এক্সপ্লোর

WB Corona Rule : হু হু করে বাড়ছে করোনা, কোভিড বিধি ভাঙায় জেলায়-জেলায় গ্রেফতার

Violation of Covid Restriction : বিনা মাস্কে কেউ এলে জিনিস বিক্রি করতে নিষেধ করা হয়।  মাস্ক বাধ্যতামূলক করতে বাসস্ট্যান্ড-অটোস্ট্যান্ডেও চলে প্রচার। 

দক্ষিণ ২৪ পরগণা : রাজ্যে চার দিনে দৈনিক সংক্রমিতের সংখ্যা বেড়েছে প্রায় পাঁচ গুণ। বর্ষশেষে উৎসবের আবহে, করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। এই পরিস্থিতিতে সচেতনতা বাড়াতে ফের জেলায় জেলায় পথে নামল পুলিশ। 

শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর-রাজপুরের বাজারগুলিতে মাইকে প্রচার চালায় পুলিশ। বিনা মাস্কে কেউ এলে জিনিস বিক্রি করতে নিষেধ করা হয়।  মাস্ক বাধ্যতামূলক করতে বাসস্ট্যান্ড-অটোস্ট্যান্ডেও চলে প্রচার। কোভিড বিধি ভাঙায় গ্রেফতার করা হয় ৩০ জনকে। 
এদিন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে মাস্ক বিলি করেন স্থানীয় পুর প্রশাসক‍। 

ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস জানালেন, '  ক্রমশ ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। সব পরিস্থিতি মোকাবিলায় তৈরি ব্যারাকপুর পুরসভা। নির্দেশ এলে ২৪ ঘণ্টার মধ্যেই তৈরি হয়ে যাবে সেফ হোম। প্রয়োজন হলে বন্ধ করা হবে বাজার।'

আরও পড়ুন :

উপসর্গহীন কোভিড রোগীদের বাড়িতে থেকে চিকিৎসার পরামর্শ রাজ্যের

এছাড়া বিটি রোড এলাকায় কোভিড সচেতনতা নিয়ে প্রচার চালায় খড়দা থানার পুলিশ। একই ছবি দেখা গিয়েছে বর্ধমান শহরের একাধিক এলাকাতেও। মাইকে প্রচার করেন বর্ধমান থানার IC। 

বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্টেশনে কোভিড নিয়ে সচেতনতা বাড়াতে প্রচার চালায় রেল পুলিশ। 

এরই মধ্যে, তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় কোভিড চিকিত্সায় নতুন নিয়মবিধি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। প্রোটোকল অনুযায়ী, দু’ ভাগে ভাগ করা হয়েছে করোনা রোগীদের। যাঁরা উপসর্গহীন তাঁদের বাড়িতে থেকে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। এ ধরনের রোগীদের ক্ষেত্রে মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি ব্যবহারের উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য দফতরের নতুন নিয়মবিধিতে। তবে এও বলা হয়েছে, এই থেরাপি ওমিক্রন আক্রান্তের ক্ষেত্রে সেভাবে কার্যকরী নয়। উপসর্গহীনদের চিকিত্সায় মালনুপিরাভিরও ব্যবহার করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে নতুন প্রোটোকলে। উপসর্গ থাকলে তাঁদের হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট গাইডলাইন। কোন রোগীকে কোন ধরনের ওয়ার্ডে রাখা হবে তাও বলা হয়েছে স্বাস্থ্য দফতরের নতুন প্রোটোকলে। 

সেরা শিরোনাম

News Live Updates: সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
ED Action on Trinamool: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীসের টাকা? বিতর্কের মধ্যেই এবার অ্যাকশনে ইডি!
Baruipur News: ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে
Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget