এক্সপ্লোর

Mamata Banerjee: কান্দির সঙ্গে জুড়ল বহরমপুর, দ্বারকা নদীর উপর নবনির্মিত সেতু, নবান্ন থেকে উদ্বোধন করলেন মমতা

Murshidabad News: বৃহস্পতিবার দুপুরে নবান্নের সভাঘরে বৈঠক করেন মমতা। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী-সহ সরকারের মন্ত্রী, আধিকারিকরা উপস্থিত ছিলেন সেখানে।

কলকাতা: নবান্ন থেকে মুর্শিদাবাদের দ্বারকা নদীর উপর নির্মিত নয়া সেতুর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুর্শিদাবাদ জেলার রণগ্রামে দুই লেন বিশিষ্ট নতুন সেতুটি নির্মিত হয়েছে। বৃহস্পতিবার নবান্নের সভাঘর থেকে সেতুটির ভার্চুয়াল উদ্বোধন করলেন মমতা। একাধিক প্রকল্প হয়ে গিয়ে পড়ে রয়েছে। তাই নবান্নের সভাঘর থেকেই সেতু উদ্বোধনের সিদ্ধান্ত বলে জানালেন মমতা। (Murshidabad News)

বৃহস্পতিবার দুপুরে নবান্নের সভাঘরে বৈঠক করেন মমতা। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, ডিজি-সহ সরকারের মন্ত্রী, আধিকারিকরা উপস্থিত ছিলেন সেখানে। সেখান থেকেই এদিন দ্বারকা নদীর উপর নবনবির্মিত সেতুটির উদ্বোধন করেন মমতা। ২ লেন বিশিষ্ট সেতুটি ১০৫ মিটার দীর্ঘ। এই সেতুটির নির্মাণে কান্দি মুকুমার সঙ্গে সংযুক্ত হল বহরমপুর শহর। প্রায় ১ লক্ষ মানুষ এতে উপকৃত হবেন বলে জানিয়েছে সরকার।

এদিন মমতা জানান, শুধু চারিদিক গেরুয়া করে তোলার প্রকল্প করে না তাঁর সরকার। কান্দির বড় একটি সেতুতেই ৩২ কোটি টাকা খরচ করা হচ্ছে। এর পর মুখ্যসচিব জানান, দ্বারকা নদীর উপর নতুন সেতুটির নির্মিত হয়েছে। বহরমপুর-কান্দি-সুলতানপুর রাস্তার উপর রানাগ্রাম সেতু বলা হয়। অনেক পুরনো একটি সেতু ছিল। তার জায়গায় নতুন করা হয়েছে। খরচ পড়ছে ৩২ কোটি টাকা। এই সেতু নির্মাণের ফলে উপকৃত হবেন স্থানীয় মানুষজন।

আরও পড়ুন: Maa Flyover:ফের দুর্ঘটনা মা ফ্লাইওভারে, বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম ২ বাইক আরোহী

দ্বারকা নদীর উপর ওই সেতু নিয়ে  মমতা বলেন, "সকলকে অভিনন্দন। বিধায়ক অপূর্ব সরকার, সামসুজ্জাহ বিশ্বাস, সভাধিপতি, সুরিন্দর সিংহ, পূর্ত দফতরের আধিকারিকরা উপস্থিত রয়েছেন ওখানে। যাঁরা এই সেতুটি তৈরিতে যুক্ত, আশাকরি ভাল কাজ করেছেন। সকলকে অভিনন্দন জানাচ্ছি। মানুষের সুবিধা হবে। উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা। এভাবেই মুর্শিদাবাদ, মালদার ওদিকের জায়গাগুলিতে আটকে থাকা কাজগুলি আস্তে আস্তে করে দিচ্ছি আমরা।"

এদিন মমতা জানান, মানুষকে পরিষেবা দেওয়াই তাঁর সরকারের কাজ। এদিন একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মমতা। স্বাস্থ্যক্ষেত্রেও একাধিক পদক্ষেপের ঘোষণা করেন। রাজ্যের ৫৬টি হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানানো হয়। বালুরঘাট জেলা হাসপাতালে এমআরআই সেন্টারের উদ্বোধন হয়। তাতে খরচ পড়ে ৪ কোটি। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ৫৫ কোটি টাকা খরচে ১২০ শয্যার জি প্লাস টু বিল্ডিং গড়ে তোলার কথাও জানানো হয়। কলকাতার মেডিকা হাসপাতালের ক্যান্সার হাবেরও এদিন উদ্বোধন করেন মমতা। 

সেরা শিরোনাম

Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো

ভিডিও

INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা
PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget