এক্সপ্লোর

Maa Flyover:ফের দুর্ঘটনা মা ফ্লাইওভারে, বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম ২ বাইক আরোহী

Motorbike Accident:মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা। বাইকে পিছন থেকে ধাক্কা বেপরোয়া গাড়ির। আহত দুই বাইক আরোহীকে ভর্তি করা হয়েছে এসএসকেএমে।

আবির দত্ত, কলকাতা: মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা। বাইকে পিছন থেকে ধাক্কা বেপরোয়া গাড়ির। আহত দুই বাইক আরোহীকে ভর্তি করা হয়েছে এসএসকেএমে। ঘাটক গাড়িটির খোঁজ করছে পুলিশ। 

আর যা জানা গেল?
পুলিশ জখম দুই বাইক আরোহীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজের মাধ্যমে ঘাতক গাড়িটির নম্বর পাওয়া গিয়েছে। সেটির খোঁজও শুরু হয়ে গিয়েছে বলে খবর। তবে মা ফ্লাইওভারে দুর্ঘটনা মোটেও অপরিচিত নয়। গত মাসেই গাড়ি চালাতে হাত পাকানোর জন্য মা উড়ালপুল বেছে নেওয়ায় বিপত্তি বেধেছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আটকে যায় গাড়ি। দীর্ঘক্ষণ ওইভাবেই ছিল গাড়িটি। পরে নজরদারি ক্যামেরা পুলিশ দেখে ঘটনাস্থলে আসে। পুলিশ সূত্রে খবর, বান্ধবীকে গাড়ি চালানো শেখাতে মা উড়ালপুলে উঠেছিলেন বালিগঞ্জের বাসিন্দা এক যুবক। ব্রেকের বদলে অ্যাক্সিলেরেটরে চাপ দেওয়ায় মিলনমেলা প্রাঙ্গণের ওপর চিংড়িঘাটাগামী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় গাড়ি। ওই ভাবেই আটকে থাকে প্রায় ৪৫ মিনিট। উড়ালপুলের নজরদারি ক্যামেরায় বিষয়টি দেখে ঘটনাস্থলে পৌঁছয় সাউথ ইস্ট ট্রাফিক গার্ড। এতেই শেষ নয়। তার আগে, গত মার্চে, নিয়ন্ত্রণ হারিয়ে মা ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি। পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে আসার সময় দুর্ঘটনাটি ঘটেছিল। তাতে চালক-সহ ৫ আরোহী জখম হন। দুর্ঘটনার জেরে প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে যান চলাচল। এর আগে ফেব্রুয়ারিতে, পার্ক সার্কাস থেকে সল্টলেকে যাওয়ার সময় একটি প্রাইভেট গাড়িতে ধাক্কা মারে অপর একটি চারচাকা গাড়ি। দুর্ঘটনায় আহত হন ২ জন। তপসিয়া ট্রাফিক গার্ড ও কড়েয়া থানার পুলিশ গিয়ে আহতদের  উদ্ধার করে। একই দিনে আরও একটি ঘটনা ঘটেছিল মা ফ্লাইওভারে।  সায়েন্স সিটির দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময় মা উড়ালপুলের একটি লেন নেমে যায় পার্ক সার্কাসের দিকে, আর অন্য দিকের লেন দিয়ে সোজা যায় পুলিশ ট্রেনিং স্কুলের দিকে। দ্রুতগতিতে এসে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে বলেই জানান প্রত্যক্ষদর্শীরা। যারপর ধাক্কা মেরেই গাড়িটি উল্টে যায় বলে জানান তাঁরা। গাড়িতে চালক ছাড়াও আরও একজন যাত্রী ছিলেন। যদিও তাদের কেউই খুব একটা আহত হননি। গাড়ির দুই যাত্রীকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়। 

আরও পড়ুন:'চাকরি হোক, মমতা চান না', মন্তব্য শুভেন্দুর

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget