এক্সপ্লোর

Sukanta Majumdar Update: বিদ্রোহী বিধায়কদের নিয়ে বৈঠক শান্তনুর, মতুয়া ক্ষোভ নিয়ে মুখ খুলতে নারাজ সুকান্ত

Sukanta Majumdar Update: বিদ্রোহী পাঁচ বিধায়ক— সুব্রত ঠাকুর, অশোক কীর্তনীয়া, অসীম সরকার, অম্বিকা রায় এবং মুকুটমণি অধিকারীকে নিয়ে মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠক করছেন শান্তনু।

কলকাতা: মতুয়া ক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে দল। কিন্তু তা নিয়ে মন্তব্য করতে রাজি নন রাজ্য বিজেপি-র (BJP) সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। গোটাটাই দলের অভ্যন্তরীণ বিষয়। তাই নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়ার পক্ষপাতী বলে জানালেন তিনি।

দলের রাজ্য কমিটিতে জায়গা না পেয়ে সম্প্রতি বিজেপি-র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন দলের পাঁচ মতুয়া (Matua) বিধায়ক। সোমবার কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সভাধিপতি শান্তনু ঠাকুরও (Shantanu Thakur) রাজ্য বিজেপি-র সব গ্রুপ ছেড়ে বেরিয়ে যান।

সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন সুকান্ত। মতুয়া ক্ষোভ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। নিজেদের মধ্যে আলোচনা করেই এর সমাধান করব।” তবে বিজেপি সূত্রে খবর, শান্তনু-সহ মতুয়া বিধায়কদের গোঁসার খবর দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পৌঁছেছে। তাতে রাজ্য নেতৃত্বের অস্বস্তিতে বেড়েছে।

বিজেপি-র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে দিলেও বিজেপি এবং কেন্দ্রের মন্ত্রিত্ব ছাড়া নিয়ে এখনও কোনও ইঙ্গিত দেননি শান্তনু। এবিপি আনন্দকে ফোনে তিনি বলেন, “এখন আর গেরুয়া শিবিরের রাজ্য নেতৃত্বের মতুয়াদের প্রয়োজন নেই। মতুয়াদেরও প্রয়োজন নেই বিজেপি-কে। কী সিদ্ধান্ত নেব, তা সময় এলেই জানতে পারবেন সকলে।”

নিজের পরবর্তী পরিকল্পনার কথা না জানালেও, বিদ্রোহী পাঁচ বিধায়ক— সুব্রত ঠাকুর, অশোক কীর্তনীয়া, অসীম সরকার, অম্বিকা রায় এবং মুকুটমণি অধিকারীকে নিয়ে মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠক করছেন শান্তনু। সেখানেই পরবর্তী পদক্ষেপ নিয়ে তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: West Bengal News Live Updates : করোনা আক্রান্ত ১৪ জন ডাক্তারি পড়ুয়া, উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজও অতিমারির প্রকোপ

মতুয়া মন জয় করতে ২০২১-এর ঢের আগে থেকেই চেষ্টা-চরিত্র চালাচ্ছিল বিজেপি। তার জন্য কখনও বড় মা-র কাছে আশীর্বাদ নিতে ছুটে যেতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদিকে। বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশের ওড়াকান্দিতেও মতুয়া ধামে ছুটে গিয়েছিলেন তিনি। তার ফলও মিলেছে হাতেনাতে। বনগাঁ, সহ রানাঘাটে শাসকদল তৃণমূলকে সরিয়ে লাভবান হয়েছে তারা। 

কিন্তু রাজ্য বিজেপি-তে সাম্প্রতিক রদবদলের পর থেকেই মতুয়া প্রতিনিধিদের সঙ্গে বিরোধ বেঁধেছে দলীয় নেতৃত্বের। দলের সাংগঠনিক ক্ষেত্রে তাঁদের গুরুত্ব দেওয়া হচ্ছেন না বলে অভিযোগ করেন মতুয়া সম্প্রদায়ের বিধায়ক-নেতারা। তার জেরে শান্তনুর ভাই সুব্রত ঠাকুর-সহ বেশ কয়েক জন সম্প্রতি বিজেপি-র হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেন। 

কার্যতই এই গোটা পর্বে অস্বস্তিতে রাজ্য বিজেপি। এ নিয়ে তাঁদের কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি বলেন, “মতুয়াদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেটা এখন প্রকাশ্যে।”

সেরা শিরোনাম

ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget