এক্সপ্লোর

CPM: এখনও অধরা দুর্নীতির মাথারা, ‘দিদি-মোদি’ আঁতাতকেই দুষছে CPM, ৫ অক্টোবর CBI দফতর ঘেরাও

আগামী ৫ অক্টোবর সিবিআই দফতর ঘেরাও করবে সিপিএম।

কলকাতা: নিয়োগ দুর্নীতি থেকে গরু এবং কয়লা পাচার কাণ্ডের তদন্ত চলছেই। তারই মধ্য়ে নতুন করে নারদকাণ্ডে সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। নারদকাণ্ডে ম্যাথ্যু স্যামুয়েলকে ফের নোটিস পাঠিয়েছে তারা। সোমবার সকাল ১০.৩০টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই আবহেই এবার সিবিআই-এর দফতর ঘেরাওয়ের কর্মসূচি নিল সিপিএম। 

আগামী ৫ অক্টোবর সিবিআই দফতর ঘেরাও করবে সিপিএম। তাদের দাবি, অযথা মামলা ঝুলিয়ে রাখা যাবে না। সক্রিয় হতে হবে সিবিআইকে। অবিলম্বে দুর্নীর মাথা পর্যন্ত পৌঁছতে হবে সিবিআই-কে। গ্রেফতার করতে হবে। এই দাবি নিয়েই সিবিআই-এর দফতর ঘেরাওয়ের কর্মসূচি গ্রহণ করেছে সিপিএম। 

সিপিএম-এর রাজ্য কমিটির বৈঠক ছিল মঙ্গলবার। সেখানেই ৫ অক্টোবর সিবিআই-এর দফতর ঘেরাওয়ের কর্মসূচি গৃহীত হয়েছে। আলোচনায় বলা হয়েছে, দিনের পর দিন মামলাগুলি ঝুলে রয়েছে। যেভাবে তদন্ত চালানো উচিত, সিবিআই সেভাবে তদন্ত চালাচ্ছে না। কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে যদিও, কিন্তু মাথাদের কাছে হাত পৌঁছচ্ছে না সিবিআই-এর।

আরও পড়ুন: Nusrat Jahan: ৬ ঘণ্টা ধরে টানা জিজ্ঞাসাবাদ, সিজিও কমপ্লেক্স থেকে সটান মন্দিরে, পুজো দিলেন নুসরত

এদিনের বৈঠকে সিবিআই নেতৃত্বের মুখে 'দিদি-মোদি' আঁতাতের প্রসঙ্গও উঠে আসে। দলীয় নেতৃত্ব মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লির বিশেষ সংযোগের জন্যই সিবিআই মাথা পর্যন্ত পৌঁছতে পারছে না। তাই ৫ অক্টোবরের ওই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সিপিএম নেতৃত্ব জানিয়েছেন, সিবিআই-এর দফতরে গিয়ে বিক্ষোভ দেখাবেন তাঁরা। প্রয়োজন পড়লে সারারাত ধরে চলবে ঘেরাও অভিযান। 

তবে রাজ্য রাজনীতিতে পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে, বিরোধী শিবির I.N.D.I.A-র শরিক তৃণমূল এবং সিপিএম। এর ফলে বাংলার মানুষের মধ্য়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলে মত সিপিএম নেতৃত্বের। তাই দল যে তৃণমূল এবং বিজেপি, দুই দলেরই বিরুদ্ধে, তা বোঝানোও লক্ষ্য সিপিএম নেতৃত্বের। 

লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে জোটে থাকা নিয়ে বাংলায় বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিপিএম-কে। রাজ্যে তাদের জোটসঙ্গী কংগ্রেসকেও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। বাংলায় বিরোধিতা, দিল্লিতে বন্ধুত্ব, কোন যুক্তিতে চলতে পারে, তৃণমূলের তরফেও উস্কে দেওয়া হয়েছে সেই প্রশ্ন। সেই আবহে ভেবেচিন্তেই এই কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : একা অভিষেকে আর আস্থা নেই, ডানা ছাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়
একা অভিষেকে আর আস্থা নেই, ডানা ছাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Saokat Molla : গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক সওকত মোল্লা, ঠিক কী কী অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক সওকত মোল্লা, ঠিক কী কী অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ?
SSC Scam: চাকরি কেড়ে নিয়েছেন, লাথি মেরেছেন ; প্রাক্তন শাসকদলকে তীব্র নিশানা চাকরিহারা যোগ্য শিক্ষক অমিতরঞ্জনের, চাকরি ফিরিয়ে দিন, আর্জি নতুন সরকারের কাছে
চাকরি কেড়ে নিয়েছেন, লাথি মেরেছেন ; প্রাক্তন শাসকদলকে তীব্র নিশানা চাকরিহারা যোগ্য শিক্ষক অমিতরঞ্জনের, চাকরি ফিরিয়ে দিন, আর্জি নতুন সরকারের কাছে
Abhishek Banerjee : অভিষেকে আস্থা নেই মমতার ! অভিষেকের সঙ্গে যুগ্ম সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন দোলা ও ডেরেক
অভিষেকে আস্থা নেই মমতার ! অভিষেকের সঙ্গে যুগ্ম সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন দোলা ও ডেরেক

ভিডিও

Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget