ে গেল, এক বছর পার হয়ে গিয়েছে। এত দেরি করে গ্রেফতার হচ্ছে। আরও আগে গ্রেফতার হলে খুশি হতাম। CBI-এর তৎপরতা আরও দ্রুত হলে আমরা খুশি হব।"

আরও পড়ুন: Post Poll Violence Case: ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই-জালে ৩, বীরভূম জুড়ে তল্লাশির পর গ্রেফতারি

এ নিয়ে যদিও কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, "প্রথম কথা ওঁরা এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন। ওঁরা যেখানে পরাজিত হচ্ছেন, সেখানে ভোট পরবর্তী হিংসার নামে মিথ্যা গল্প ফাঁদছেন। নোটিস দিয়ে ডেকে পাঠাচ্ছেন। তাঁরা বলছেন আমাদের উপর চাপ আছে কী করব? CBI তো তাঁদের কথা মানছে! কিন্তু যখনই মানছে না, তখনই CBI-কে দোষারোপ করছে। ওঁরা ভেবেছেনটা কী, ওঁরা কি CBI-এর ডিরেক্টর?"

এর আগে সিবিআই-এর সমালোচনায় মুখো খোলেন দিলীপ ঘোষ

এর আগে, সিবিআই-এর ভূমিকায় সরব হয়েছিলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ। তাঁকে বলতে শোনা যায়, "তৃণমূলের সঙ্গে তৃণমূল নেতাদের সেটিং ছিল, তার জন্যই কেন্দ্রীয় সরকার ইডি-কে রাজ্যে পাঠিয়েছে।" সেই নিয়ে দলের অন্দরে সমালোচনার মুখে পড়লেও, নিদের অবস্থানে অনড় থেকেছেন দিলীপ। বরং আরও একধাপ এগিয়ে তাঁকে বলতে শোনা যায়, "কার CBI আমার দেখার দরকার নেই। পাবলিকের টাকায় চলছে। আমাদের দেশের একটা সংস্থা আছে, তার ওপর আমাদের ভরসা আছে। যখন ভরসা থাকে না, তখন আমরা প্রশ্ন তুলি।" এ বার সুকান্তর গলাতেও একই সুর ধরা পড়ল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
Tulu Mondal Property : ২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget