এক্সপ্লোর

CV Ananda Bose: সংবিধান মানা হচ্ছে না রাজ্যে! একাধিক অভিযোগ নিয়ে রাজ্যপাল সমীপে সুকান্ত-শুভেন্দু

Sukanta Majumdar: বুধবার রাজভবনে গিয়ে সি ভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেন, কলকাতা: ফের রাজ্যপালের দ্বারস্থ বিজেপি (BJP)। আইনশৃঙ্খলা থেকে দুর্নীতি, একাধিক বিষয় নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে বৈঠক করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এবং শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে শাসক-বিরোধীর তরজা। 

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি থেকে স্কুলের নিয়োগ এবং আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে এরকম একাধিক ইস্যুতে তোলপাড় হচ্ছে রাজ্য় রাজনীতি। জল গড়িয়েছে আদালত অবধি। এবার এ নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হল বিজেপি।

এ বার রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হল বিজেপি

বুধবার রাজভবনে গিয়ে সি ভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমে সুকান্ত বলেন, "আবাস যোজনা থেকে স্কুল সার্ভিস কমিশনে যে পাহাড়প্রমাণ দুর্নীতি হয়েছে, সরকারি আধিকারিকরা যে আক্রমণের শিকার হচ্ছেন, সেই সমস্ত বিষয় ওঁর কাছে তুলে ধরেছি।"

রাজভবনের বাইরেল সুকান্ত আরও বলেন, "রাজ্যের সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাজ্যে যে সব বিষয় চলছে, সংবিধান মানা হচ্ছে না, তা রাজ্যপালকে জানানো হয়েছে। পুরোটাই জানেন তিনি। কোচবিহারে আলুর ক্ষেতে বোমা উদ্ধার থেকে গণধর্ষণের অভিযোগ, সব কিছুই তাঁর গোচরে রয়েছে।"

আরও পড়ুন: Contai Tender Scam case: কাঁথি শ্মশান দুর্নীতিতে অভিযুক্ত রামচন্দ্রকে জামিন, স্ত্রীকে CRPF নিরাপত্তা দেওয়ার নির্দেশ, সিবিআই-কে তদন্তভার কোর্টের

এ নিয়ে যদিও কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। দলের সাংসদ শান্তনু সেন বলেন, "ওঁরা মনোকষ্টে রয়েছেন। আগের রাজ্যপালকে মুখপাত্র হিসেবে ব্যবহার করতেন। এখন মানসিক ভাবে হতাশ। কারণ দেখছেন, এই রাজ্যপাল আগের জনের মতো কাজ করছেন না।"

যদিও শুভেন্দু বলেন, "বিরোধী দলনেতা এবং বিরোধী দলের রাজ্যের প্রধান রাজ্যপালের কাছে যাবে, এটাই তো স্বাভাবিক! প্রশ্ন-ইতিবাচক কিছু পেলেন? উত্তর- হাওড়া বিলে সই হয়েছে? আচার্য কি মুখ্যমন্ত্রী হলেন? এত ঘাবড়ানোর কী আছে!"

এ নিয়ে যদিও কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল

অন্য দিকে, তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় বলেন, "রাজ্যপালের কাছে গিয়েছেন ওঁরা । ওঁদের কাজ করতে দিন। উনি দেখা করতেই পারেন। আমরা দেখা করতে চাইলে, নিশ্চয়ই আমাদের কথাও শুনবেন।"

সব মিলিয়ে এ দিন বিরোধী দলনেতা এবং রাজ্য বিজেপি-র সভাপতি বেলা সওয়া ১২টা থেকে প্রায় এক ঘণ্টা রাজভবনে ছিলেন। তা নিয়ে নানা তত্ত্ব উঠে আসছে রাজনৈতিক মহলে।

সেরা শিরোনাম

News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget