এক্সপ্লোর

Sukanta Majumdar: গঙ্গাজল, গোমূত্রে শুদ্ধকরণের শর্ত বেঁধে দিলেন সুকান্ত, কুণাল স্মরণ করালেন শুভেন্দুকে

Kunal Ghosh: সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগে তপ্ত রাজ্য রাজনীতি।

কলকাতা: বিজেপি থেকে তৃণমূলে ফেরার আগে দণ্ডি কেটে প্রায়শ্চিত্ত করতে হয়েছিল তিন জনজাতি মহিলাকে। সেই নিয়ে ঢের বিতর্ক হয়েছিল বঙ্গ রাজনীতিতে। বিষয়টি পৌঁছে যায় জাতীয় তফসিলি উপজাতি কমিশনেও। এ বার রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারও (Sukanta Majumdar) দলবদলকারীদের শুদ্ধকরণের সপক্ষে কথা বললেন। তৃণমূল (TMC) থেকে কেউ বিজেপি-তে (BJP) আসতে চাইলে, গঙ্গাজল, গোমূত্র খাইয়ে, শুদ্ধকরণ করে তবেই নেবেন বলে জানালেন। 

বিজেপি-তে আসতে ইচ্ছুক লোকজনের জন্য শুদ্ধকরণের শর্ত বেঁধে দিলেন সুকান্ত

সামনে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। তার আগে তপ্ত রাজ্য রাজনীতি। নিয়োগে দুর্নীতি থেকে কয়লা-গরুপাচারে নেতাদের নাম জড়ানোয় কোণঠাসা তৃণমূল। তার পাশাপাশি অভ্য়ন্তরীণ কলহ, গোষ্ঠীদ্বন্দ্বের খবরও উঠে আসছে নিত্যদিন। নেতৃত্বের বিরুদ্ধেই অনশন, ধর্নায় বসার হুঁশিয়ারি দিচ্ছেন জেলাস্তরের নেতা-নেত্রীরা। সেই আবহেই বিজেপি-তে আসতে ইচ্ছুক লোকজনের জন্য শুদ্ধকরণের শর্ত বেঁধে দিলেন সুকান্ত। 

বৃহস্পতিবার সুকান্তকে বলতে শোনা যায়, "সবে তো খেলা শুরু হয়েছে। তৃণমূলের সবাই জেলে যাবে। দল বদলে কেউ বিজেপি-তে আসতে চাইলেই নেওয়া হবে না। যোগাযোগ করলেও পচা আলু নেব না আমরা। গঙ্গাজল, গোময়, গোমূত্র খাইয়ে শুদ্ধকরণ করে তারপর নেওয়া হবে।" নিয়োগ দুর্নীতিতে তৃণমূল বিধায়কদের গ্রেফতারি প্রসঙ্গেই এমন মন্তব্য করলেন সুকান্ত। তাঁর কথায়, এর পর দেখবেন খেলা হবে গানটি আর কেউ চালাবেন না। বুঝতে পারেনি, গানটা সিরিয়াসলি নিয়ে নেবে সিবিআই।"

আরও পড়ুন: Tapas Mandal : 'অভিষেকের নাম ভাঙিয়ে টাকা, ১০০ নয় ৫০০ কোটি তুলেছে কুন্তল' বিস্ফোরক তাপস মণ্ডল

এ নিয়ে যদিও সুকান্তকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর প্রশ্ন, "শুন্দুকে চোর বলেছিল বিজেপি। নারদের ফুটেজ দেখিয়েছিল ওরাই। সিবিআই হয়েছে। এফআইআর-এ নাম রয়েছে শুভেন্দুর। ও প্রতিষ্ঠিত তোলাবাজ। তাহলে শুভেন্দুকে গোবর, গোমূত্র খাওয়ানো হয়েছিল তো?"

'খেলা হবে বার বার, জিতবে তৃণমূলই', সুকান্তকে জবাব কুণালের

'খেলা হবে' গান প্রসঙ্গে কুণালের বক্তব্য়, "খেলা হবে, বার বার হবে, বার বার জিতব আমরা। স্পষ্ট ভাবে যদি বলতে হয়, আমরা খেলা হবে বলছি, গণতন্ত্রের খেলা। মানুষের জন সমর্থন নিয়ে উন্নয়নের খেলা। কিন্তু সুকান্তর মন্তব্যে পরিষ্কার হয়ে যাচ্ছে যে, উনি বলছেন, সিবিআই খেলছে। সিবিআই তৃণমূলের দিকে খেলবে, আর শুভেন্দুকে দেখতে পাবেন না, তা কী করে হবে?"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget