এক্সপ্লোর

Tapas Mandal : 'অভিষেকের নাম ভাঙিয়ে টাকা, ১০০ নয় ৫০০ কোটি তুলেছে কুন্তল' বিস্ফোরক তাপস মণ্ডল

Kuntal Ghosh : তাপস মণ্ডলের অভিযোগ প্রসঙ্গে মুখ না খুললেও নিয়োগ দুর্নীতিতে তদন্তকারী সংস্থার রাজনৈতিক রঙ প্রসঙ্গে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন কুন্তল ঘোষ।

সুকান্ত মজুমদার, কলকাতা : নিয়োগ দুর্নীতিতে জেলে দু'জনেই। একে অপরের বিরুদ্ধে আগেও মুখ খুলেছিলেন তাঁরা। ফের একবার বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন তাপস মণ্ডল। তাঁর অভিযোগ, '১০০ নয়, ৫০০ কোটির খেলা, কুন্তল একাই ৫০০ কোটি তুলেছে। অভিষেকের (বন্দ্যোপাধ্যায়) নাম ভাঙিয়ে টাকা তুলেছে। 'হাওয়ালার মাধ্যমে ও টাকা বাইরে পাঠিয়েছে, কেন্দ্রীয় এজেন্সি কোনও চাপ দেয়নি। লক আপ থেকে আদালতে যাওয়ার পথে বিস্ফোরক অভিযোগ করেন তাপস মণ্ডল (Tapas Mandal)।

তাপস মণ্ডলের মন্তব্য প্রসঙ্গে না বললেও তদন্তকারী সংস্থার রাজনৈতিক যোগ তুলে পাল্টা অন্য বিস্ফোরক অভিযোগ করেছেন কুন্তল ঘোষও। 'বিজেপির মুখপাত্র আর কেন্দ্রীয় এজেন্সির মুখপাত্র এক, 'তাহলে বুঝে নিন তদন্ত কোন দিকে যাচ্ছে। হাতে একটা আংটি থাকলে কেউ প্রভাবশালী হয় না। আমার হাতে আংটি নেই, ঘামাচি আছে। কাউকে ইঙ্গিত করিনি, যে বোঝার ঠিক বুঝে যাবে। কেন পার্থ চট্টোপাধ্যায়কে ইঙ্গিত করব ? পার্থ চট্টোপাধ্যায় আমার সিনিয়র লোক। কেন্দ্রীয় এজেন্সির হাল কি, যে হাতে একটা আংটি থাকলে বলছে প্রভাবশালী। তাই বলছি আমার হাতে আংটি নেই, ঘামাচি আছে। বিজেপির মুখপাত্র আর কেন্দ্রীয় এজেন্সির মুখপাত্র এক, তাহলে তদন্ত কোন পথে যাচ্ছে বুঝে নিন', আদালতে পেশের আগে বিস্ফোরক কুন্তল ঘোষ (Kuntal Ghosh)।  

এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তাপস মণ্ডল বলেছেন, '১০০ কোটির খেলা নয়, এখন শুনছি ৫০০ কোটির খেলা। অভিষেকের নাম ভাঙিয়ে টাকা তুলে হাওয়ালায় খাটিয়েছে কুন্তল ঘোষ।' লক-আপে তাঁকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে কুন্তল যে দাবি করেছিলেন, সে প্রসঙ্গে তাঁর সংযোজন, 'সবই নাটক, নাটক দেখতে থাকুন ওঁর। তবে একা ৫০০ কোটি টাকা তুলেছে ও, জেলে বসেই খবর পাচ্ছি। গোটা বিষয়টা তদন্ত হোক।'

প্রসঙ্গত, কিছুদিন আগেই কুন্তল ঘোষ দাবি করেছিলেন, তদন্তকারী সংস্থার তরফে তাঁকে চাপ দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম বলার জন্য। যে আশঙ্কা উঠে এসেছিল খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্যেও। যা গড়ায় আদালতের এজলাসেও। যার নিয়ে রাজনৈতিক টানাপোড়েনও কম হয়নি।

আরও পড়ুন- মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেই বা কি আসে যায়? উনি আছেন, তা কি বোঝা যাচ্ছে? মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগ, উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rahul Gandhi News: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’
সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গাঁধীর পোস্টার, নীচে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’

ভিডিও

MTMC-CPM Jote | দিল্লির মতো বিরোধী ঐক্যের ছবি কি দেখা যাবে পশ্চিমবঙ্গেও?
Murshidabad | স্ট্যান্ড তোলা নিয়েই এবার স্টেশন মাস্টারকে ধমকানোর অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ২ ।২৯-এর ভোটে মোদির বিরুদ্ধে রাহুলকেই মুখ মানছেন মমতা-সহ বিরোধী নেতৃত্ব?
GhantaKhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ১ । দেশজুড়ে কর্মসূচি BJPর | কলকাতায় মিছিলে নিতিন নবীন | ABP Ananda LIVE
Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget