এক্সপ্লোর

WB College Admission: রাজ্যে কলেজে ভর্তির সিংহভাগ আসনই ফাঁকা, প্রথম দফার আবেদন শেষে প্রকাশ্যে তথ্য

College Admission Update: প্রথম পর্যায়ের আবেদনের সময়সীমা শেষ হয়েছে বুধবার। স্বাভাবিক যে আবেদন প্রক্রিয়া, তারপরও তিন তিন বার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্যে কলেজে ভর্তির সিংহভাগ আসনই ফাঁকা। স্নাতকে ভর্তিতে গতকাল ছিল আবেদনের শেষদিন। সন্ধে পর্যন্ত প্রায় ৩ লক্ষ ৬০ হাজার পড়ুয়ার আবেদন করেছেন। এদিকে স্নাতকে শূন্য আসনের সংখ্যা প্রায় সাড়ে ৯ লক্ষ। অর্থাৎ কলেজে ভর্তিতে প্রায় ৬ লক্ষ আসনই ফাঁকা রয়েছে। কবে ভর্তি শুরু হবে তা এখনও অস্পষ্ট। আগামী ৭ অগাস্ট প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে।

উচ্চমাধ্যমিক ও তার সমতুল্য পরীক্ষার ফল প্রকাশ হয়েছে প্রায় দু থেকে তিন মাস আগে। এপ্রিল মাসে ফল বেরিয়েছে ISC-র। মে মাসে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলও। CBSE-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ হয়েছে আড়াই মাস আগে। কিন্তু রাজ্যের পড়ুয়ারা দ্বাদশ উত্তীর্ণ হলেও এখন শুরুই করতে পারলেন না জেনারেল কোর্সের পঠনপাঠন। ফল প্রকাশের এতগুলো দিন পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট নয় কবে থেকে শুরু হবে ভর্তি। ক্রমেই আশঙ্কা বাড়ছে শিক্ষামহলের অন্দরে। কবে ভর্তি শুরু হবে তা নিয়ে চিন্তায় লক্ষ লক্ষ পড়ুয়ারা। দ্বাদশ পাস করে কলেজে যাওয়ার অপেক্ষায় তাঁরা। গত ১৭ জুন খুলেছে কলেজে ভর্তির পোর্টাল। কলেজে ভর্তির জন্য গতবছর থেকে কেন্দ্রীয়ভাবে ভর্তির পোর্টাল খুলেছে সরকার। এই পোর্টাল খোলা নিয়েও হয় বিস্তর টানাপোড়েন। কিন্তু প্রথম দফায় ভর্তির আবেদনের জন্য এক মাসের বেশি সময় দেওয়া হলেও, সিংহভাগ আসনই থেকে গেল ফাঁকা।

প্রথম পর্যায়ের আবেদনের সময়সীমা শেষ হয়েছে বুধবার। স্বাভাবিক যে আবেদন প্রক্রিয়া, তারপরও তিন তিন বার আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে বুধবার সন্ধে ৬টা পর্যন্ত ৩ লক্ষ ৫৯ হাজার ১১৪ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। একজন সর্বোচ্চ ২৫টি বিষয়ে আবেদন করতে পারেন। শিক্ষামন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, পোর্টালে জাতিগত অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে। প্রথম মেধাতালিকা ৭ অগাস্ট প্রকাশিত হবে। কিন্তু কবে থেকে কলেজে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা তা এখনও অস্পষ্ট। রাজ্যে স্নাতক স্তরে সাড়ে ৯ লক্ষ আসন। কিন্তু  আবেদনের শেষে দেখা গেল সিংহভাগ আসনই ফাঁকা থেকে যাচ্ছে। 

এদিকে পরীক্ষার তিন মাস পেরিয়ে গেলেও এখনও প্রকাশিত হয়নি রাজ্য জয়েন্টের ফল। যার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। এই আবহে আজ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক ডেকেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। মনে করা হচ্ছে কবে রেজাল্ট বেরোবে সেই সম্পর্কে আভাস পাওয়া যাবে। সূত্রের খবর, সংরক্ষণ বিধির বিষয়ে উচ্চ শিক্ষা দফতরের তরফে একটা নির্দেশিকা পাঠানো হয়েছে এই সংরক্ষণ বিধির বিষয়ে। 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget