এক্সপ্লোর

WB Madhyamik 2023 : পরের বছর মাধ্যমিক পরীক্ষা কবে ?

WB Madhyamik Results 2023: এবার (২০২২) মাধ্যমিকের ফলপ্রকাশ পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায়

কলকাতা : পরের বছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) কবে জানিয়ে দিলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)। ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। শেষ হবে ৪ মার্চ।

একনজরে পরের বছরের মাধ্যমিকের সূচি-

মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী, 

  • আগামী বছর ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা
  • দ্বিতীয় ভাষার পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি
  • ২৫ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা হবে
  • ২৭ ফেব্রুয়ারি হবে ইতিহাস পরীক্ষা
  • জীবনবিজ্ঞান পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি
  • ২ মার্চ হবে অঙ্ক পরীক্ষা
  • ৩ মার্চ ভৌতবিজ্ঞানের পরীক্ষা হবে
  • ৪ মার্চ হবে ঐচ্ছিক পরীক্ষা।

মাধ্যমিক ২০২২-এর ফলাফল একনজরে-

আজ ঘোষণা হল এবারের মাধ্যমিকের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায় ফলপ্রকাশ হল। এবার পরীক্ষা দিয়েছিল প্রায় ১১ লক্ষ পড়ুয়া। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ছিল ১১ শতাংশ বেশি। ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৯৬১ জন বেশি।

আরও পড়ুন ; মাধ্যমিকের ফল প্রকাশিত, ১ থেকে দশে ১১৪ জন

প্রায় বছরই অসাধারণ ফলাফল করছে পূর্ব মেদিনীপুর। এবারও সেই ধারা অব্যাহত রাখল তারা। এবছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৭.৬৩ শতাংশ। বারবার জেলার এই সাফল্যে উচ্ছ্বসিত জেলার শিক্ষামহল। এরপরে রয়েছে- কালিম্পং, পশ্চিম মেদিনীপুর, কলকাতা। এই তিন জেলায় পাশের হার ৯৪ শতাংশর বেশি। উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯১.৯৮ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় পাশের হার ৮৯.০৮ শতাংশ। ঝাড়গ্রামে পাশের হার ৯২.৫৯ শতাংশ।

এবারের পরীক্ষায় পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এবারের মাধ্যমিকে কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। পাশের হার ৮৬.৬ শতাংশ। ছাত্রদের পাশের হার ৮৮.৫৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৫ শতাংশ। ‘স্ক্রুটিনির জন্য সময় দেওয়া হচ্ছে ১৫ দিন।

এবার মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছে ২ জন। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই ও বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল প্রথম। অর্ণব ও রৌনক পেয়েছে ৬৯৩। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে কৌশিকী সরকার ও রৌনক মণ্ডল। অনন্যা দাশগুপ্ত হয়েছে তৃতীয়।

৬৯০ পেয়ে চতুর্থ হয়েছে অভিষেক দত্ত। শ্রুতর্ষি ত্রিপাঠি কলকাতার পাঠভবন স্কুল থেকে ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছে। পঞ্চম স্থান অধিকার করেছে ১১ জন। বর্ধমান বিদ্যার্থী ভবনের সাবিনা ইয়াসমিন পঞ্চম স্থানে। ঝাড়গ্রামে পৌলমী বেরা ৬৮৯ পেয়ে পঞ্চম। ষষ্ঠ স্থান অধিকার করেছে ৬ জন। হুগলির নিরুপম দাস ৬৮৮ পেয়ে ষষ্ঠ। আরামবাগের সম্পূর্ণা নন্দী ৬৮৮ পেয়ে ষষ্ঠ। এই তালিকায় রয়েছে আসানসোলের সৈকতকুমার গঙ্গোপাধ্যায়, পূর্ব মেদিনীপুরের প্রতীক মাইতি। 

সেরা শিরোনাম

West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget