এক্সপ্লোর

WB By-Election 2022: প্রার্থীর ব্যক্তি পরিচয় বামেদের ভোট শেয়ার বাড়িয়েছে, মত সায়রা শাহ হালিমের

WB By-Election 2022: বালিগঞ্জের বাম প্রার্থী সায়রা শাহ হালিম মনে করছেন যে সামাজিক আন্দোলনের সঙ্গে জড়িত থাকার ফলে, মানুষের পাশে দাঁড়ানোর ফলেই মানুষ তাঁকে ভোট দিয়েছেন।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বালিগঞ্জ বিধানসভায় (Ballygunge) দুই নম্বরে উঠে এল বাম (Left)। এবিপি আনন্দের প্রতিনিধির মুখোমুখি হয়েছিলেন বাম প্রার্থী সায়রা শাহ হালিম (Saira Shah Halim)।

প্রশ্ন: বালিগঞ্জে চূড়ান্ত রেজাল্ট পাওয়ার পর ২০ হাজারের সামান্য কম ভোটে হারলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র কাছে। কী প্রতিক্রিয়া?

সায়রা শাহ হালিম: আমাদের জনমসর্থন অনেক বেড়েছে। যেমন দেখলেন আমাদের ভোট শেয়ার অনেক বেড়েছে। মানুষের কাছে এমন বার্তা ছিল যে টিএমসির প্রধান প্রতিপক্ষ বিজেপি। সেখানে দাঁড়িয়ে আমরা কঠিন লড়াই করেছি। অনেক জায়গা থেকে সমর্থন পেয়েছি। সাধারণ মানুষ পাশে দাঁড়িয়েছেন, বামপন্থী সকল পার্টির সমর্থন পেয়েছি, তাঁদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। সাধারণ মানুষ আমাকে অনেক আশীর্বাদ দিয়েছেন। এই সমস্ত কিছু থেকে সাহস নিয়ে আমরা সামনের ভোট লড়ব। আর বামফ্রন্ট আরও বেশি ভোটে দুই নম্বর থেকে এক নম্বরে উঠে আসবে। 

প্রশ্ন: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় প্রায় ৭১ হাজার ভোটে জিতেছিলেন। এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয় জিতলেন প্রায় ২০ হাজার ভোটে। অর্থাৎ টিএমসি ভোট কমেছে বেশ খানিকটা। আর ২০২১ সালের ভোটে আপনার স্বামীই ৯৮ হাজার ভোটে হারেন। এতটা ব্যবধানের কথা কখনও ভেবেছিলেন?

সায়রা: অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ডা. ফুয়াদ হালিমও কঠোর পরিশ্রম করেছিলেন। আমি ও অন্যান্য কমরেডও এখানে অনেক খেটেছি। এখানে সুশীল সমাজের বড় ভূমিকা আছে। তাঁরা আমাকে প্রবল সহযোগিতা দিয়েছেন। এই সবের ফল তো আছেই। এছাড়া যদি আপনি মনে মনে স্থির করে নেন যে আপনি জিতবেনই, তাহলে কোনও ক্ষমতা আপনাকে আটকাতে পারবে না। সেখানে গোটা রাজ্যের সমস্ত এজেন্সিও যদি নেমে পড়ে ময়দানে, হেনস্থা করে যাই করুক না কেন, জনতার রায় আপনার সঙ্গে থাকলে কেউ আটকাতে পারবে না। তাই আমি মন থেকে সক্কলকে ধন্যবাদ দিতে চাই যারা আমার সঙ্গে থেকেছেন, সাপোর্ট করেছেন।

প্রশ্ন: একইদিনে দুটো ভোট হল। আসানসোল ও বালিগঞ্জ। এক জায়গায় লোকসভা উপনির্বাচন, অন্য জায়গায় বিধানসভা উপনির্বাচন। বালিগঞ্জে আপনারা এতটা উঠে এলেও আসানসোলে কিন্তু সিপিএম যে তিমিরে ছিল সেই তিমিরেই রইল। এর কী এমন কারণ মনে হচ্ছে?

সায়রা: এটা তো বেশ কঠিন প্রশ্ন হয়ে গেল। অনেক কারণের মধ্যে প্রার্থীর ব্যক্তি পরিচয় অন্যতম। এখানে আমি আমার কমরেডদের সঙ্গে অনেক পরিশ্রম করেছি। সিভিল সোসাইটিও সাহায্য করেছে। সেই কারণে আমি মনে করি বালিগঞ্জে বামের ভোট শেয়ার বহুমতে বেড়েছে।

প্রশ্ন: আপনি যখন ভোটে লড়ছেন তখন রাজ্যে একাধিক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা যা আপনার এলাকায় পড়ে, আনিস খান, বগটুই কাণ্ড! এই সমস্ত কি সাধারণ মানুষকে আপনার দিকে আসতে বাধ্য করেছে বলে মনে করেন? 

সায়রা: অনেক ঘটনা গুরুত্ব পেয়েছে। আমরা দেখছি যে তৃণমূল হিংসার শাসন করে আর বিজেপি সাম্প্রদায়িক শাসন করে। ফলে একদিকে ভোটাররা চাইছেন না যে এখানে দুর্নীতি হোক বা সাম্প্রদায়িক শাসন হোক বা হিংসার ঝড় উঠুক। ফলে সেই দিক থেকে একটা প্রত্যাখ্যান এসেছে তৃণমূল ও বিজেপির প্রতি। এবং মানুষ বামকে ভোট দিয়েছেন। 

প্রশ্ন: বালিগঞ্জ তৃণমূলের অন্যতম শক্ত ঘাঁটি। এখানের খুব বড় একটা ভোটব্যাঙ্ক হচ্ছে সংখ্যা লঘু। এবার মনে করা হচ্ছে যার একটা অংশ আপনার দিকে ঝুঁকেছে। সেটা কেন বলে মনে হয়?

সায়রা: দেখুন এখানে তৃণমূলের প্রার্থী নিয়ে সাধারণ মানুষ সন্তুষ্ট ছিলেন না। তাঁর বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ রয়েছে। আমার মনে হয় তৃণমূলের উচিত ছিল অবিতর্কিত কোনও প্রার্থীকে ভোটে দাঁড় করানো। যে সকলের সঙ্গে থাকবে, সবার সমস্যার কথা ভাববে। আমাদের ক্ষেত্রে তাঁরা প্রার্থী দেখেছেন, আমাকে ভালবেসেছেন। যিনি সকলকে সঙ্গে নিয়ে চলবেন, সাম্প্রদায়িকতার শাসন মানবেন না, তেমন প্রার্থীরই পাশে থেকেছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: WB By-Election 2022: "জয়ের মুকুট মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাতেই থাকবে'' প্রতিক্রিয়া শত্রুঘ্নর

প্রশ্ন: তাহলে কি আপনি বলছেন বাবুল সুপ্রিয়র বদলে তৃণমূল অন্য কাউকে প্রার্থী করলে আপনি সেই ৭০ হাজারেই হারতেন?

সায়রা: সেরকম আমি বলিনি। তবে অনেক ফ্যাক্টর কাজ করে এসব ক্ষেত্রে। প্রার্থীর ব্যক্তি পরিচয়ের সঙ্গেও আমি গর্বিত যে গোটা সিভিল সোসাইটি আমার সঙ্গ দিয়েছে। সমস্ত বাম পার্টির সঙ্গে তৃণমূলের অনেক সাপোর্টারও আমার সঙ্গে ছিলেন। একটা বাতাবরণও তৈরি হয়, তাতেও খানিকটা বোঝা যায়। 

প্রশ্ন: আমরা দেখছি ২০২১ সাল থেকে সমস্ত আসনেই সিপিএম নতুন মুখদের প্রার্থী করছে। যাঁদের মূলত মিটিং মিছিলে দেখা যায়। আপনি সেই অর্থে পতাকা ধরে মিছিলে হাঁটা প্রার্থী নন। তাহলে কি এটাই প্রমাণিত হচ্ছে যে যারা সিপিএমের সার্পোটার এবং প্রার্থী হচ্ছে তাদের সমর্থন করছে মানুষ?

সায়রা: হ্যাঁ, আমি বামফ্রন্ট সাপোর্টার। পার্টির সঙ্গে সরাসরি সেভাবে জড়িত নই। কিন্তু আমি চিরকালই বাম মনোভাবাপন্ন। চিরকাল বাম মতাদর্শে বিশ্বাস করেছি। এখানে আমি সুশীল সমাজের সঙ্গে আমি জড়িত, এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনেও আমি সামিল হয়েছি। দিল্লি থেকে কলকাতা থেকে সমস্ত সংবাদমাধ্যমেও আমি এর বিরুদ্ধে কথা বলেছি। হিজাব কাণ্ড, কৃষক আন্দোলনেও আমি অংশ নিয়েছি। আওয়াজ তুলেছি। ফলে এই সমস্তই আমার পক্ষে কাজ করেছে বলে মনে করি।

এক কথায় বালিগঞ্জের বাম প্রার্থী সায়রা শাহ হালিম মনে করছেন যে সামাজিক আন্দোলনের সঙ্গে জড়িত থাকার ফলে, মানুষের পাশে দাঁড়ানোর ফলেই মানুষ তাঁকে ভোট দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: 'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget