এক্সপ্লোর

WB HS Results 2022 Declared: একই স্কুলের ২২ জন মেধাতালিকায়, উচ্চমাধ্যমিকে নজির গড়ল পিংলা

WB HS Results 2022: স্কুলের তরফে যে তালিকা পাওয়া গিয়েছে, তাতে দেখা গিয়েছে, দ্বিতীয় থেকে দশম স্থান পর্যন্ত অধিকার করে রয়েছেন ওই ছাত্রছাত্রীরা।

পশ্চিম মেদিনীপুর: এক জন বা দু'জন নন, এক স্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ২২ জন পড়ুয়া। শুধু কৃতী বললেও, তাঁদের সাফল্যকে লঘু করা হয়। কারণ ওই জন পড়ুয়াই প্রথম দশ জনের মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন। প্রাপ্ত নম্বরের নিরিখে ব্যবধানও খুব বেশি নয় কারও। 

একটি স্কুল থেকে মেধাতালিকায় ২২ জন

শুক্রবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তাতেই সাফল্যের নিরিখে নজর কাড়ছে পশ্চিম মেদিনীপুরের পিংলার জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তন। ওই স্কুলের ২২ জন পড়ুয়া প্রথম দশের মেধাতালিকায় রয়েছেন। 

স্কুলের তরফে যে তালিকা পাওয়া গিয়েছে, তাতে দেখা গিয়েছে, দ্বিতীয় থেকে দশম স্থান পর্যন্ত অধিকার করে রয়েছেন ওই ছাত্রছাত্রীরা। ওই স্কুল থেকে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন এক জন করে পড়ুয়া। চতুর্থ হয়েছেন তিন জন, ষষ্ঠস্থান অধিকার করেছেন এক জন, সপ্তম তিন জন, অষ্টম ছ'জন, নবম দু'জন, দশম স্থানে রয়েছেন পাঁচ জন। 

আরও পড়ুন: WB HS Results 2022: ৫০০-তে ৪৯৮ পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম কোচবিহারের অধীশা দেবশর্মা, দ্বিতীয় সায়নদীপ

ওই তালিকা অনুযায়ী, স্কুলের পড়ুয়া সায়নদীপ সামন্ত দ্বিতীয় হয়েছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। তৃতীয় হয়েছেন পরিচয় পরি। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। চতুর্থ হয়েছেন কিংশুক রায়, সৌম্যদীপ মণ্ডল এবং প্রীতম মিদ্যা। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫। 

দ্বিতীয় থেকে দশম স্থান পর্যন্ত একই স্কুলের ২২ জন

ওই স্কুল থেকে ষষ্ঠ হয়েছেন শ্রীকৃষ্ণ সামন্ত। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩। পিঙ্কি খাতুন, শান্তনু পাল, প্রতীক মণ্ডল সপ্তম হয়েছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯২। অষ্টম হয়েছেন শর্মিষ্ঠা ঘড়াই, শেখ রাহুল হোসেন, সৌম্যদীপ সামন্ত, অঙ্কণ সাহু, সৈকত রায়, সাহেব দাস অধিকারী। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯১। নবম স্থানে রয়েছেন অমিয় শাসমল, শতস্মিত মহাপাত্র। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯০। দশম স্থানে রয়েছেন আকাশ ঘোষ, সৌম্যদীপ কর্ণ, শুভজিৎ শাসমল, শৈলেশ জানা এবং পবিত্র বেরা। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৯।

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget