এক্সপ্লোর

CV Ananda Bose: ‘১০ কোটি বাঙালি পাশে আছেন, আমি যুদ্ধ করব’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা রাজ্যপাল

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য নিয়োগের সপক্ষে ইতিমধ্যেই বিল পাস হয়েছে রাজ্য বিধানসভায়। কিন্তু রাজ্যপাল তাতে স্বাক্ষর না করায়, সেই বিল আইনে পরিণত হয়নি এখনও পর্যন্ত।

কলকাতা: রাজ্য এবং রাজ্যপালের মধ্যে সংঘাতে ইতি পড়ার লক্ষণই নেই কোনও। শিক্ষাক্ষেত্রে হস্তক্ষেপের জন্য অর্থনৈতিক অবরোধ তৈরি করার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার কয়েক ঘণ্টা পরই মধ্যরাতে ফের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার কড়া ভাষায় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির জবীব দিলেন তিনি। প্রতিবাদ জানানোর থাকলে, তা রাজভবনের ভিতরে এসে জানানো উচিত বলে মন্তব্য করলেন তিনি। (CV Ananda Bose)

মুখ্যমন্ত্রীকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য নিয়োগের সপক্ষে ইতিমধ্যেই বিল পাস হয়েছে রাজ্য বিধানসভায়। কিন্তু রাজ্যপাল তাতে স্বাক্ষর না করায়, সেই বিল আইনে পরিণত হয়নি এখনও পর্যন্ত। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছেন রাজ্যপাল বোস। কিন্তু তা করতে গিয়ে রাজ্যপাল এক্তিয়ারের পরোয়া করছেন না বলে অভিযোগ রাজ্যের। যখন যাঁকে ইচ্ছে উপাচার্য পদে বসিয়ে দওয়া হচ্ছে বলে দাবি তাদের। খোদ মমতাও সেই নিয়ে সরব হন। রাজ্যপাল যা ইচ্ছে তাই করলে, তাঁর সরকারও অর্থনৈতিক বাধা সৃষ্টি করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রাজভবনের বাইরে ধর্নায় বসতে বাধ্য হবেন বলেও জানান।

সেই নিয়ে চর্চার মধ্যেই এবার মুখ খুললেন রাজ্যপাল বোস। দিল্লি থেকে ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "আমি আচার্য হিসেবে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছি। শিক্ষা দফতর বলল, এটা ভুল। কলকাতা হাইকোর্ট বলল আমিই ঠিক। বাংলার শিক্ষা মন্ত্রণালয় যাদেরকে উপাচার্য হিসেবে নির্বাচিত ও নিয়োগ করেছে সেই নির্বাচন পদ্ধতিতে কিছু ত্রুটি ছিল। সুপ্রিম কোর্ট বলেছে, তাদের যেতে হবে, পদত্যাগ করতে হবে। যে পাঁচ জন অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ দুঃখজনক। তাঁরা বলেছেন, তাঁদের হুমকি দেওয়া হয়েছে। তাঁরা ভয় পাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে তাঁদের হুমকি দেওয়া হয়েছে। আমার বাংলার ভাই ও বোনেরা আমাকে বলুন, আপনারা কি বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাসে হিংসা চান? আপনারা কি বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাসে দুর্নীতি চান?"

আরও পড়ুন: CV Ananda Bose: ‘১০ কোটি বাঙালি পাশে আছেন, আমি যুদ্ধ করব’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা রাজ্যপাল

ক্যাম্পাসের নরখাদকদের তদন্তের আওতায় আনতে হবে, বিশ্ববিদ্যালয়কে ঘিরে গড়ে ওঠা মাফিয়া রাজ শিক্ষা পাবে বলেও এদিন মন্তব্য করেন তিনি রাজ্যপাল বোসের বক্তব্য, "আমি নেতাজির নামে শপথ করছি। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শপথ করছি। আমি স্বামী বিবেকানন্দের নামে শপথ করছি। আমি বাঙালিয়ানার শপথ করছি। আমি আইনের শপথ করছি। বাংলার মানুষের নামে শপথ করে বলছি। আমি শেষ পর্যন্ত লড়াই করব। আমি একা থাকতে পারি কিন্তু আমি একা নই। ১০ কোটি বাঙালি আমার সঙ্গে আছে। এটাই আমার শক্তি। আপনারা আমার পিছনে থাকলে আমি একা চলতে পারি। হিংসা চলবে না, দুর্নীতিও হবে না। একলা চলো। বাংলার বিশ্ববিদ্যালয়গুলি আমার নোয়াখালি হোক। জয় ভারত, জয় বাংলা।"

এদিন রাজ্যপাল জানান, বাংলার ভাল করতেই এসেছেন তিনি। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বাংলার সবচেয়ে বড় সম্পদ। তাই বিশ্ববিদ্যালয়গুলি হিংসা এবং দুর্নীতি থেকে মুক্ত হওয়া উচিত। বাংলার বিশ্ববিদ্যালয়গুলি দেশের সেরা বিশ্ববিদ্যালয় হতে পারে বলেও জানান তিনি। বলেন, "আপনারা কি চান আমি পালিয়ে যাই? নাকি আপনারা চান আমি দাঁড়িয়ে যুদ্ধ করি? আমি যুদ্ধ করব।"

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget