এক্সপ্লোর

Nadia News: সরকারি কোষাগারের টাকা 'তছরুপ'! গ্রেফতার জেলা প্রশাসনিক ভবনের কর্মী

WB Govt Money Scam in Nadia:সরকারি কোষাগারের টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার জেলা প্রশাসনিক ভবনের কর্মী।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: সরকারি কোষাগারের টাকা তছরুপের (Money Scam) অভিযোগে জেলা প্রশাসনিক ভবনের কর্মীকে গ্রেফতার (Arrest) করেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ (Police)। ধৃতের নাম মনোতোষ কর্মকার।

জানা গিয়েছে, ওই ব্যক্তি জনগণনা দপ্তরে কর্মরত ছিলেন। ২০১২সালে তিনি অবসর নিলেও মেয়াদ বাড়িয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন। ওই দফতরের ব্যাঙ্কের আর্থিক লেনদেনের বিষয়টি দেখতেন তিনি। অভিযোগ প্রায় আট মাস ধরে বেতন তুলছিলেন না তিনি। দপ্তরের আধিকারিকরা বারংবার তাকে বেতন তুলতে বলার পরও তিনি বেতন না তোলায় তাদের সন্দেহ হয়। এর পরই ওই দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক গোবিন্দ হালদার ব্যাঙ্কে গিয়ে খোঁজ নিয়ে তা জানতে পারেন অ্যাকাউন্ট প্রায় ফাঁকা। অ্যাকাউন্টে টাকা না থাকায় ওই কর্মী বেতন তুলছিলেন না।

প্রাথমিকভাবে প্রশাসনিক আধিকারিকদের অনুমান, সই জাল করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন ওই ব্যক্তি। গতকালই কোতোয়ালি থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন গোবিন্দ হালদার। রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এর পাশাপাশি দফতরের ভবনটিকেও সিল করে দেওয়া হয়। ধৃতকে শুক্রবার কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে। 

সম্প্রতি সরকারি প্রকল্প ঘিরে দুর্নীতি (Corruption) প্রকাশ্যে এসেছিল কোচবিহারেও। রুপশ্রী প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার জন্য ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছিল শীতলকুচি ব্লকের এক কর্মীর বিরুদ্ধে। বিডিওর কাছে অভিযোগ জানিয়েছিলেন  এক যুবতী।সম্প্রতি ও যুবতীর বিয়ে হয় কিন্তু রূপশ্রী প্রকল্পের টাকা না পাওয়ায় দায়িত্বপ্রাপ্ত কর্মীর কাছে তার কারণ জানতে চায়, লিটন ঘোষ নামে ওই কর্মী জানায়, '১০ হাজার টাকা দিলে টাকা পাওয়া যাবে।' পাশাপাশি এই কথা জানাজানি হলে তাদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এর পরেই শীতলকুচি ব্লকের ভিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করে ওই দম্পতি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও সোফিয়া আব্বাস। যদি অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট কর্মী। 

আরও পড়ুন, 'বিরোধী নেতারাই BJP-র টার্গেট', রাহুলের পাশে দাঁড়িয়ে আক্রমণ মমতা-অভিষেকের 

গতবছর একশো দিনের প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল মালদায়। সম্প্রতি ১০০ দিনের প্রকল্প ঘিরে তীব্র তরজা শুরু হয়েছিল তৃণমূল-বিজেপির মধ্যে। একশো দিনের প্রকল্পে নানা দুর্নীতির অভিযোগ তুলে জনস্বার্থ মামলাও করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতেই সামনে এল ওই প্রকল্পে টাকা লোপাটের অভিযোগ উঠেছিল। অভিযোগের তীর গিয়েছিল পঞ্চায়েত প্রধান ও কর্মীদের একাংশের বিরুদ্ধে। গোটা ঘটনায় জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল বাবুপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের একাংশের।  

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget