এক্সপ্লোর

Bus Strike Postponed: বৈঠকে কাটল জট, কাল থেকে ৩ দিনের বাস ধর্মঘট স্থগিত

Kolkata News: বৃহস্পতি, শুক্র ও শনিবার রাজ্য়জুড়ে বেসরকারি বাস ধর্মঘটে ডাক দেওয়া হয়।

কলকাতা: পরিবহণ দফতরের বৈঠকে আপাতত কাটল জট। কাল থেকে ৩ দিনের বাস ধর্মঘট আপাতত প্রত্যাহার করা হচ্ছে (Bus Strike Postponed)। পুলিশি জুলুমের অভিযোগে ৩ দিনের বাস ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সংগঠন। 

বাস ভাড়া বৃদ্ধি ও পুলিশি জুলুমবাজি বন্ধ-সহ একাধিক দাবিতে ৩ দিন বাস ধর্মঘট ডাকে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল মিনিবাস অ্য়াসোসিয়েশন। মঙ্গলবার পরিবহণ ভবনে বৈঠক ডাকেন পরিবহণ সচিব। বাস মালিকদের সংগঠনগুলির সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের ভিডিও কনফারেন্স হয়। বৈঠক নিয়ে হতাশ বাস মালিক সংগঠন। জট কাটাতে মুখ্য়মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন বাস মালিক সংগঠন। অবশেষে কাটল জট। আপাতত এই বাস ধর্মঘট হচ্ছে না। 

ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, "ধর্মঘট ১ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। প্রশ্ন হল আমরা কী পেলাম? এই যে স্পেশাল অ্যান্টি পলিউশন সেকশন রাস্তায় বেরিয়ে ৫০০ টাকা করে তোলে, সেটা হবে না। বিভিন্ন ট্রাফিক সার্জেন্টরা যেভাবে অত্যাচার করেছে, তাঁদের ডেকে নিয়ে সাসপেন্ড করা হবে।'' পাশাপাশি ভাড়া বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে। সেপ্টেম্বর মাস পর্যন্ত দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বাস মালিকদের সংগঠনগুলি। 

এবিষয়ে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "বাস মালিকদের সংগঠনগুলির সঙ্গে অনেক দিন ধরেই আমরা বৈঠক করেছি। পুলিশ প্রশাসনকে নিয়ে মিটিং করেছি। যেসব সমস্যা সমাধান করা দরকার তা সমাধানে উদ্যোগীও হয়েছি। মূলত দুটি সংগঠন মিলে ধর্মঘট ডেকেছিল। গতকাল DG-র সঙ্গে কথা হয়। তাদের যে দাবিগুলি রয়েছে, আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি সরকার তাদের সঙ্গে রয়েছে। যাত্রীদের পাশাপাশি বাস মালিক, ড্রাইভার সহ অন্যান্য কর্মীদের চাহিদাকেও গুরুত্ব দিয়েছি। বাস অ্যাসোসিয়েশনের প্রতি অনুরোধ রইল, ড্রাইভারদের কাউন্সেলিং করান, যাতে দুর্ঘটনা কমানো যায়।'' 

 

সেরা শিরোনাম

Dengue Update: কলকাতায় ৪০০ জনের উপরে ডেঙ্গি টেস্টের রেজাল্ট পজিটিভ
কলকাতায় ৪০০ জনের উপরে ডেঙ্গি টেস্টের রেজাল্ট পজিটিভ
Kolkata Fire: ছুটির সকালে কলকাতায় ফের বড় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
ছুটির সকালে কলকাতায় ফের বড় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
West Bengal News Live Updates: ফের শহরে অগ্নিকাণ্ড, চিৎপুরের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
ফের শহরে অগ্নিকাণ্ড, চিৎপুরের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
Bankura News: CJP আন্দোলনে যাওয়ায় ছাত্রের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, থানার সামনে অভিযুক্ত ব্যস্ত রাখি উৎসবে
CJP আন্দোলনে যাওয়ায় ছাত্রের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, থানার সামনে অভিযুক্ত ব্যস্ত রাখি উৎসবে

ভিডিও

Paresh Ram Das: ক্যানিং পূর্বের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে উঠল নির্যাতনের অভিযোগ
Humayun Kabir News: ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ | ABP
Jadavpur University News: ক্যাম্পাসের দেওয়ালে নতুন স্লোগান লিখল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
B.Ed College Scam News : শুধু নিয়োগ নয়, শিক্ষক হওয়ার বাধ্যতামূলক ডিগ্রি B.Ed-এও দুর্নীতির ছায়া? |ABP
Abhishek Banerjee : বাজারদরের অনেক কম টাকা সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়, দাবি মালিকপক্ষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget