এক্সপ্লোর

By Poll 2022 Results: বিহারে জয়ী আরজেডি, ছত্তিশগড়ে জয়জয়কার কংগ্রেসের, দুই রাজ্যে ধরাশায়ী বিজেপি

মুসাফির পাসওয়ানের মৃত্যুতে ভোটগ্রহণ হয়েছে বিহারের মুজফফরপুরে বোচহাতে। বিহারের বোচাহায় জয়ী হয়েছে আরজেডি (RJD)। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আরজেডি পেয়েছে ৪৮.৫ শতাংশ।

কলকাতা: রাজ্যের (West Bengal) উপ নির্বাচনে (By Poll) তৃণমূলের (TMC) জয়জয়কার। দুই কেন্দ্রেই পরাজিত বিজেপি (BJP)। তবে শুধু বাংলাই নয় বিহার এবং ছত্তিশগড় উপ নির্বাচনেও ধরাশায়ী গেরুয়া শিবির। বিহারে বোচাহা বিধানসভা কেন্দ্রে জয় আরজেডির (RJD)। ছত্তিশগড়ের খৈরাগড়ে কেন্দ্রে জয় ছিনিয়ে নিয়েছে কংগ্রেস (Congress)।

উপনির্বাচনের ফলাফল: দেশের বাকি উপ নির্বাচনগুলিতেও কার্যত মুখ থুবড়ে পড়ল বিজেপি। মুসাফির পাসওয়ানের মৃত্যুতে ভোটগ্রহণ হয়েছে বিহারের মুজফফরপুরে বোচহাতে। বিহারের বোচাহায় জয়ী হয়েছে আরজেডি (RJD)। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আরজেডি পেয়েছে ৪৮.৫ শতাংশ। বিজেপি প্রাপ্ত ভোটের হার ২৭ শতাংশ। অমর পাসওয়ানের পেয়েছেন ৮২ হাজার ১১৬ ভোট। বিজেপি বেবী কুমারি পেয়েছেন মাত্র ৪৫ হাজার ৩৫৩ ভোট। ছত্তিশগড়ের (Chhattisgarh) খৈরাগড়ে বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে কংগ্রেস ২০ হাজার ভোটে জিতেছে।

এদিকে, বিজেপি ছেড়ে তৃণমূলে প্রতীকে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতলেন বাবুল সুপ্রিয়। আর তাঁর ছেড়ে যাওয়া আসানসোল লোকসভা কেন্দ্রও, বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল। একমাত্র ১৯৬৭ সাল বাদ দিলে, ১৯৫৭ থেকে শুরু করে ২০০৯ অবধি, আসানসোল লোকসভা কেন্দ্রে জিতেছে হয় কংগ্রেস নয়, সিপিএম। ২০১৪ সালে দেশজুড়ে মোদি-ঝড়ের আবহে। প্রথমবার এই কেন্দ্রে ৭০ হাজার ৪৮০ ভোটে জেতেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। ২০১৯ সালেও আসানসোল কেন্দ্রে ১ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ ভোটের মার্জিনে জেতেন বাবুল। এবার উপনির্বাচনে তৃণমূল শুধু সেই কেন্দ্র ছিনিয়ে নিয়েছে, তা নয়। জয়ের মার্জিনের রেকর্ডও ভেঙে দিয়েছে।

আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেও লাভ হয়নি বিজেপির। তিনি দ্বিতীয় স্থানে।তৃতীয় স্থানে সিপিএম এবং চতুর্থ স্থানে কংগ্রেস প্রার্থী। ২০১৯ থেকে আসানসোলে তৃণমূলের চমকপ্রদ উত্থান ঘটেছে। ২০১৯ সালের লোকসভা ভোটের ফলের নিরিখে আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টা বিধানসভার সবক’টায় এগিয়ে ছিল বিজেপি। ২০২১ সালের বিধানসভা ভোটে এই ৭টা বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টায় তৃণমূল জেতে। ২টো কেন্দ্রে জেতে বিজেপি।এরপর পুরভোটে ১০৬ ওয়ার্ডের আসানসোল পুরসভায় তৃণমূল একাই ৯১টি আসনে জেতে। এবার আসানসোল লোকসভা আসনও ছিনিয়ে নিল ঘাসফুল শিবির।

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget