এক্সপ্লোর

WB By Poll 2022: "অপরিণত নেতাদের জন্যই উপনির্বাচনে এই ফল'', তোপ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর

জোড়া উপনির্বাচনে জোড়া জয় তৃণমূলের। ক্ষমতায় আসার পর প্রথমবার আসানসোল লোকসভা আসনে জিতল তৃণমূল। ভোটে ভরাডুবির পর বিজেপির রাজ্য নেতৃত্বকে তোপ সৌমিত্র খাঁর

কলকাতা: ২ কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির (BJP) ভরাডুবির পর রাজ্য নেতৃত্বকে তোপ সৌমিত্র খাঁর (Soumitra Khan)। ভোটের বিজেপির খারাপ ফলে বিস্ফোরক বিষ্ণুপুরের বিজেপি সাংসদ (BJP)। এদিন তিনি বলেন, “অপরিণত রাজ্য নেতাদের নেতৃত্বে ভাল ফল আশা করা যায় না। অপরিণত নেতাদের জন্যই উপনির্বাচনে এই ফল হয়েছে।'' 

রাজ্য নেতৃত্বকে তোপ সৌমিত্র খাঁর: জোড়া উপনির্বাচনে জোড়া জয় তৃণমূলের। ক্ষমতায় আসার পর প্রথমবার আসানসোল লোকসভা আসনে জিতল তৃণমূল। বিজেপির হাত থেকে আসানসোল আসনটি ছিনিয়ে নিল রাজ্যের শাসকদল। আসানসোল লোকসভা উপনির্বাচনে জয়ী শত্রুঘ্ন সিন্‍‍হা। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী বাবুল সুপ্রিয়। আসানসোলে ৩ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জিতলেন শত্রুঘ্ন। বালিগঞ্জে ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতলেন বাবুল।  অন্যদিকে, বালিগঞ্জেও ধরাশায়ী বিজেপি। দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে এল গেরুয়া শিবির। বালিগঞ্জে জোর লড়াই দিয়ে ২ নম্বরে উঠে এল বামেরা। আর এই ফলের জন্য সরাসরি রাজ্য নেতৃত্বকেই দায়ী করেছেন বিজেপি সাংসদ। ভিডিও বার্তায় তিনি বলেছেন, "তৃণমূলের থেকে অনেক কিছু শেখার আছে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে আমরা ব্যর্থ হয়েছি। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়টি ভাবা উচিত। যাদের বহিষ্কার করা হয়েছিল তাঁদের ফেরানোর কথা ভাবা উচিত।''  

উল্লেখ্য, বালিগঞ্জে ২০ হাজার ২২৮ ভোটে জিতলেন তৃণমূলের বাবুল সুপ্রিয়। বালিগঞ্জে বাবুলের প্রাপ্ত ভোট ৫১ হাজার ১৯৯। সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম পেয়েছেন ৩০ হাজার ৯৭১ ভোট। জমানত বাজেয়াপ্ত হয়েছে বিজেপি ও কংগ্রেসের। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ পেয়েছেন ১৩ হাজার ২২০ ভোট। কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী পেয়েছেন ৫ হাজার ২১৮ ভোট। ভোট শতাংশের হিসেবে তৃণমূলের প্রাপ্ত ভোট ৫০ শতাংশ। দ্বিতীয় স্থানে উঠে আসা সিপিএম পেয়েছে ৩০ শতাংশ ভোট। বিজেপির প্রাপ্ত ভোট ১৩ শতাংশ, কংগ্রেস পেয়েছে ৫ শতাংশ ভোট। 

আরও পড়ুন: By Poll 2022 Results: বিহারে জয়ী আরজেডি, ছত্তিশগড়ে জয়জয়কার কংগ্রেসের, দুই রাজ্যে ধরাশায়ী বিজেপি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?

ভিডিও

Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ২ | চাপানউতোরের আবহে আজ দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget